জাপানে সিজন ২ ফিনাল প্রিমিয়ারের পর ওশি নো কো (Oshi no Ko) এর তৃতীয় সিজন আসছে বলে জানানো হয়েছে। একই সাথে এর ভিজ্যুয়াল এবং ট্রেলারও উন্মোচন করা হয়। তবে এর তৃতীয় সিজনের মুক্তির তারিখ এখনও প্রকাশ করা হয়নি।
সিরিজটির ঘোষণায় আরো জানানো হয় মামোরু মিয়ানো এবং হিনা কিনো যথাক্রমে হিকারু কামিকি এবং সুকুয়োমি চরিত্রে কণ্ঠ দিবেন।

স্টুডিও ডোগা কোবো অ্যানিমেটির প্রথম দুটি সিজন অ্যানিমেট করেছিলেন এবং পরিচালক ছিলেন ডাইসুকে হিরামাকি। সহকারী পরিচালক হিসেবে ছিলেন সিয়াও নেকোটোমি। অ্যানিমেটির ক্যারেক্টার ডিজাইন করেন কান্না হিরায়ামা এবং মিউজিক কম্পোজ করেন তাকুরি ইগা।
অ্যানিমে অ্যাডাপটেশনটি আকা আকাসাকা রচিত এবং মেঙ্গো ইয়োকারি চিত্রিত মাঙ্গা সিরিজের উপর ভিত্তি করে তৈরি। শুয়েইশার উইকলি ইয়াং জাম্প ম্যাগাজিনে ২০২০ সালের এপ্রিল থেকে এই সিরিজটি ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে। সিরিজটির একটি লাইভ-অ্যাকশন অ্যাডাপটেশনও এবছর নভেম্বর মাসে মুক্তি পাবে।
সুত্র: অফিশিয়াল ওয়েবসাইট
