আমাদের সাইটটি ব্যবহারের মাধ্যমে আপনি আমাদের প্রাইভেসি পলিসি এবং টার্মস অব ইউজ-এর সাথে সম্মত হন।
ঠিক আছে
ওটাকু বাংলা
  • প্রচ্ছদ
  • সংবাদ
  • সিরিজ
  • মুভি
  • মাঙ্গা
  • যোগাযোগ
  • লগিন
Reading: ২০ ডিসেম্বর যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ফিউশন প্লে’
মার্চ কিনুন
গরম সংবাদ
দেশি চরিত্রকেন্দ্রিক দেশি কমিক কন – ঢাকা ২০২৬ নিয়ে আয়োজকদের নতুন আপডেট
প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো “ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬”
দীর্ঘ প্রতিক্ষার পর ৭ আগস্ট ফিরছে ‘ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬’
বাংলাদেশি কমিক কালচারকে নতুন উচ্চতায় নিতে আসছে ‘দেশি কমিক কন ঢাকা ২০২৬’
গ্র্যান্ড ব্লু সিজন ৩-এর মূল ট্রেলার প্রকাশ, প্রিমিয়ার ৬ জুলাই
ওটাকু বাংলাওটাকু বাংলা
  • সংবাদ
  • সিরিজ
  • মুভি
  • মাঙ্গা
  • আমাদের কথা
  • আমাদের টিম
  • যোগাযোগ
সার্চ
  • প্রচ্ছদ
  • সংবাদ
  • সিরিজ
  • মুভি
  • মাঙ্গা
  • যোগাযোগ
  • লগিন
জুজুৎসু কাইসেন সিজন ৩ আসছে ২০২৬ সালের জানুয়ারিতে

জুজুৎসু কাইসেন সিজন ৩ আসছে ২০২৬ সালের জানুয়ারিতে

৮ নভেম্বর, ২০২৫
ফেইসবুকLike
এক্সFollow
পিন্টারেস্টPin
ইন্সটাগ্রামFollow
© 2023 – 2026 ওটাকু বাংলা।
ইভেন্ট

২০ ডিসেম্বর যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ফিউশন প্লে’

By Tanvir Rana Rabbi
১০ ডিসেম্বর, ২০২৫
Share
২০ ডিসেম্বর যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে 'ফিউশন প্লে'
© Bold  Boisterous Cosplayers
SHARE

এই শীতে ঢাকার কসপ্লে কমিউনিটি পাচ্ছে এক বিশেষ উপহার। যমুনা ফিউচার পার্কের ফিউচার ওয়ার্ল্ডে (Future World)-এর বিশাল ৪০,৫০০ বর্গফুটের ভেন্যুতে ২০ ডিসেম্বর, ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে বোল্ড বয়স্টারাস কসপ্লেয়ার্স প্রেজেন্টস: ফিউশন প্লে (Bold  Boisterous Cosplayers Presents: Fusion Play), যা কসপ্লে, গেমিং, মিউজিক ও শীতের উৎসবমুখর আবহকে এক প্ল্যাটফর্মে যুক্ত করবে। আয়োজক কমিউনিটি Bold Boisterous Cosplayers (BBC) জানিয়েছে, এই ইভেন্টের মূল লক্ষ্য বছরের শেষ প্রান্তে কসপ্লে প্রেমীদের জন্য স্মরণীয় একটি শীতকালীন অভিজ্ঞতা তৈরি করা এবং পুরো কমিউনিটিকে একসঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার সুযোগ করে দেওয়া।

