ডোরেমন অ্যানিমে সিরিজে ডোরেমনের কণ্ঠের জন্য খ্যাত নোবুয়ো ওয়ামা, ৯০ বছর বয়সে গত ২৯ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে মৃত্যুবরণ করেছেন বলে তার এজেন্সি অ্যাক্টরস সেভেন জানায়। ডোরেমন সিরিজটি জাপানের অন্যতম দীর্ঘস্থায়ী অ্যানিমে হিসেবে স্বীকৃত।
নোবুয়ো ওয়ামা ১৯৭৯ সালের এপ্রিল থেকে ২০০৫ সালের মার্চ পর্যন্ত ডোরেমনের চরিত্রে অভিনয় করেন। তার মৃত্যুতে এখন শুধুমাত্র মিচিকো নোমুরা (শিজুকা মিনামোতো) ডোরেমনের মূল কাস্ট থেকে জীবিত রয়েছেন।
প্রয়াত কণ্ঠশিল্পী দাঙ্গানরনপা সিরিজের মনোকুমার কন্ঠও দিতেন। ২০১৬ সালে তিনি এই ভূমিকা থেকে সরে যান।
আসাহি কর্পোরেশন (জাপানে ডোরেমন সম্প্রচার সংস্থা), নোবুয়ো ওয়ামার মৃত্যুতে একটি বিবৃতি প্রকাশ করেছে।
ওটাকু বাংলা পরিবার তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে।
সুত্র: Yomiuri Shimbun
