মাই হিরো অ্যাকাডেমিয়া সিজন ৮ এর ঘোষণা করা হয়েছে, যা অ্যানিমেটির চূড়ান্ত সিজন হবে বলে জানানো হয়। এই ঘোষণা আসে গতকাল (১২ অক্টোবর, ২০২৪) সিজন ৭-এর “ব্যাটেল উইদআউট আ কোয়ার্ক, শিরোনামের সিজন ফিনালের সম্প্রচারের। একটি অ্যানাউন্সমেন্ট ভিডিয়োও প্রকাশিত হয়েছে।
অ্যানিমেটির সিজন ৮ এর ঘোষণার পরে ডেকু চরিত্রের ভয়েস আর্টিস্ট ডাইকি ইয়ামাশিতা এবং অল মাইট চরিত্রের ভয়েস আর্টিস্ট কেন্টা মিয়াকে একটি বিশেষ প্রোগ্রামও উপস্থাপন করেন। পূর্বের ৭টি সিজনের মতো এবারও অ্যানিমেশনের দায়িত্বে থাকবে স্টুডিও বোনস। ফাইনাল সিজনের অ্যানাউন্সমেন্ট উপলক্ষে ক্যারেক্টার ডিজাইনার ইয়োশিহিকো উমাকোশি একটি টিজার ভিজ্যুয়ালও প্রকাশ করেন।
কোহেই হোরিকোশির মাই হিরো অ্যাকাডেমিয়া মাঙ্গা চলতি আগস্ট মাসে শেষ হয়েছে। মাঙ্গার ফাইনাল চ্যাপ্টার প্রকাশের পর, একটি গ্লোবাল ক্যারেক্টার পপুলারিটি পোলের ঘোষণা করা হয়েছিলো। টিভি অ্যানিমে ছাড়াও, এই সিরিজের চারটি অ্যানিমে মুভি রয়েছে: “টু হিরোস” (২০১৮), “হিরোস:রাইজিং” (২০১৯), “ওয়ার্ল্ড হিরোস’ মিশন” (২০২১), এবং “ইউ’র নেক্সট” (২০২৪), যা বর্তমানে বিশ্বজুড়ে প্রদর্শিত হচ্ছে।
সুত্র: অফিশিয়াল ওয়েবসাইট
