আমাদের সাইটটি ব্যবহারের মাধ্যমে আপনি আমাদের প্রাইভেসি পলিসি এবং টার্মস অব ইউজ-এর সাথে সম্মত হন।
ঠিক আছে
ওটাকু বাংলা
  • প্রচ্ছদ
  • সংবাদ
  • সিরিজ
  • মুভি
  • মাঙ্গা
  • যোগাযোগ
  • লগিন
Reading: ক্রাঞ্চিরোল অ্যানিমে অ্যাওয়ার্ড ২০২৫
মার্চ কিনুন
গরম সংবাদ
দেশি চরিত্রকেন্দ্রিক দেশি কমিক কন – ঢাকা ২০২৬ নিয়ে আয়োজকদের নতুন আপডেট
প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো “ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬”
দীর্ঘ প্রতিক্ষার পর ৭ আগস্ট ফিরছে ‘ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬’
বাংলাদেশি কমিক কালচারকে নতুন উচ্চতায় নিতে আসছে ‘দেশি কমিক কন ঢাকা ২০২৬’
গ্র্যান্ড ব্লু সিজন ৩-এর মূল ট্রেলার প্রকাশ, প্রিমিয়ার ৬ জুলাই
ওটাকু বাংলাওটাকু বাংলা
  • সংবাদ
  • সিরিজ
  • মুভি
  • মাঙ্গা
  • আমাদের কথা
  • আমাদের টিম
  • যোগাযোগ
সার্চ
  • প্রচ্ছদ
  • সংবাদ
  • সিরিজ
  • মুভি
  • মাঙ্গা
  • যোগাযোগ
  • লগিন
২০২৪ এর সেরা ১০ অ্যানিমে সিরিজ (ওবি লিস্ট)

২০২৪ এর সেরা ১০ অ্যানিমে সিরিজ (ওবি লিস্ট)

৩১ ডিসেম্বর, ২০২৪
ফেইসবুকLike
এক্সFollow
পিন্টারেস্টPin
ইন্সটাগ্রামFollow
© 2023 – 2026 ওটাকু বাংলা।
সংবাদ

ক্রাঞ্চিরোল অ্যানিমে অ্যাওয়ার্ড ২০২৫

By Tanvir Rana Rabbi
৫ জুন, ২০২৫
Share
ক্রাঞ্চিরোল অ্যানিমে অ্যাওয়ার্ড ২০২৫
© Crunchyroll
SHARE

বিশ্বজুড়ে অ্যানিমে ভক্তদের জন্য জনপ্রিয় একটি ব্র্যান্ড, ক্রাঞ্চিরোল ২০২৫ সালের Crunchyroll Anime Awards (9th Crunchyroll Anime Awards) বিজয়ীদের নাম প্রকাশ করেছে একটি তারকাখচিত লাইভ অনুষ্ঠানের মাধ্যমে, যেখানে সম্মান জানানো হয়েছে বিশ্বজুড়ে অ্যানিমে হিটগুলোর পেছনের ক্রিয়েট, সংগীতশিল্পী ও পারফর্মারদের। বিজয়ীদের পূর্ণ তালিকা Anime Awards-এর অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

এই ৯ম বার্ষিক Anime Awards-এর অনুষ্ঠান সঞ্চালনা করেন ভয়েস অ্যাকট্রেস স্যালি আমাকি এবং জনপ্রিয় উপস্থাপক জন কাবিরা, যারা টানা তৃতীয়বারের মতো ফিরে এসেছেন। বিজয়ীদের নাম ঘোষণা করেন অনেক তারকা অ্যানিমে ভক্তরা যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন গ্র্যামি বিজয়ী গায়িকা কেসি মাসগ্রেভস, কানাডিয়ান পরিচালক, সংগীতশিল্পী ও অভিনেতা ফিন উলফহার্ড এবং মার্কিন অভিনেতা গ্যাটেন মাতারাজ্জো (Stranger Things-এর অভিনেতা), গ্লোবাল পপ তারকা ও অ্যানিমে সহযোগী জে বালভিন, ইতালিয়ান গায়ক-গীতিকার ডামিয়ানো ডেভিড, সংগীতশিল্পী ও অভিনেত্রী রিনা সাওয়ায়ামা, পুরস্কারপ্রাপ্ত ব্রাজিলিয়ান পপ তারকা পাবলো ভিত্তার, মার্কিন স্নোবোর্ডার ক্লোই কিম, স্ক্রিনরাইটার জ্যাক পেন, জাপানি কমেডি ডুয়ো চকলেট প্ল্যানেট (শোহেই ওসাদা এবং শুন মাতসুও), জাপানি অভিনেতা ও সংগীতশিল্পী ডিন ফুজিওকা, লাইভ-অ্যাকশন অ্যানিমে অ্যাডাপটেশনের জন্য পরিচিত অভিনেতা কানাতা হোঙ্গো, জাপান একাডেমি ফিল্ম প্রাইজ বিজয়ী অভিনেত্রী মায়ু মাতসুওকা এবংজাপানি মডেল ও ট্যালেন্ট সায়া ইচিকাওয়া সহ আরো অনেকে।

