আমাদের সাইটটি ব্যবহারের মাধ্যমে আপনি আমাদের প্রাইভেসি পলিসি এবং টার্মস অব ইউজ-এর সাথে সম্মত হন।
ঠিক আছে
ওটাকু বাংলা
  • প্রচ্ছদ
  • সংবাদ
  • সিরিজ
  • মুভি
  • মাঙ্গা
  • যোগাযোগ
  • লগিন
Reading: ড্রাগন বল দাইমা: ডেমন রেলমের রহস্য উন্মোচন, সাথে গোকুর গ্র্যান্ড অ্যাডভেঞ্চারের শুরু
মার্চ কিনুন
গরম সংবাদ
দেশি চরিত্রকেন্দ্রিক দেশি কমিক কন – ঢাকা ২০২৬ নিয়ে আয়োজকদের নতুন আপডেট
প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো “ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬”
দীর্ঘ প্রতিক্ষার পর ৭ আগস্ট ফিরছে ‘ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬’
বাংলাদেশি কমিক কালচারকে নতুন উচ্চতায় নিতে আসছে ‘দেশি কমিক কন ঢাকা ২০২৬’
গ্র্যান্ড ব্লু সিজন ৩-এর মূল ট্রেলার প্রকাশ, প্রিমিয়ার ৬ জুলাই
ওটাকু বাংলাওটাকু বাংলা
  • সংবাদ
  • সিরিজ
  • মুভি
  • মাঙ্গা
  • আমাদের কথা
  • আমাদের টিম
  • যোগাযোগ
সার্চ
  • প্রচ্ছদ
  • সংবাদ
  • সিরিজ
  • মুভি
  • মাঙ্গা
  • যোগাযোগ
  • লগিন
রানমা ১/২ সিজন ২ এর নতুন ভিজ্যুয়াল ও ট্রেলার প্রকাশ

রানমা ১/২ সিজন ২ এর নতুন ভিজ্যুয়াল ও ট্রেলার প্রকাশ

১৭ সেপ্টেম্বর, ২০২৫
ফেইসবুকLike
এক্সFollow
পিন্টারেস্টPin
ইন্সটাগ্রামFollow
© 2023 – 2026 ওটাকু বাংলা।
ফিচার

ড্রাগন বল দাইমা: ডেমন রেলমের রহস্য উন্মোচন, সাথে গোকুর গ্র্যান্ড অ্যাডভেঞ্চারের শুরু

By Ajher Mahmud
২০ অক্টোবর, ২০২৪
Share
ড্রাগন বল দাইমা: ডেমন রেলমের রহস্য উন্মোচন, সাথে গোকুর গ্র্যান্ড অ্যাডভেঞ্চারের শুরু
© BIRD STUDIO/SHUEISHA, TOEI ANIMATION
SHARE

চলতি মাসের ১১ তারিখে রিলিজ হয় ড্রাগন বল সিরিজের নতুন অ্যানিমে “ড্রাগন বল দাইমা” র প্রথম এপিসোড। গত শুক্রবার প্রচারিত হয় দ্বিতীয় এপিসোড। ড্রাগন বল দাইমা প্রিমিয়ারের পর থেকেই ড্রাগন বল ফ্যানদের মাঝে ব্যাপক আলোড়ন তোলে। দ্বিতীয় এপিসোডও হতাশ করেনি ফ্যানদের। আকিরা টোরিয়ামার সর্বশেষ প্রজেক্ট, ড্রাগন বল সুপারের শুরুর দিকের ভুলগুলোর পুনরাবৃত্তি না ঘটা এবং ড্রাগন বল ইউনিভার্সকে সম্প্রসারণ করায় ড্রাগন বল দাইমার শুরুটা সিরিজের শেষ ইন্সটলমেন্ট ড্রাগন বল সুপারের চেয়ে অনেকাংশেই ভালো। ড্রাগন বল দাইমার ফার্স্ট ইম্প্রেশন নিয়ে কথা হচ্ছে আজ।

