হাইকিউ!! দ্য ডাম্পস্টার ব্যাটল (Haikyu!! The Dumpster Battle) মুভি এশিয়ার কিছু নির্বাচিত অঞ্চলে আগামি ৩১ অক্টোবর, ২০২৪ তারিখে নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে। এছাড়াও ৩০ অক্টোবর, ২০২৪ তারিখে ব্লু-রে ও ডিভিডি মুক্তির ঘোষণাও করা হয়েছে। মুভিটি ১৬ ফেব্রুয়ারি জাপানে মুক্তি পেয়ে ইতিমধ্যে ১০ কোটি মার্কিন ডলারেরও বেশি আয় করে নিয়েছে।
এটি হাইকিউ!! ফ্র্যাঞ্চাইজের দুটি চূড়ান্ত মুভির প্রথমটি। এতে কারাসুনো হাই এবং নেকোমা হাই-এর মধ্যে ন্যাশনালে তৃতীয় রাউন্ডের ম্যাচটি দেখানো হয়েছে, যেটি দীর্ঘ প্রতীক্ষিত “ডাম্পস্টার ব্যাটল” নামে পরিচিত।
সুত্র: নেটফ্লিক্স
