আমাদের সাইটটি ব্যবহারের মাধ্যমে আপনি আমাদের প্রাইভেসি পলিসি এবং টার্মস অব ইউজ-এর সাথে সম্মত হন।
ঠিক আছে
ওটাকু বাংলা
  • প্রচ্ছদ
  • সংবাদ
  • সিরিজ
  • মুভি
  • মাঙ্গা
  • যোগাযোগ
  • লগিন
Reading: প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো “ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬”
মার্চ কিনুন
গরম সংবাদ
দেশি চরিত্রকেন্দ্রিক দেশি কমিক কন – ঢাকা ২০২৬ নিয়ে আয়োজকদের নতুন আপডেট
প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো “ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬”
দীর্ঘ প্রতিক্ষার পর ৭ আগস্ট ফিরছে ‘ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬’
বাংলাদেশি কমিক কালচারকে নতুন উচ্চতায় নিতে আসছে ‘দেশি কমিক কন ঢাকা ২০২৬’
গ্র্যান্ড ব্লু সিজন ৩-এর মূল ট্রেলার প্রকাশ, প্রিমিয়ার ৬ জুলাই
ওটাকু বাংলাওটাকু বাংলা
  • সংবাদ
  • সিরিজ
  • মুভি
  • মাঙ্গা
  • আমাদের কথা
  • আমাদের টিম
  • যোগাযোগ
সার্চ
  • প্রচ্ছদ
  • সংবাদ
  • সিরিজ
  • মুভি
  • মাঙ্গা
  • যোগাযোগ
  • লগিন
২৫ নভেম্বর শেষ হচ্ছে "ক্লাসরুম অব দ্য এলিট ২" লাইট নভেল

২৫ নভেম্বর শেষ হচ্ছে “ক্লাসরুম অব দ্য এলিট ২” লাইট নভেল

৫ নভেম্বর, ২০২৪
ফেইসবুকLike
এক্সFollow
পিন্টারেস্টPin
ইন্সটাগ্রামFollow
© 2023 – 2026 ওটাকু বাংলা।
ইভেন্টসংবাদ

প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো “ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬”

By Mush Bear
১২ আগস্ট, ২০২৬
Share
প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো "ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬"
SHARE

দুই বছরের বিরতির পর আবারও অ্যানিমে, কসপ্লে ও পপ কালচারপ্রেমীদের মিলনমেলায় পরিণত হলো রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত Tokyo Square Convention Center এ। ৭ আগস্ট, ২০২৬, শুক্রবার অনুষ্ঠিত Dhaka POP & Cosplay Fest 2026 এ দেশের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হন অ্যানিমে ও পপ কালচারপ্রেমীরা। আয়োজক Eventors BD এর আয়োজনে অনুষ্ঠিত এবারের ফেস্টে অংশ নেন শতশত এর বেশি দর্শনার্থী।

প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো "ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬"

২০২২ সালে প্রথমবার আয়োজনের পর Dhaka POP & Cosplay Fest ধীরে ধীরে দেশের পপ কালচার কমিউনিটির পরিচিত আয়োজনগুলোর একটি হয়ে ওঠে। ২০২৪ সালের পর দুই বছরের বিরতি শেষে এবারের আয়োজন ঘিরে দর্শকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানস্থলে প্রবেশের পর থেকেই দেখা যায় কসপ্লেয়ার, অ্যানিমে ভক্ত, শিল্পী ও বিভিন্ন বয়সী দর্শনার্থীদের সরব উপস্থিতি।

আয়োজনের অন্যতম প্রধান আকর্ষণ ছিল কসপ্লে। পুরো ভেন্যু জুড়ে বিভিন্ন অ্যানিমে, কমিক ও পপ কালচার চরিত্রের কসপ্লে দেখা যায়। Demon Slayer থেকে শুরু করে Chainsaw Man, Spy × Family, Naruto এবং আরও বিভিন্ন জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির চরিত্রে সাজেন কসপ্লেয়াররা। অনেক কসপ্লেতেই ছিল হাতে তৈরি পোশাক, আর্মার, মাস্ক ও বিভিন্ন ধরনের প্রপস।

Demon Slayer এর Tanjiro, Mitsuri, Zenitsu সহ একাধিক চরিত্রের কসপ্লেয়ারদের একসঙ্গে দেখা যায়। পাশাপাশি Obito এবং Tobi চরিত্রের কসপ্লে, Deathstroke এর পোশাক এবং Goblin Slayer এর বিস্তারিত আর্মার ও শিল্ডও দর্শকদের নজর কাড়ে।

