শাংগ্রি-লা ফ্রন্টিয়ার (Shangri-La Frontier)-এর তৃতীয় সিজন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে দ্বিতীয় সিজনের ফাইনালের পরপরই। অ্যানিমেশনের দায়িত্ব আবারও নিয়েছে Studio C2C. দ্বিতীয় সিজনটি টানা দুটি কোর ধরে চলেছে, যা শুরু হয়েছিল ১৩ অক্টোবর, ২০২৪-এ এবং শেষ হয় গত ৩০ মার্চ, ২০২৫-এ।

Shangri-La Frontier-এর প্রথম সিজনও ঠিক এক বছর আগে, অর্থাৎ অক্টোবর ২০২৩ থেকে মার্চ ২০২৪ পর্যন্ত টানা দুটি কোর ধরে প্রচারিত হয়েছিল। উভয় সিজনের পরিচালনা করেছেন তোশিয়ুকি কুবোকা, ক্যারেক্টার ডিজাইনার ও চিফ অ্যানিমেশন ডিরেক্টর ছিলেন কুরাশিমা আয়ুমি। সিরিজ কম্পোজিশনের দায়িত্বে ছিলেন কাজুইয়ুকি ফুদেয়াসু, এবং সঙ্গীত পরিচালনা করেছেন হিরোকাওয়া কেইচি, তাকাদা রিউইচি ও তাকাহাশি কুনিউকি।
মূল শাংগ্রি-লা ফ্রন্টিয়ার মাঙ্গাটি চিত্রিত করেছেন রিওসুকে ফুজি এবং কাহিনী লিখেছেন কাতারিনা। এটি মূলত কাতারিনার লেখা একটি ওয়েব উপন্যাসের অ্যাডাপ্টেশন, যা ২০১৭ সালের মে মাস থেকে Shosetsuka ni Naro ওয়েবসাইটে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়ে আসছে। মাঙ্গা সংস্করণটি Kodansha’s Weekly Shonen Magazine-এ প্রকাশিত হয়।
সুত্র: অফিশিয়াল ওয়েবসাইট
