ফুলমেটাল অ্যালকেমিস্ট, মাই হিরো অ্যাকাডেমিয়া সহ বেশকিছু জনপ্রিয় অ্যানিমে খ্যাত অ্যানিমেশন স্টুডিও বোনস (BONES Inc.) মূল কোম্পানি থেকে তাদের অ্যানিমেশন প্রোডাকশন ডিপার্টমেন্টকে আলাদা করে নতুন কোম্পানিতে বিভক্ত করার ঘোষণা দিয়েছে। নতুন কোম্পানিটির নাম হবে বোনস ফিল্ম (BONES Film Co., Ltd.)। কোম্পানিটি ১ অক্টোবর, ২০২৪ থেকে তাদের কার্যক্রম শুরু করেছে।
নবগঠিত বোনস ফিল্ম, বোনস ইনকর্পোরেটেডের প্রতিনিধি পরিচালক মাসাহিকো মিনামি নেতৃত্বে কার্যক্রম পরিচালিত হবে। ইয়োশিহিরো ওয়াবু এবং নাওকি আমানোও বোর্ড মেম্বার হিসেবে থাকবেন।
এখন থেকে নতুন পুরোনো সব অ্যানিমে আসবে “বোনস ফিল্ম” এর ব্যানারে।
স্টুডিও বোনস ১৯৯৮ সালের অক্টোবরে মাসাহিকো মিনামি, হিরোশি ওসাকা এবং তোশিহিরো কাওয়ামোটো সহ সানরাইজ (SUNRISE)-এর কর্মীদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। তাদের প্রথম প্রকল্পগুলির মধ্যে একটি ছিল সানরাইজ-এর সাথে কোলাবোরেট করা কাউবয় বেবপ: নকিন ‘অন হেভেনস ডোর (Cowboy Bebop: Knockin’ on Heaven’s Door) মুভিতে।
তারপর থেকে, স্টুডিওটি অনেক জনপ্রিয় অ্যানিমের কাজ করে এসেছে। তাদের মধ্যে জনপ্রিয় কয়েকটি প্রজেক্টের মধ্যে রয়েছে উলফ’স রেইন, ইউরেকা সেভেন, সোল ইটার, ওরান হাই স্কুল হোস্ট ক্লাব, ফুলমেটাল অ্যালকেমিস্ট (অরিজিনাল এবং ব্রাদারহুড), মব সাইকো ১০০, স্পেস ড্যান্ডি, নোরাগামি, বুঙ্গো স্ট্রে ডগ, এবং মাই হিরো অ্যাকাডেমিয়া।
সুত্র: অফিশিয়াল ওয়েবসাইট