ফিউশন প্লে–এর বিশেষত্ব হলো এটি BBC–এর প্রথম স্বাধীনভাবে আয়োজিত কনভেনশন-টাইপ ইভেন্ট। এর আগে তারা বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে পার্টনারশিপে কাজ করলেও এবারের আয়োজন সম্পূর্ণ নিজস্ব ব্যবস্থাপনায়। আয়োজকদের মতে, ২০২৩ সালে সারাদেশের কসপ্লেয়ারদের নিয়ে বড় একটি মিট-আপ এবং ২০২৪ সালে সীমিত পরিসরে মুভি মিটআপ আয়োজন করার পর এবার তারা চেয়েছে ইভেন্টটিকে আরও উচ্চ মানে নিয়ে যেতে। এ কারণে কসপ্লে কম্পিটিশনের পাশাপাশি যুক্ত করা হয়েছে Mobile Legends (MLBB) টুর্নামেন্ট, আর্কেড গেমিং ফ্যাসিলিটি, মিম কম্পিটিশন, কসপ্লে স্টেজ শো, ক্যারাওকে পারফরম্যান্স, লাইভ ডি‌জে এবং আরও অনেক বিনোদনমূলক সেগমেন্ট।

ইভেন্ট স্থানের মূল আকর্ষণের মধ্যে থাকছে বিশাল স্পিনিং হুইল, যা ছবি তোলা ও শুটিংয়ের জন্য বিশেষভাবে জনপ্রিয়। এছাড়া ফিউচার ওয়ার্ল্ডের রুফটপ অংশ খোলা থাকবে, যেখানে কসপ্লেয়াররা সরাসরি সূর্যালোকে ফটোশুট করতে পারবেন। আয়োজকদের ভাষ্যে, “অনেকদিন পর এমন একটি ওপেন স্পেস ইভেন্ট কসপ্লেয়ারদের জন্য তৈরি করা সম্ভব হচ্ছে, যেখানে সবাই উন্মুক্তভাবে ছবি তুলতে পারবেন।”

ফিউশন প্লেতে গেমিং সেগমেন্টকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। MLBB–এর Battle of Legends ফাইনাল ফেজ অনুষ্ঠিত হবে এখানেই। মোট ২৪টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে, আর থাকবে ১০ হাজার টাকার প্রাইজ পুল ও ৫ হাজার ডায়মন্ডের গিভঅ্যাওয়ে। সমস্ত ম্যাচ লাইভ সম্প্রচার করা হবে Project-R এর অফিসিয়াল ফেসবুক পেইজে। আর্কেড গেমিংয়ের নতুন ভার্সনও যুক্ত করা হচ্ছে, আর সাথে থাকতে পারে বেইব্লেড কম্পিটিশন ও ম্যাজিক শো, যদিও এগুলো এখনও নিশ্চিত নয়।

কসপ্লে প্রতিযোগিতা হবে ইভেন্টের অন্যতম প্রধান আকর্ষণ। নিবন্ধিত প্রতিযোগীদের জমা দেওয়া WIP (Work-In-Progress) ফটোর ভিত্তিতে শীর্ষ ২০ জনকে স্টেজ পারফরম্যান্সের জন্য নির্বাচিত করা হবে, এবং প্রত্যেকে ফ্রি এন্ট্রি টিকিট পাবেন। মোট প্রাইজ পুল ২২,০০০ টাকা, যেখানে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী যথাক্রমে ১০,০০০, ৭,০০০ ও ৫,০০০ টাকা প্রাইজমানি পাবেন। বিচারকদের মধ্যে থাকছেন তানভীর ইসলাম, সাকিব জামান এবং এডরিকো রিকসন। গেস্ট কসপ্লেয়ার হিসেবে উপস্থিত থাকবেন ফাইয়াজ শাহ্, নুসাইবা এবং ফাইরুজ সাইয়ারা সহ আরো অনেকে।

ইভেন্টে আনুমানিক ১,০০০ দর্শক থাকার সম্ভাবনা আছে। BBC-এর নিজস্ব ডাটাবেজে রেজিস্টার্ড ১১০ জন কসপ্লেয়ার রয়েছে, ফলে আয়োজকরা আশা করছেন বড় পরিসরের কসপ্লেয়ার জমায়েত হবে। আয়োজকেরা জানান, BBC মূলত জুনিয়র কসপ্লেয়ারদের প্রকাশের সুযোগ তৈরি করার লক্ষ্য নিয়ে ২০২২ সালে প্রতিষ্ঠিত হয়েছে।

