“কাওলুন জেনেরিক রোম্যান্স” মাঙ্গাটি টিভি অ্যানিমে এবং লাইভ-অ্যাকশন মুভি অ্যাডাপ্টেশন পেতে যাচ্ছে, এবং উভয়ই ২০২৫ সালে মুক্তি পাবে। টিভি অ্যানিমেতে, হারুকা শিরাইশি রেইকো কুজিরাই চরিত্রে কণ্ঠ দেবেন, এবং টোমোকাজু সুগিটা হাজিমে কুডো চরিত্রে কণ্ঠ দেবেন। লাইভ-অ্যাকশন মুভিতে রিহো ইয়োশিওকা রেইকো চরিত্রে অভিনয় করবেন এবং কোশি মিজুকামি হাজিমে চরিত্রে অভিনয় করবেন।
জুন মায়ুজুকি ২০১৯ সালে কাওলুন জেনেরিক রোম্যান্স মাঙ্গা শুরু করেন। এটি শুয়েইশার উইকলি ইয়ং জাম্প সাইনেন ম্যাগাজিনে ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে এবং এ পর্যন্ত ৯টি ভলিউম প্রকাশিত হয়েছে।
সুত্র: অফিশিয়াল ওয়েবসাইট
