অ্যানিমে অ্যাডাপ্টেশন পেতে যাচ্ছে জনপ্রিয় ওয়েবটুন “দ্য বিগিনিং আফটার দ্য এন্ড” (The Beginning After The End, TBATE)। ঠিক কবে নাগাদ আসবে তা না জানানো হলেও আগামি বছর অর্থাৎ ২০২৫ এ আসছে বলে নিশ্চিত করা হয়েছে। ঘোষণাটি নিউ ইয়র্ক কমিক কন ইভেন্টে অনুষ্ঠিত সিরিজের প্যানেলের আগে একটি ‘বিশেষ চমক’ হিসেবে টিজ করা হয়। ক্রাঞ্চিরোল প্যানেলটি আয়োজন করছে, যেখানে অরিজিনাল ওয়েব নোভেলের লেখক TurtleMe উপস্থিত থাকবে।
ক্রাঞ্চিরোল অ্যানিমেটি স্ট্রিম করবে, যার প্রথম সিজনে ২৪টি পর্ব থাকবে এবং দুটি পার্ট (cour)-এ ভাগ করা হবে। Studio A-Cat সিরিজটির অ্যানিমেশনের কাজ করবে।
দ্য বিগিনিং আফটার দ্য এন্ড (টিবিএটিই), TurtleMe-এর লেখা এবং Fuyuki23-এর ইলাস্ট্রেট করা একটি ওয়েব নভেল। সিরিজটির বর্তমানে ৪৮২টি চ্যাপ্টার প্রকাশিত হয়েছে।
সুত্র: New York Comic Con 2024
