হায়াও মিয়াজাকি-র “দ্য বয় অ্যান্ড দ্য হেরন” অ্যানিমে মুভিটি আগামি ৭ অক্টোবর, ২০২৪ থেকে Netflix-এ বিশ্বব্যাপী স্ট্রিমিং করা যাবে। তবে এই লিস্ট থেকে জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাদ যাচ্ছে (উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য মুভিটি ইতিমধ্যেই Max-এ স্ট্রিম করা যাচ্ছে)। মুক্তি উপলক্ষে নেটফ্লিক্স একটি ইংরেজি-ডাবড ট্রেইলারও প্রকাশ করেছে।
মুভিটির অ্যানিমেশনের দায়িত্বে ছিল স্টুডিও ঘিবলি এবং ২০১৩ সালে দ্য উইন্ড রাইজেসে-এর পর এটিই ছিল হায়াও মিয়াজাকি পরিচালিত প্রথম সিনেমা। জুলাই, ২০২৩ এর মুক্তির পর থেকে একাধিক পুরস্কারের মাধ্যমে পুরো পৃথিবীর প্রসাংশা কুড়িয়েছে মুভিটি। অসাধারণ মুভিটি জিতে সেরা অ্যানিমেটেড ফিচারের জন্য অস্কার, ৭৭তম ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস (BAFTA)-এ সেরা অ্যানিমেটেড ফিল্ম পুরস্কার সহ আরো অনো পুরষ্কার।
মুভিটি ইয়োশিনো গেঞ্জাবুরোর ১৯৩৭ সালের উপন্যাস “How Do You Live?” বই থেকে অনুপ্রাণিত সাথে মিয়াজাকির নিজস্ব ইলিমেন্ট। মুভিটির আন্তর্জাতিক প্রিমিয়ার ২০২৩ টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।
“দ্য বয় অ্যান্ড দ্য হেরন” মুভিটির বিস্তারিত রিভিউ দেখুন এখানে
সুত্র: নেটফ্লিক্স
