আগামি বছর অর্থাৎ ২০২৫ এর জানুয়ারিতে ড. স্টোন: সায়েন্স ফিউচার (সিজন ৪) অ্যানিমে আসছে বলে ঘোষণা করা হয়েছে, সাথে একটি ‘সুপার টিজার’ ট্রেলারও প্রকাশিত হয়েছে। এটিই হতে যাচ্ছে “ড. স্টোন” অ্যানিমেটির চূড়ান্ত সিজন এবং মোট ৩টি পার্ট (cour)-এ প্রচারিত হবে। সিজনটি পরিচালনা করবেন শুহেই মাতসুশিটা।
রিচিরো ইনাগাকির লেখা এবং বোইচির ইলাস্ট্রেট করা ড. স্টোন মাঙ্গা ৫ বছরের ধারাবাহিকভাবে প্রকাশের পর গত ৭ মার্চ, ২০২২-এ শেষ হয়। এতে মোট ২৩২টি চ্যাপ্টার রয়েছে। গল্পটি এক প্রতিভাধর বিজ্ঞানী সেনকু ইশিগামিকে অনুসরণ করে, যে রহস্যজনকভাবে পাথরে পরিণত হওয়া মানব সভ্যতাকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে চেষ্টা করে যাচ্ছে। ধীরে-ধীরে অসাধারণ অগ্রগতি অর্জনের পর, তাদের পরবর্তী লক্ষ্য মহাকাশ।
ড. স্টোন অ্যানিমের প্রথম সিজনটি ২০১৯ সালের সামার সিজনে রিলিজ হয়। দ্বিতীয় সিজন, ড. স্টোন: স্টোন ওয়ার্স, জানুয়ারি ২০২১-এ শুরু হয়। তৃতীয় সিজন, স্টোন: নিউ ওয়ার্ল্ড, ২০২৩ সালে ২৩টি এপিসোড নিয়ে ২ ভাগে প্রচারিত হয়। তৃতীয় সিজনের শেষের পরই চতুর্থ সিজনটি চূড়ান্ত সিজন হিসেবে ঘোষণা করা হয়।