আনুষ্ঠানিকতা ও প্রতিযোগিতার বাইরে দর্শকদের জন্যও থাকবে সারাদিন বিনোদনের নানা আয়োজন, ডিজে, ক্যারাওকে, স্টেজ শো, মিম ক্রিয়েটরদের পারফরম্যান্স, ইন-গেম পারচেজ গিভঅ্যাওয়ে এবং আরও চমক। সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে পুরো ইভেন্ট। স্বেচ্ছাসেবক ও অন্যান্য ইভেন্ট পার্টনারদের রিপোর্টিং টাইম নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা।

ফিউশন প্লে সম্পর্কে BBC চায় দর্শকরা যেন বাড়ি ফিরে বলতে পারে, “সারাদিন ছিলাম, পুরোটা সময় দারুণ কেটেছে, আর ৩০০/৩৫০ টাকার টিকিট পুরোটাই ছিলো ভ্যালু ফর মানি।” আয়োজকদের মতে, এই ইভেন্ট এমনভাবে সাজানো হচ্ছে যাতে দর্শকরা অনুভব করেন যে তারা কোনো কিছু মিস করেননি; বরং যারা আসেনি তারা যেন আফসোস করার মতো সত্যিই বড় কিছু মিস করে গেলো।

ইভেন্টের জন্য ডিসকাউন্টেড আর্লি-বার্ড টিকিট (৩০০ টাকা) ইতোমধ্যে বিক্রি শুরু হয়েছে। টিকিট কিনতে এই লিঙ্কটি ভিজিট করুন। ইভেন্ট সম্পূর্ণভাবে কসপ্লে কমিউনিটি ও গেমিং কালচারের সম্মিলনে তৈরি, যা দেশের তরুণদের জন্য শীতের শেষ সপ্তাহটিকে উৎসবমুখর করে তুলবে।

ইভেন্টে ওটাকু বাংলা কমিউনিটি পার্টনার হিসাবে যুক্ত থাকবে।

Share This Article
ফেইসবুক লিংক কপি করুন
পূর্ববর্তী প্রবন্ধ চেইনসো ম্যান – দ্য মুভি: রেজে আর্ক মুভির ডিজিটাল রিলিজ ৯ ডিসেম্বর চেইনসো ম্যান – দ্য মুভি: রেজে আর্ক মুভির ডিজিটাল রিলিজ ৯ ডিসেম্বর
পরবর্তী প্রবন্ধ অনুষ্ঠিত হয়ে গেলো গেমিং ও ওটাকু সংস্কৃতির প্রাণবন্ত মিলনমেলা ফিউশন প্লে ২০২৫ অনুষ্ঠিত হয়ে গেলো গেমিং ও ওটাকু সংস্কৃতির প্রাণবন্ত মিলনমেলা ফিউশন প্লে ২০২৫
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বাধিক জনপ্রিয়

গ্র্যান্ড ব্লু সিজন ৩-এর মূল ট্রেলার প্রকাশ, প্রিমিয়ার ৬ জুলাই

জনপ্রিয় কমেডি অ্যানিমে গ্র্যান্ড ব্লু-এর তৃতীয় সিজনের মূল ট্রেলার প্রকাশ করা হয়েছে। ট্রেলারটিতে নতুন সিজনের…

২৪ জুন, ২০২৬

বাংলাদেশি কমিক কালচারকে নতুন উচ্চতায় নিতে আসছে ‘দেশি কমিক কন ঢাকা ২০২৬’

বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে দেশি কমিক কন ঢাকা ২০২৬ (Deshi Comic Con Dhaka…

১৭ জুলাই, ২০২৬

দীর্ঘ প্রতিক্ষার পর ৭ আগস্ট ফিরছে ‘ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬’

বাংলাদেশের, কসপ্লে এবং পপ কালচার অনুরাগীদের জন্য সুখবর। দীর্ঘ অপেক্ষার পর আবারও ফিরছে বহুল প্রতিক্ষিত…

২৪ জুলাই, ২০২৬

প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো “ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬”

