জাপানে প্রথম সিজনের ফাইনাল এপিসোড সম্প্রচার শেষ হওয়ার পর ঘোষণা দেওয়া হয়েছে যে দ্য সামার হিকারু ডাইড (The Summer Hikaru Died) অ্যানিমের দ্বিতীয় সিজন নির্মাণাধীন। একটি নতুন ভিডিও ও ভিজ্যুয়ালের মাধ্যমে খবরটি প্রকাশ করা হলেও, এই অতিপ্রাকৃত হরর অ্যানিমের ফেরার সঠিক তারিখ এখনো নিশ্চিত করা হয়নি।
মোকুমোকুরেনের লেখা The Summer Hikaru Died মাঙ্গাটি ২০২১ সালের আগস্ট থেকে কাদোকাওয়া শোতেনের Young Ace Up ওয়েব ইমপ্রিন্টে ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে। বর্তমানে এর সাতটি ভলিউম প্রকাশিত হয়েছে।
অ্যানিমে অ্যাডাপ্টেশনটি পরিচালনা করছেন রিওহেই তাকেশিতা। তিনি সিরিজ কম্পোজার হিসেবেও কাজ করছেন। ইউইচি তাকাহাশি ক্যারেক্টার ডিজাইন ও প্রধান অ্যানিমেশন ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন, আর মাসানোবু হিরাওকা অ্যানিমেটর হিসেবে যুক্ত ছিলেন। অ্যানিমেটির কাজ করেছে CygamesPictures স্টুডিও।
সুত্র: অফিশিয়াল ওয়েবসাইট
