গতকাল ৪ জুন, ২০২৫, বুধবার ড. স্টোন (Dr. Stone) অ্যানিমে সিরিজের অফিসিয়াল টিম সিজন ৪ পার্ট ২-এর মেইন প্রোমোশনাল ভিডিও প্রকাশ করেছে। ভিডিও ক্লিপ অনুযায়ী, এই পার্ট ২ মুক্তি পাবে ১০ জুলাই, ২০২৫ তারিখে। ভিডিওটিতে নতুন থিম সং এবং অতিরিক্ত ভয়েস কাস্ট সম্পর্কেও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে।
ড. স্টোন সিজন ৪ পার্ট ২ হলো তিন ভাগে বিভক্ত চূড়ান্ত সিজনের দ্বিতীয় কিস্তি। প্রথম পার্টটি সম্প্রচার শুরু হয়েছিল ৯ জানুয়ারি, ২০২৫ তারিখে Tokyo MX সহ অন্যান্য চ্যানেলে এবং এতে ছিল ১২টি পর্ব। TMS Entertainment প্রযোজিত এই অ্যানিমেটি নির্মিত হয়েছে লেখক রিচিরো ইনাগাকি ও চিত্রকর বয়িচির একই নামের মাঙ্গার উপর ভিত্তি করে।
সর্বশেষ আপডেট অনুযায়ী, ড. স্টোন সিজন ৪ পার্ট ২ (যা ‘সায়েন্স ফিউচার পার্ট ২’ নামে পরিচিত) প্রতি বৃহস্পতিবার রাত ১০টা (জাপান সময়) Tokyo MX এবং Kyoto-তে সম্প্রচারিত হবে। শুরু হবে ১০ জুলাই ২০২৫ থেকে। এরপর এটি BS11, Sun TV এবং TV Aichi-তেও সম্প্রচারিত হবে।
সুত্র: অফিশিয়াল এক্স (টুইটার)
