আওশি (Aoashi) সিজন ২-এর অ্যানিমে ২০২৬ সালে মুক্তি পেতে যাচ্ছে, এবং এবার এর কাজ করবে নতুন স্টুডিও নির্মাণ করবে। প্রথম সিজনটি এনিমেট করেছিল প্রোডাকশন আই.জি, আর সিকুয়েলটি নির্মাণের দায়িত্বে থাকবে টি.এম.এস এন্টারটেইনমেন্ট। এর পাশাপাশি একটি টিজার ভিজ্যুয়ালও প্রকাশ করা হয়েছে।
ইউগো কোবায়াশির আঁকা আওআশি ২০১৫ সালের জানুয়ারিতে শুরু হয়। এটি শোগাকুকানের ‘উইকলি বিগ কমিক স্পিরিটস’ ম্যাগাজিনে ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে। এই মাঙ্গার সার্কুলেশন সংখ্যা সম্প্রতি ২ কোটি পার হয়ে গেছে। মাঙ্গাটি ৪০টি ভলিউমে শেষ হওয়ার কথা রয়েছে। প্রোডাকশন আই.জি নির্মিত প্রথম সিজনটি ২২টি পর্ব নিয়ে ২০২২ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রচারিত হয়।
সুত্র: অফিশিয়াল এক্স