ড্রাগন বল দাইমা প্রজেক্ট ঘোষণা করা হয় ড্রাগন বলের ৪০তম অ্যানিভার্সারি সেলিব্রেশনের অংশ হিসেবে। ড্রাগন বল মাঙ্গা অরিজিনাল ড্রাগন বল ও ড্রাগন বল জি অ্যানিমের স্টোরিলাইনের মাধ্যমে অ্যাডাপ্টেড হয় ৮০ এর মাঝামাঝি হতে ৯০ এর দশকে। তারপর ড্রাগন বল সিরিজের অসংখ্য মুভি, ভিডিও গেম ড্রাগন বল ইউনিভার্সকে প্রতিনিয়ত সম্প্রসারিত করেছে। একই সাথে নিয়ে এসেছে অ্যানিমে বা মাঙ্গায় ফিচার না করা ড্রাগন বল ইউনিভার্সের বিভিন্ন অংশ। ড্রাগন বল জি এর সিক্যুয়েল এবং অফিসিয়াল ক্যানন হিসেবে ২০১৫ তে রিলিজ হয় ড্রাগন বল সুপার। ড্রাগন বল দাইমার টাইমলাইন ড্রাগন বল জি’এর “মাজিন বু সাগা” ও ড্রাগন বল সুপারের “গড অফ ডেস্ট্রাকশন বিরাস সাগা”এর মাঝের সময়ে। ড্রাগন বল দাইমার ফোকাস বহু ফ্যানফিকশনের কেন্দ্রবিন্দু “ডেমন রেলম” (Demom Realm) কে ঘিরে যা ড্রাগন বল জেনোভার্সের মত জনপ্রিয় গেমগুলোতে ইতিপূর্বে ফিচার করা হয়েছিলো।

ড্রাগন বল দাইমা: ডেমন রেলমের রহস্য উন্মোচন, সাথে গোকুর গ্র্যান্ড অ্যাডভেঞ্চারের শুরু
© BIRD STUDIO/SHUEISHA, TOEI ANIMATION

ডেমন রেলম ড্রাগন বল ইউনিভার্সের পরিচিত দাই-মাকাই (大魔界, Dai-makai, “Great Demon Realm”) বা গ্রেট ডেমন রেলম হিসেবে। ড্রাগন বল দাইমার নামকরণ থেকেই এটা স্পষ্ট যে সিরিজটির কেন্দ্রবিন্দু ড্রাগন বল ইউনিভার্সের ডেমন রেলম। ডেমন রেলম ড্রাগন বল ইউনিভার্সের বিপরীতে এক অল্টারনেট রিয়ালিটি যা পরিচিত ড্রাগন বল ইউনিভার্সের ফিজিক্যাল অপোজিট। ড্রাগন বল ইউনিভার্স ও ডেমন রেলমের মধ্যে একমাত্র সংযোগস্থল হচ্ছে স্পেসিফিক কিছু গেটওয়ে।

ড্রাগন বল ইউনিভার্সে ডেমন রেলমের অস্তিত্বের ব্যাপারে সবার প্রথম ধারণা দেয়া হয় ড্রাগন বল অরিজিনাল সিরিজের এক ফিলার এপিসোডে। সেখানে শুলা নামক একটি চরিত্র ডেমন রেলম ও ইউনিভার্সের মাঝে একটি গেট ওপেন করে যেখান থেকে ওয়ার্ল্ডে ডেমনরা হানা দিতো। গোকু সেই ফিলার আর্কে পোর্টালটি বন্ধ করতে সক্ষম হয়। ড্রাগন বল ক্যাননে আবারো ডেমন রেলমের হিন্ট দেয়া হয় একেবারে ড্রাগন বল জি এর শেষ আর্ক “মাজিন বু সাগা”র শুরুর দিকে। এই সাগার প্রথমদিকে ভিলেন হিসেবে আবির্ভাব ঘটে ডার্ক উইজার্ড বাবিডি ও ডেমন কিং ডাবুরার। এই দুইটি চরিত্র ডেমন রেলম থেকে ড্রাগন বল ইউনিভার্সে আসে মাজিন বু’র পুনরুত্থানের উদ্দেশ্যে। এরপর ড্রাগন বলের ক্যাননে ডেমন রেলমকে এক্সপ্লোর করা না হলেও ড্রাগন বল জেনোভার্স, ড্রাগন বল হিরোস এর মত গেমগুলো ডেমন রেলমের কনসেপ্টকে আরো এক্সপেন্ড করে।

