মাকেইনে: টু মেনি লুজিং হিরোইনস! (Makeine: Too Many Losing Heroines!) অ্যানিমে আনুষ্ঠানিকভাবে সিজন ২ পেতে যাচ্ছে, যা একটি ট্রেইলারের মাধ্যমে ঘোষণা করা হয়েছে। এই ঘোষণা ৬ই এপ্রিল এক বিশেষ অনুষ্ঠানে দেওয়া হয়, যেখানে উপস্থিত ছিলেন শুইচিরো উমেদা, হিকারু তোনো, শিয়ন ওয়াকায়ামা, মোমোকা তেরাসাওয়া এবং মিনামি তানাকা। তবে সিজন ২ এর মুক্তির তারিখ এখনো জানানো হয়নি।
প্রথম সিজনের অ্যানিমেশন তৈরি করেছিল A-1 Pictures, পরিচালনা করেন শোতারো কিতামুরা, চিত্রনাট্য লিখেছিলেন মাসাহিরো ইয়োকোতানি, ক্যারেক্টার ডিজাইন করেন তেতসুয়া কাওয়াকামি, এবং মিউজিক কম্পোজ করেন কানা উতাতানে। প্রথম সিজনটি ২০২৪ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত মোট ১২টি পর্বে সম্প্রচারিত হয়, যার শেষ পর্বটি ছিল একটি অ্যানিমে-অরিজিনাল এপিসোড।
এই অ্যানিমেটির ভিত্তি একটি লাইট নোভেল সিরিজ, যা লিখেছেন তাকিবি আমামোরি এবং চিত্রাঙ্কন করেছেন ইমিগিমুরু। এছাড়াও এর একটি ছোটগল্প সংগ্রহ এবং ইতাচি-র করা একটি মাঙ্গা অ্যাডাপটেশনও রয়েছে।
সুত্র: অফিশিয়াল এক্স