কসপ্লের জগতে বিভিন্ন চরিত্রের সৃজনশীল মিশ্রণও দেখা যায়। Spider Man এবং Chainsaw Man এর সমন্বয়ে তৈরি একটি কসপ্লে ছিল দর্শকদের মধ্যে আলোচনার অন্যতম বিষয়। পাশাপাশি Chainsaw Man চরিত্রের সঙ্গে থাকা বড় আকারের প্রপ করাতও নজর কাড়ে।

প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো "ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬"

শুধু বড়দের কসপ্লেতেই সীমাবদ্ধ ছিল না এবারের আয়োজন। Spy × Family এর Anya Forger চরিত্রে ছোট কসপ্লেয়ারের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। বড় কসপ্লেয়ারদের সঙ্গে তাদের ছবি তোলা ও স্বতঃস্ফূর্তভাবে মেলামেশার দৃশ্য দর্শকদের মধ্যে আলাদা আগ্রহ তৈরি করে।

প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো "ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬"
প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো "ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬"

কসপ্লের পাশাপাশি ফেস্টে ছিল বিভিন্ন ধরনের স্টল ও আর্টিস্ট বুথ। স্থানীয় উদ্যোক্তা ও স্বাধীন শিল্পীরা নিজেদের তৈরি পপ কালচারভিত্তিক পণ্য নিয়ে অংশ নেন। স্টলগুলোতে পাওয়া যায় প্রপ কাতানা, Straw Hat, Death Note ও Attack on Titan এর বিভিন্ন পণ্য, অ্যানিমে জার্সি, হাতে তৈরি জুয়েলারি, কীচেইন, কাস্টম ট্রিঙ্কেট বক্স এবং বিভিন্ন ধরনের হস্তনির্মিত সামগ্রী।

কিছু স্টলে দর্শকদের জন্য ছিল ছোটখাটো গেম ও মিস্ট্রি গিফটের আয়োজন। নির্দিষ্ট কার্ড বেছে নিয়ে পুরস্কার জেতার সুযোগ থাকায় এসব বুথেও দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

ফেস্টে কসপ্লে প্রতিযোগিতার পাশাপাশি ছিল বিভিন্ন মঞ্চ আয়োজন ও বিনোদনমূলক কার্যক্রম। অ্যানিমে ও পপ কালচার ঘিরে পুরো আয়োজনজুড়েই দর্শকদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত। কসপ্লেয়ারদের ছবি তোলা, নিজেদের পছন্দের চরিত্রের সঙ্গে দেখা করা এবং অন্যান্য ভক্তদের সঙ্গে সময় কাটানোর মধ্য দিয়ে দিনটি উৎসবমুখর হয়ে ওঠে।

এবারের আয়োজনে প্রবেশের সাধারণ টিকিটের মূল্য ছিল ৩০০ টাকা। অনুষ্ঠানস্থলে সরাসরি টিকিট কেনার ক্ষেত্রে মূল্য ছিল ৪০০ টাকা। তুলনামূলকভাবে সাশ্রয়ী টিকিটের পাশাপাশি স্টলগুলোতেও বিভিন্ন দামের পণ্য থাকায় দর্শকদের জন্য আয়োজনটি সহজলভ্য ছিল।

দুই বছরের বিরতির পর Dhaka POP & Cosplay Fest 2026 আবারও প্রমাণ করেছে, বাংলাদেশে অ্যানিমে ও পপ কালচারকে ঘিরে একটি সক্রিয় ও আগ্রহী কমিউনিটি তৈরি হয়েছে। হাজার দর্শনার্থীর উপস্থিতি, বৈচিত্র্যময় কসপ্লে, স্থানীয় শিল্পীদের স্টল এবং দিনব্যাপী বিভিন্ন আয়োজন মিলিয়ে Tokyo Square Convention Center এ শুক্রবারের দিনটি ছিল দেশের পপ কালচারপ্রেমীদের জন্য একটি ব্যস্ত ও প্রাণবন্ত মিলনমেলা।

উল্লেখ্য, এই আয়োজনের কমিউনিটি পার্টনার হিসেবে যুক্ত ছিল ওটাকু বাংলা।

Photo Credit: Musbir Ahmed Sadman/Otaku Bangla

Share This Article
ফেইসবুক লিংক কপি করুন
পূর্ববর্তী প্রবন্ধ দীর্ঘ প্রতিক্ষার পর ৭ আগস্ট ফিরছে 'ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬' দীর্ঘ প্রতিক্ষার পর ৭ আগস্ট ফিরছে ‘ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬’
পরবর্তী প্রবন্ধ দেশি চরিত্রকেন্দ্রিক দেশি কমিক কন - ঢাকা ২০২৬ নিয়ে আয়োজকদের নতুন আপডেট দেশি চরিত্রকেন্দ্রিক দেশি কমিক কন – ঢাকা ২০২৬ নিয়ে আয়োজকদের নতুন আপডেট
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বাধিক জনপ্রিয়