ড্রাগন বল দাইমা: ডেমন রেলমের রহস্য উন্মোচন, সাথে গোকুর গ্র্যান্ড অ্যাডভেঞ্চারের শুরু
© BIRD STUDIO/SHUEISHA, TOEI ANIMATION

ড্রাগন বল দাইমা শুরু হয় ডেমন রেলম থেকে। গোমাহ ও দেগেসু নামে দুটি নতুন চরিত্র ডেমন রেলম থেকে অবজার্ভ করতে থাকে মাজিন বু সাগার ঘটনাচক্র। বাবিডি ও ডেমন কিং ডাবুরার প্লট, মাজিন বু’র রেজারেকশন থেকে শুরু করে পৃথিবীর ধ্বংস এবং গোকুর দ্বারা কিড বু’এর পরাজয়। ঘটনাচক্রে মারা যায় ডেমন কিং ডাবুরা। ডাবুরার মৃত্যুতে একদিকে নতুন ডেমন কিং হিসেবে নিজেকে খুশিমনে অধিষ্ঠিত করে গোমাহ, অন্যদিকে গোকু ও তার সঙ্গীদের কাছে মাজিন বু’র মতো ত্রাসের পরাজয়ে শঙ্কিতও হয়। অনুচর দেগেসুকে নিয়ে ছক আঁকে পৃথিবীর ড্রাগন বল ব্যবহার করে গোকু ও তার সঙ্গীদের শক্তিহীন করার।

ড্রাগন বল দাইমা: ডেমন রেলমের রহস্য উন্মোচন, সাথে গোকুর গ্র্যান্ড অ্যাডভেঞ্চারের শুরু
© BIRD STUDIO/SHUEISHA, TOEI ANIMATION

ড্রাগন বল দাইমা শুরুর দুই এপিসোডে ডেমন রেলম নিয়ে অনেক অজানা ইনসাইট দিয়েছে। ফ্যান-ফেভারিট চরিত্র পিকোলোর জাতি নামেকিয়ানদের অরিজিন ডেমন রেলম হিসেবে কনফার্ম করে ড্রাগন বল দাইমা। অরিজিনাল ড্রাগন বল সিরিজের অন্যতম চ্যালেঞ্জিং ভিলেন, কিং পিকোলোকে বলা হতো ডেমন কিং পিকোলো। নামেকিয়ান রেসের অরিজিন নিয়ে অনেক ফ্যান থিউরি আছে। অবশেষে ফ্যান থিউরিকে ক্যানন হিসেবে স্বীকৃতি দিলো ড্রাগন বল দাইমা। একইসাথে, ড্রাগন বল ইউনিভার্সের গড অফ ক্রিয়েশন বা কাইয়োশিনদের (Kaioshin) অরিজিনও ডেমন রেলম। ডেমন রেলম থেকে অরিজিনাল ইউনিভার্সে আগমন নিষিদ্ধ হলেও বিভিন্ন সময়ে বিভিন্ন রেস ডেমন রেলম থেকে মাইগ্রেট করে রেগুলার ইউনিভার্সে আগমন করেছে। কখনো কাইয়োশিনদের মতো স্বল্পসংখ্যক, আবার কখনো নামেকিয়ানদের মতো পুরো জাতিই। ড্রাগন বল দাইমা গ্রেট নামেক নেভা ব্যতীত সকল নামেকিয়ানদের ডেমম রেলম ত্যাগ করার কথা জানায় আমাদের। একইসাথে রিভিল করা হয় নতুন ডেমন কিং গোমাহ’র অনুচর দেগেসুকে আমাদের প্রিয় হিরোদের ইউনিভার্স ৭ এর সুপ্রিম কাই এর ভাই হিসেবে।