Anime Awards-এর প্রি-শোটি গ্র্যান্ড প্রিন্স হোটেল শিন তাকানাওয়া থেকে সরাসরি সম্প্রচার করা হয়, যেখানে সঞ্চালনা করেন ক্রাঞ্চিরোল হোস্ট লরেন মুর ও টিম লিউ। অংশগ্রহণ করেন: আন্তর্জাতিক ড্র্যাগ তারকা প্লাস্টিক তিয়ারা, ইংরেজ পেশাদার বক্সার বেন হুইটেকার, মার্কিন শিল্পী d4vd, মার্কিন-চিলিয়ান গায়িকা পালোমা মামি, VTuber আয়রনমাউস (Demon Queen), ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর গিগুক।

অনুষ্ঠানে দর্শকরা উপভোগ করেন হিপ-হপ জুটি Creepy Nuts-এর পরিবেশনা “Bling-Bang-Bang-Born” – Mashle: Magic and Muscles-এর ওপেনিং থিম, রক ব্যান্ড FLOW পরিবেশন করেন “DAYS” – Eureka Seven-এর ২০ বছর পূর্তি উপলক্ষে, গায়িকা LiSA পরিবেশন করেন তিনটি গান: “crossing field,” “Datte Atashino Hero,” এবং “gurenge” (Demon Slayer: Kimetsu no Yaiba-র হিট গান), Creepy Nuts এর “Otonoke” গানটির একটি স্পেশাল ভিডিও-অন-ডিমান্ড পারফরম্যান্স পাওয়া যাবে, যেটি Dan Da Dan অ্যানিমের ওপেনিং থিম এবং Anime of the Year-এর মনোনীত।

অনুষ্ঠানে Attack on Titan পেয়েছে Global Impact Award, যা এমন সৃষ্টিকে সম্মান জানায় যারা বৈশ্বিক সংস্কৃতি ও ইতিহাসে গভীর প্রভাব ফেলেছে। Attack on Titan: THE LAST ATTACK সিনেমাটি ২০২৪ সালের শেষের দিকে মুক্তি পায়। Yuichiro Hayashi (MAPPA) এই সম্মান গ্রহণ করেন।

Crunchyroll প্রেসিডেন্ট রাহুল পুরিণী বলেন, “ভক্তরা অ্যানিমের সঙ্গে গভীর আবেগপূর্ণ সম্পর্ক গড়ে তোলে। এটি শুধু সিরিজ বা সিনেমা নয়, বরং শিল্পকর্ম যা অ্যানিমে ফ্যানদের পরিচয় গড়ে তোলে। এই বছর ৫১ মিলিয়ন ভোট পড়েছে – এটি প্রমাণ করে বিশ্বব্যাপী অ্যানিমের জনপ্রিয়তা ও সৃষ্টিশীলদের প্রতি ভালোবাসা।”

এই বছরের Anime Awards-এ রেকর্ডসংখ্যক ৫১ মিলিয়ন ভোট পড়ে। অংশগ্রহণকারী শীর্ষ ১০ দেশের মধ্যে ছিল: ব্রাজিল, কানাডা, চিলি, ফ্রান্স, জার্মানি, ভারত, মেক্সিকো, স্পেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র — যেখানে কানাডা ও চিলি প্রথমবারের মতো শীর্ষ দশে জায়গা করে নেয়।

পুরো অনুষ্ঠান Crunchyroll-এর YouTube ও Twitch চ্যানেল, Sony Pictures Core, এবং Sony Group Corp Japan ও Global YouTube Channel-এ অন-ডিমান্ড দেখা যাবে।

