বহুল প্রতীক্ষিত “Chainsaw Man – The Movie: Reze Arc” এবার বড় পর্দায় আসছে বাংলাদেশে। আগামি শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫ মুভিটি মুক্তি পাচ্ছে দেশের জনপ্রিয় মাল্টিপ্লেক্স STAR Cineplex-এ!
CHAINSAW MAN – THE MOVIE: REZE ARC Hits the big screen this Friday, October 24, at STAR Cineplex! Will be available in…
Posted by STAR Cineplex on Monday 20 October 2025
এই অ্যাকশন-হরর জনরার মুভিটি দেখা যাবে 3D ভার্সনেও, যেখানে থাকবে জাপানি ভাষার সঙ্গে ইংরেজি সাবটাইটেল। টিকিট বিক্রি শুরু হবে খুব শিগগিরই। আশা করা যাচ্ছে মুভিটি আনসেন্সর্ড অবস্থায়ই প্রদর্শিত হবে, স্টার সিনেপ্লেক্স দর্শকদের জন্য সতর্কতা হিসেবে জানায় “মুভিটিতে রয়েছে তীব্র সহিংসতা, রক্তাক্ত দৃশ্য এবং আংশিক নগ্নতা, তাই দুর্বল হৃদয়ের দর্শকদের জন্য এটি নয়।”
“Chainsaw Man” সিরিজের এই মুভিটি জাপানে প্রথম মুক্তি পায় ১৯ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে। এটি পরিচালনা করেছেন তাতসুয়া ইয়োশিহারা, যিনি পূর্ববর্তী পরিচালক রিউ নাকায়ামা-এর জায়গায় দায়িত্ব নিয়েছেন।
সুত্র: স্টার সিনেপ্লেক্স
