টোহো (Toho), কমিক্স ওয়েভ ফিল্মস (CoMix Wave Films)-এর ৪৫টি শেয়ার কিনে নিয়েছে যা কোম্পানির ৬.০৯% এর সমতুল্য। এই ঘোষণা এসেছে গতকাল GKIDS এবং এই বছরের মে মাসে Science SARU ১০০% কিনে নেয়ার পর।
Toho-এর সাম্প্রতিক একটি প্রকাশনায় বলা হয়েছে, এই বিনিয়োগ CoMix Wave Films-এ প্রোডাকশন এনভায়রনমেন্টের উন্নতি এবং ক্রিয়েটিভ ফ্রিডম সম্প্রসারণে সহায়তা করবে। তারা কোমিক্স ওয়েভ ফিল্মস-এর কাজগুলো বিশ্বব্যাপী পৌঁছানোর মাধ্যমে তাদের অ্যানিমেশন ব্যবসাকে আরও প্রসারিত করার লক্ষ্যে কাজ করছে।
২০১৩ সালে The Garden of Words মুভি মুক্তির পর থেকে, টোকো, কমিক্স ওয়েভ ফিল্মস-এর বেশ কিছু মুভি প্রোডাক্টশন এবং ডিসট্রিবিউশনে অংশগ্রহণ করেছে। টোহো Your Name (২০১৬), Weathering With You (২০১৯), এবং Suzume (২০২২) মুভি ডিসট্রিবউশনের কাজ করেছে।
CoMix Wave Films অ্যানিমেশন স্টুডিও ২০০৭ সালে CoMix Wave Inc. থেকে আলাদা হয়ে প্রতিষ্ঠিত হয়। এই স্টুডিওটি মূলত Makoto Shinkai এর মুভির জন্য পরিচিত।
সূত্র: Toho Investor Disclosure