এই আয়োজনে Sony Music Solutions Inc. ও Dempsey Productions সহযোগিতা করেছে।

২০২৫ সালের Crunchyroll Anime Awards বিজয়ীদের তালিকা:

  • Anime of the Year – Solo Leveling
  • Film of the Year – Look Back
  • Best Original Anime – Ninja Kamui
  • Best Continuing Series – Demon Slayer: Kimetsu no Yaiba – Hashira Training Arc
  • Best New Series – Solo Leveling
  • Best Opening Sequence – Otonoke – Creepy Nuts – Dan Da Dan
  • Best Ending Sequence – request – krage – Solo Leveling
  • Best Action – Solo Leveling
  • Best Comedy – Mashle: Magic and Muscles – The Divine Visionary Candidate Exam Arc
  • Best Drama – Frieren: Beyond Journey’s End
  • Best Isekai Anime – Re:ZERO -Starting Life in Another World – Season 3
  • Best Romance – Blue Box
  • Best Slice of Life – Makeine: Too Many Losing Heroines!
  • Best Animation – Demon Slayer: Hashira Training Arc
  • Best Background Art – Frieren: Beyond Journey’s End
  • Best Character Design – Dan Da Dan
  • Best Director – Keiichiro Saito – Frieren: Beyond Journey’s End
  • Best Main Character – Sung Jinwoo – Solo Leveling
  • Best Supporting Character – Fern – Frieren: Beyond Journey’s End
  • “Must Protect At All Cost” Character – Anya Forger – SPY × FAMILY Season 2
  • Best Anime Song – Otonoke – Creepy Nuts – Dan Da Dan
  • Best Score – Solo Leveling – Hiroyuki Sawano
  • Best Japanese Voice Artist – Aoi Yuki (Maomao) – The Apothecary Diaries
  • Best English Voice Artist – Aleks Le (Sung Jinwoo) – Solo Leveling
  • Best Arabic Voice Artist – Hiba Snobar (Anya Forger) – SPY × FAMILY Season 2
  • Best Brazilian Portuguese Voice Artist – Charles Emmanuel (Sung Jinwoo) – Solo Leveling
  • Best Castilian Spanish Voice Artist – Masumi Mutsuda (Sung Jinwoo) – Solo Leveling
  • Best French Voice Artist – Adrien Antoine (Kafka Hibino) – Kaiju No. 8
  • Best German Voice Artist – Daniel Schlauch (Monkey D. Luffy) – One Piece
  • Best Hindi Voice Artist – Lohit Sharma (Satoru Gojo) – Jujutsu Kaisen Season 2
  • Best Italian Voice Artist – Ilaria Pellicone (Kyomoto) – Look Back
  • Best Latin Spanish Voice Artist – Miguel Ángel Leal (Eren Jaeger) – Attack on Titan Final Season – The Final Chapters Special 2

এই ছিলো ৯ম ক্রঞ্চিরোল অ্যানিমে অ্যাওয়ার্ডের তালিকা। সবাইকে ওটাকু বাংলা পরিবার থেকে অভিনন্দন!

Share This Article
ফেইসবুক লিংক কপি করুন
পূর্ববর্তী প্রবন্ধ ২০২৬ সালে আসছে "আওশি" অ্যানিমের দ্বিতীয় সিজন ২০২৬ সালে আসছে “আওশি” অ্যানিমের দ্বিতীয় সিজন
পরবর্তী প্রবন্ধ ড. স্টোন সিজন ৪ পার্ট ২ আসছে ১০ই জুলাই! ড. স্টোন সিজন ৪ পার্ট ২ আসছে ১০ই জুলাই!
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বাধিক জনপ্রিয়

গ্র্যান্ড ব্লু সিজন ৩-এর মূল ট্রেলার প্রকাশ, প্রিমিয়ার ৬ জুলাই

জনপ্রিয় কমেডি অ্যানিমে গ্র্যান্ড ব্লু-এর তৃতীয় সিজনের মূল ট্রেলার প্রকাশ করা হয়েছে। ট্রেলারটিতে নতুন সিজনের…

২৪ জুন, ২০২৬

বাংলাদেশি কমিক কালচারকে নতুন উচ্চতায় নিতে আসছে ‘দেশি কমিক কন ঢাকা ২০২৬’

বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে দেশি কমিক কন ঢাকা ২০২৬ (Deshi Comic Con Dhaka…