ড্রাগন বল দাইমা: ডেমন রেলমের রহস্য উন্মোচন, সাথে গোকুর গ্র্যান্ড অ্যাডভেঞ্চারের শুরু
© BIRD STUDIO/SHUEISHA, TOEI ANIMATION

ড্রাগন বল দাইমা সত্যিকার অর্থেই গোকুর গ্র‍্যান্ড অ্যাডভেঞ্চার। শিশুতে পরিণত হবার পর গ্লোরিও নামক রহস্যময় আরেক চরিত্রের আবির্ভাব ঘটে ডেমন রেলম হতে। গোকুর অ্যাডভেঞ্চারের জাস্ট সূচনামাত্র এটি। ড্রাগন বল সুপারের অ্যানিমেশন শুরুর দিকে অনেক সমালোচনার শিকার হলেও দাইমার অ্যানিমেশন ক্রিটিকদের কাছে বেশ প্রশংসিত হয়েছে। ড্রাগন বল দাইমা ড্রাগন বল ক্যাননের আন-এক্সপ্লোরড ডেমন রেলমের ব্যাপারে আরো কতো অজানা ইন্টারেস্টিং তথ্য দেয় সেটা নিয়ে বেশ আশাবাদী আমি একজন ড্রাগন বল ফ্যান হিসেবে। আকিরা টোরিয়ামার জীবনের শেষ প্রজেক্ট হিসেবেও ড্রাগন বল দাইমার প্রতি রয়েছে ব্যাপক আগ্রহ।

ওভারল, ড্রাগন বল দাইমার প্রেমিস নিয়ে একজন ড্রাগন বল ফ্যান হিসেবে উৎসাহী না হয়ে উপায় নেই। ড্রাগন বল ইউনিভার্সের নতুন দর্শকদেরও নিশ্চিতভাবে হতাশ করবে না সিরিজটি।

Share This Article
ফেইসবুক লিংক কপি করুন
পূর্ববর্তী প্রবন্ধ ২০২৫ এর জানুয়ারিতে আসছে ড. স্টোন: সায়েন্স ফিউচার (সিজন ৪) ২০২৫ এর জানুয়ারিতে আসছে ড. স্টোন: সায়েন্স ফিউচার (সিজন ৪)
পরবর্তী প্রবন্ধ "দ্য বিগিনিং আফটার দ্য এন্ড" ওয়েবটুনের অ্যানিমে অ্যাডাপ্টেশন আসছে ২০২৫ এ “দ্য বিগিনিং আফটার দ্য এন্ড” ওয়েবটুনের অ্যানিমে অ্যাডাপ্টেশন আসছে ২০২৫ এ
একটি মন্তব্য
  • পিংব্যাকঃ আকিরা তোরিয়ামার প্রথম মৃত্যুবার্ষিকী এবং ড্রাগন বল দাইমা-র শেষ এপিসোড

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বাধিক জনপ্রিয়

গ্র্যান্ড ব্লু সিজন ৩-এর মূল ট্রেলার প্রকাশ, প্রিমিয়ার ৬ জুলাই

জনপ্রিয় কমেডি অ্যানিমে গ্র্যান্ড ব্লু-এর তৃতীয় সিজনের মূল ট্রেলার প্রকাশ করা হয়েছে। ট্রেলারটিতে নতুন সিজনের…

২৪ জুন, ২০২৬

বাংলাদেশি কমিক কালচারকে নতুন উচ্চতায় নিতে আসছে ‘দেশি কমিক কন ঢাকা ২০২৬’

বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে দেশি কমিক কন ঢাকা ২০২৬ (Deshi Comic Con Dhaka…

১৭ জুলাই, ২০২৬

দীর্ঘ প্রতিক্ষার পর ৭ আগস্ট ফিরছে ‘ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬’

বাংলাদেশের, কসপ্লে এবং পপ কালচার অনুরাগীদের জন্য সুখবর। দীর্ঘ অপেক্ষার পর আবারও ফিরছে বহুল প্রতিক্ষিত…