গ্র্যান্ড ব্লু সিজন ৩-এর মূল ট্রেলার প্রকাশ, প্রিমিয়ার ৬ জুলাই

জনপ্রিয় কমেডি অ্যানিমে গ্র্যান্ড ব্লু-এর তৃতীয় সিজনের মূল ট্রেলার প্রকাশ করা হয়েছে। ট্রেলারটিতে নতুন সিজনের…

২৪ জুন, ২০২৬

বাংলাদেশি কমিক কালচারকে নতুন উচ্চতায় নিতে আসছে ‘দেশি কমিক কন ঢাকা ২০২৬’

বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে দেশি কমিক কন ঢাকা ২০২৬ (Deshi Comic Con Dhaka…

১৭ জুলাই, ২০২৬

দীর্ঘ প্রতিক্ষার পর ৭ আগস্ট ফিরছে ‘ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬’

বাংলাদেশের, কসপ্লে এবং পপ কালচার অনুরাগীদের জন্য সুখবর। দীর্ঘ অপেক্ষার পর আবারও ফিরছে বহুল প্রতিক্ষিত…

২৪ জুলাই, ২০২৬

দেশি চরিত্রকেন্দ্রিক দেশি কমিক কন – ঢাকা ২০২৬ নিয়ে আয়োজকদের নতুন আপডেট

​রাজধানীর টোকিও স্কয়ার কনভেনশন সেন্টারের বড় হলরুমে আগামী ২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ অনুষ্ঠিত হতে যাচ্ছে…

১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফেইসবুকLike
এক্সFollow
পিন্টারেস্টPin
ইন্সটাগ্রামFollow
ইভেন্ট

১৯ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আ ডে অ্যাট হগওয়ার্টস – ঢাকা ২০২৬’

১৯ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে 'আ ডে অ্যাট হগওয়ার্টস - ঢাকা ২০২৬'

হ্যারি পটার ভক্তদের জন্য সুখবর। আগামী ১৯ জুন, ২০২৬ রাজধানীর যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ফ্যান ইভেন্ট আ ডে অ্যাট হগওয়ার্টস - ঢাকা ২০২৬ (A Day at…

১১ জুন, ২০২৬

এগুলিও দেখতে পারেন

প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো "ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬"
ইভেন্টসংবাদ

প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো “ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬”

১২ আগস্ট, ২০২৬
দীর্ঘ প্রতিক্ষার পর ৭ আগস্ট ফিরছে 'ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬'
সংবাদইভেন্ট

দীর্ঘ প্রতিক্ষার পর ৭ আগস্ট ফিরছে ‘ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬’

২৪ জুলাই, ২০২৬
গ্র্যান্ড ব্লু সিজন ৩-এর মূল ট্রেলার প্রকাশ, প্রিমিয়ার ৬ জুলাই
সংবাদঅ্যানিমে

গ্র্যান্ড ব্লু সিজন ৩-এর মূল ট্রেলার প্রকাশ, প্রিমিয়ার ৬ জুলাই

২৪ জুন, ২০২৬
দেশি চরিত্রকেন্দ্রিক দেশি কমিক কন - ঢাকা ২০২৬ নিয়ে আয়োজকদের নতুন আপডেট
সংবাদইভেন্ট

দেশি চরিত্রকেন্দ্রিক দেশি কমিক কন – ঢাকা ২০২৬ নিয়ে আয়োজকদের নতুন আপডেট

১৫ সেপ্টেম্বর, ২০২৬
otakubangla-logo

ওটাকু বাংলা বাংলায় প্রথম অ্যানিমে রিভিউ ও ডেটাবেজ সাইট। বাংলা ভাষায় জাপানিজ অ্যানিমেশনের দুনিয়া এক্সপ্লোর করার সর্বপ্রথম প্লাটফর্ম। বাংলায় অ্যানিমে নিউজ, রিভিউ, ডিসকাশন এবং ক্রিটিকের প্রথম কমিউনিটি হিসেবে আমরা বাংলা ভাষাভাষী ওটাকুদের জন্য দিচ্ছি অন্যরকম এক অভিজ্ঞতা।

প্রয়োজনীয় লিঙ্ক

  • অ্যাড রিকোয়েস্ট
  • আমাদের টিম
  • যুক্ত হোন আমাদের সাথে
  • আমাদের কথা
  • প্রাইভেসি পলিসি
  • টার্মস অব ইউজ
বিজ্ঞাপন দিন ওটাকু বাংলা-তে
Follow US
© 2023 – 2026 ওটাকু বাংলা।
  • অ্যাড রিকোয়েস্ট
  • আমাদের টিম
  • যুক্ত হোন আমাদের সাথে
  • আমাদের কথা
  • প্রাইভেসি পলিসি
  • টার্মস অব ইউজ
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

Not a member? Sign Up