দুই বছরের বিরতির পর আবারও অ্যানিমে, কসপ্লে ও পপ কালচারপ্রেমীদের মিলনমেলায় পরিণত হলো রাজধানীর মোহাম্মদপুরে…

১২ আগস্ট, ২০২৬

দেশি চরিত্রকেন্দ্রিক দেশি কমিক কন – ঢাকা ২০২৬ নিয়ে আয়োজকদের নতুন আপডেট

​রাজধানীর টোকিও স্কয়ার কনভেনশন সেন্টারের বড় হলরুমে আগামী ২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ অনুষ্ঠিত হতে যাচ্ছে…

১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফেইসবুকLike
এক্সFollow
পিন্টারেস্টPin
ইন্সটাগ্রামFollow
ইভেন্ট

১৯ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আ ডে অ্যাট হগওয়ার্টস – ঢাকা ২০২৬’

১৯ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে 'আ ডে অ্যাট হগওয়ার্টস - ঢাকা ২০২৬'

হ্যারি পটার ভক্তদের জন্য সুখবর। আগামী ১৯ জুন, ২০২৬ রাজধানীর যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ফ্যান ইভেন্ট আ ডে অ্যাট হগওয়ার্টস - ঢাকা ২০২৬ (A Day at…

১১ জুন, ২০২৬

এগুলিও দেখতে পারেন

গ্র্যান্ড ব্লু সিজন ৩-এর মূল ট্রেলার প্রকাশ, প্রিমিয়ার ৬ জুলাই
সংবাদঅ্যানিমে

গ্র্যান্ড ব্লু সিজন ৩-এর মূল ট্রেলার প্রকাশ, প্রিমিয়ার ৬ জুলাই

২৪ জুন, ২০২৬
বাংলাদেশি কমিক কালচারকে নতুন উচ্চতায় নিতে আসছে ‘দেশি কমিক কন ঢাকা ২০২৬’
সংবাদইভেন্ট

বাংলাদেশি কমিক কালচারকে নতুন উচ্চতায় নিতে আসছে ‘দেশি কমিক কন ঢাকা ২০২৬’

১৭ জুলাই, ২০২৬
দেশি চরিত্রকেন্দ্রিক দেশি কমিক কন - ঢাকা ২০২৬ নিয়ে আয়োজকদের নতুন আপডেট
সংবাদইভেন্ট

দেশি চরিত্রকেন্দ্রিক দেশি কমিক কন – ঢাকা ২০২৬ নিয়ে আয়োজকদের নতুন আপডেট

১৫ সেপ্টেম্বর, ২০২৬
প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো "ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬"
ইভেন্টসংবাদ

প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো “ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬”

১২ আগস্ট, ২০২৬
otakubangla-logo

ওটাকু বাংলা বাংলায় প্রথম অ্যানিমে রিভিউ ও ডেটাবেজ সাইট। বাংলা ভাষায় জাপানিজ অ্যানিমেশনের দুনিয়া এক্সপ্লোর করার সর্বপ্রথম প্লাটফর্ম। বাংলায় অ্যানিমে নিউজ, রিভিউ, ডিসকাশন এবং ক্রিটিকের প্রথম কমিউনিটি হিসেবে আমরা বাংলা ভাষাভাষী ওটাকুদের জন্য দিচ্ছি অন্যরকম এক অভিজ্ঞতা।

প্রয়োজনীয় লিঙ্ক

  • অ্যাড রিকোয়েস্ট
  • আমাদের টিম
  • যুক্ত হোন আমাদের সাথে
  • আমাদের কথা
  • প্রাইভেসি পলিসি
  • টার্মস অব ইউজ
বিজ্ঞাপন দিন ওটাকু বাংলা-তে
Follow US
© 2023 – 2026 ওটাকু বাংলা।
  • অ্যাড রিকোয়েস্ট
  • আমাদের টিম
  • যুক্ত হোন আমাদের সাথে
  • আমাদের কথা
  • প্রাইভেসি পলিসি
  • টার্মস অব ইউজ
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

Not a member? Sign Up