১৭ জুলাই, ২০২৬

দীর্ঘ প্রতিক্ষার পর ৭ আগস্ট ফিরছে ‘ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬’

বাংলাদেশের, কসপ্লে এবং পপ কালচার অনুরাগীদের জন্য সুখবর। দীর্ঘ অপেক্ষার পর আবারও ফিরছে বহুল প্রতিক্ষিত…

২৪ জুলাই, ২০২৬

প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো “ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬”

দুই বছরের বিরতির পর আবারও অ্যানিমে, কসপ্লে ও পপ কালচারপ্রেমীদের মিলনমেলায় পরিণত হলো রাজধানীর মোহাম্মদপুরে…

১২ আগস্ট, ২০২৬

দেশি চরিত্রকেন্দ্রিক দেশি কমিক কন – ঢাকা ২০২৬ নিয়ে আয়োজকদের নতুন আপডেট

​রাজধানীর টোকিও স্কয়ার কনভেনশন সেন্টারের বড় হলরুমে আগামী ২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ অনুষ্ঠিত হতে যাচ্ছে…

১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফেইসবুকLike
এক্সFollow
পিন্টারেস্টPin
ইন্সটাগ্রামFollow
ইভেন্ট

১৯ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আ ডে অ্যাট হগওয়ার্টস – ঢাকা ২০২৬’

১৯ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে 'আ ডে অ্যাট হগওয়ার্টস - ঢাকা ২০২৬'

হ্যারি পটার ভক্তদের জন্য সুখবর। আগামী ১৯ জুন, ২০২৬ রাজধানীর যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ফ্যান ইভেন্ট আ ডে অ্যাট হগওয়ার্টস - ঢাকা ২০২৬ (A Day at…

১১ জুন, ২০২৬

এগুলিও দেখতে পারেন

গ্র্যান্ড ব্লু সিজন ৩-এর মূল ট্রেলার প্রকাশ, প্রিমিয়ার ৬ জুলাই
সংবাদঅ্যানিমে

গ্র্যান্ড ব্লু সিজন ৩-এর মূল ট্রেলার প্রকাশ, প্রিমিয়ার ৬ জুলাই

২৪ জুন, ২০২৬
দীর্ঘ প্রতিক্ষার পর ৭ আগস্ট ফিরছে 'ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬'
সংবাদইভেন্ট

দীর্ঘ প্রতিক্ষার পর ৭ আগস্ট ফিরছে ‘ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬’

২৪ জুলাই, ২০২৬
প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো "ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬"
ইভেন্টসংবাদ

প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো “ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬”

১২ আগস্ট, ২০২৬
বাংলাদেশি কমিক কালচারকে নতুন উচ্চতায় নিতে আসছে ‘দেশি কমিক কন ঢাকা ২০২৬’
সংবাদইভেন্ট

বাংলাদেশি কমিক কালচারকে নতুন উচ্চতায় নিতে আসছে ‘দেশি কমিক কন ঢাকা ২০২৬’

১৭ জুলাই, ২০২৬
otakubangla-logo

ওটাকু বাংলা বাংলায় প্রথম অ্যানিমে রিভিউ ও ডেটাবেজ সাইট। বাংলা ভাষায় জাপানিজ অ্যানিমেশনের দুনিয়া এক্সপ্লোর করার সর্বপ্রথম প্লাটফর্ম। বাংলায় অ্যানিমে নিউজ, রিভিউ, ডিসকাশন এবং ক্রিটিকের প্রথম কমিউনিটি হিসেবে আমরা বাংলা ভাষাভাষী ওটাকুদের জন্য দিচ্ছি অন্যরকম এক অভিজ্ঞতা।

প্রয়োজনীয় লিঙ্ক

  • অ্যাড রিকোয়েস্ট
  • আমাদের টিম
  • যুক্ত হোন আমাদের সাথে
  • আমাদের কথা
  • প্রাইভেসি পলিসি
  • টার্মস অব ইউজ
বিজ্ঞাপন দিন ওটাকু বাংলা-তে
Follow US
© 2023 – 2026 ওটাকু বাংলা।
  • অ্যাড রিকোয়েস্ট
  • আমাদের টিম
  • যুক্ত হোন আমাদের সাথে
  • আমাদের কথা
  • প্রাইভেসি পলিসি
  • টার্মস অব ইউজ
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

Not a member? Sign Up