টিভি অ্যানিমে ডানডাডান (DAN DA DAN) সিজন ২-এর মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ জুলাই, ২০২৫ এ। এই তথ্যটি এক্স (টুইটার)-এ মাঙ্গার সম্পাদক শিহেই লিন প্রকাশ করেছেন। ৩ জুলাইয়ের মুক্তির তারিখটি Fire Ball! নামের পুনঃপ্রকাশিত মাঙ্গার obi (বইয়ের প্রচ্ছদে থাকা ব্যান্ড)-তে ছাপানো হয়েছে। Fire Ball! মূলত DAN DA DAN-এর নির্মাতা ইউকিনোবু তাতসুর লেখা একটি কাজ, যা কোডানশা প্রকাশনী থেকে ৪ এপ্রিল, ২০২৫ এ বাজারে আসছে।
এর আগে নির্দিষ্ট কোনো তারিখটি ঘোষণা না করা হলেও ডান ডা ডান সিজন ২-এর ট্রেলার Jump Festa 2025-এ উন্মোচনের সময় জুলাই মাসেই এটি আসবে বলে ঘোষণা দেওয়া হয়েছিল। ট্রেলারটি প্রকাশের পর দ্রুতই দুই মিলিয়নেরও বেশি ভিউ পায়, যার অন্যতম কারণ ছিল জিজির বহুল প্রতীক্ষিত ট্রান্সফরমেশন সিন। সম্প্রতি, ডান ডা ডান মাঙ্গার ১ কোটি কপি বিক্রির মাইলফলক উদযাপন উপলক্ষে প্রকাশিত একটি প্রোমোশনাল ভিডিওতে জিজির সেই ট্রান্সফরমেশন সিনটিতে সামান্য পরিবর্তন আনা হয়েছে।
ইউকিনোবু তাতসু এর সৃষ্টি ডান ডা ডান মাঙ্গাটি ২০২১ সালে শুয়েইশার শোনেন জাম্প+ ম্যাগাজিনে সিরিয়ালাইজেশন শুরু হয়।
সুত্র: এক্স (টুইটার)