২৪ জুলাই, ২০২৬

প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো “ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬”

দুই বছরের বিরতির পর আবারও অ্যানিমে, কসপ্লে ও পপ কালচারপ্রেমীদের মিলনমেলায় পরিণত হলো রাজধানীর মোহাম্মদপুরে…

১২ আগস্ট, ২০২৬

দেশি চরিত্রকেন্দ্রিক দেশি কমিক কন – ঢাকা ২০২৬ নিয়ে আয়োজকদের নতুন আপডেট

​রাজধানীর টোকিও স্কয়ার কনভেনশন সেন্টারের বড় হলরুমে আগামী ২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ অনুষ্ঠিত হতে যাচ্ছে…

১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফেইসবুকLike
এক্সFollow
পিন্টারেস্টPin
ইন্সটাগ্রামFollow
ইভেন্ট

১৯ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আ ডে অ্যাট হগওয়ার্টস – ঢাকা ২০২৬’

১৯ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে 'আ ডে অ্যাট হগওয়ার্টস - ঢাকা ২০২৬'

হ্যারি পটার ভক্তদের জন্য সুখবর। আগামী ১৯ জুন, ২০২৬ রাজধানীর যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ফ্যান ইভেন্ট আ ডে অ্যাট হগওয়ার্টস - ঢাকা ২০২৬ (A Day at…

১১ জুন, ২০২৬

এগুলিও দেখতে পারেন

দেশি চরিত্রকেন্দ্রিক দেশি কমিক কন - ঢাকা ২০২৬ নিয়ে আয়োজকদের নতুন আপডেট
সংবাদইভেন্ট

দেশি চরিত্রকেন্দ্রিক দেশি কমিক কন – ঢাকা ২০২৬ নিয়ে আয়োজকদের নতুন আপডেট

১৫ সেপ্টেম্বর, ২০২৬
প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো "ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬"
ইভেন্টসংবাদ

প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো “ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬”

১২ আগস্ট, ২০২৬
দীর্ঘ প্রতিক্ষার পর ৭ আগস্ট ফিরছে 'ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬'
সংবাদইভেন্ট

দীর্ঘ প্রতিক্ষার পর ৭ আগস্ট ফিরছে ‘ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬’

২৪ জুলাই, ২০২৬
গ্র্যান্ড ব্লু সিজন ৩-এর মূল ট্রেলার প্রকাশ, প্রিমিয়ার ৬ জুলাই
সংবাদঅ্যানিমে

গ্র্যান্ড ব্লু সিজন ৩-এর মূল ট্রেলার প্রকাশ, প্রিমিয়ার ৬ জুলাই

২৪ জুন, ২০২৬
otakubangla-logo

ওটাকু বাংলা বাংলায় প্রথম অ্যানিমে রিভিউ ও ডেটাবেজ সাইট। বাংলা ভাষায় জাপানিজ অ্যানিমেশনের দুনিয়া এক্সপ্লোর করার সর্বপ্রথম প্লাটফর্ম। বাংলায় অ্যানিমে নিউজ, রিভিউ, ডিসকাশন এবং ক্রিটিকের প্রথম কমিউনিটি হিসেবে আমরা বাংলা ভাষাভাষী ওটাকুদের জন্য দিচ্ছি অন্যরকম এক অভিজ্ঞতা।

প্রয়োজনীয় লিঙ্ক

  • অ্যাড রিকোয়েস্ট
  • আমাদের টিম
  • যুক্ত হোন আমাদের সাথে
  • আমাদের কথা
  • প্রাইভেসি পলিসি
  • টার্মস অব ইউজ
বিজ্ঞাপন দিন ওটাকু বাংলা-তে
Follow US
© 2023 – 2026 ওটাকু বাংলা।
  • অ্যাড রিকোয়েস্ট
  • আমাদের টিম
  • যুক্ত হোন আমাদের সাথে
  • আমাদের কথা
  • প্রাইভেসি পলিসি
  • টার্মস অব ইউজ
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

Not a member? Sign Up