আর মাত্র চারটি চ্যাপ্টার পর আগামি ১৪ নভেম্বর, ২০২৪ তারিখে শেষ হতে চলেছে “ওশি নো কো” মাঙ্গা। আকা আকাসাকা ও মেঙ্গো ইয়োকোয়ারির এই মাঙ্গার শেষ অধ্যায়টি উইকলি ইয়ং জাম্প ম্যাগাজিনের ৫০তম সংখ্যায় প্রকাশিত হবে।
এই সিরিজের শেষ খণ্ড (ভলিউম ১৬) জাপানে ১৮ ডিসেম্বর, ২০২৪- এ প্রকাশিত হবে। আকা আকাসাকা-র লেখা এবং মেঙ্গো ইয়োকোয়ারির ইলাস্ট্রেট কর ওশি নো কো এর এপ্রিল, ২০২০ সালে শুরু হয়েছিলো শুয়েশার উইকলি ইয়ং জাম্প ম্যাগাজিনে প্রকাশ হবার মাধ্যমে।
এই বছর সিরিজটির একটি লাইভ-অ্যাকশন অ্যাডাপ্টেশন আসছে, পাশাপাশি অ্যানিমে অ্যাডাপ্টেশনের তৃতীয় সিজনের কাজ চলছে।
সুত্র: টুইটার (বর্তমান এক্স)
