উইন্ড ব্রেকার সিজন ২ এর রিলিজ ডেইট এপ্রিল ২০২৫ এ নির্ধারণ করা হয়েছে। রবিবার (১৩ অক্টোবর, ২০২৪) এই ঘোষণার অংশ হিসেবে একটি নতুন কী ভিজ্যুয়াল এবং টিজার প্রকাশিত হয়েছে। এই বছরের জুনে সিজন ১ এর ফাইনালের পরে নতুন সিজনের ঘোষণা দেওয়া হয়েছিল।
স্টুডিও CloverWorks প্রথম সিজনটি অ্যানিমেট করেছিল, যেখানে তোষিফুমি আকাই ডিরেক্টর এবং হিরোশি সেকো সিরিজ কম্পোজিশনের দায়িত্বে ছিলেন। তাইশি কাওয়াকামি চিফ অ্যানিমেশন ডিরেক্টর ও ক্যারেক্টার ডিজাইনার হিসেবে কাজ করেছিলেন। রিয়ো তাকাহাশি মিউজিক কম্পোজিশনে ছিলেন।
সাতোরু নিই এর উইন্ড ব্রেকার মাঙ্গা সিরিজটি ২০২১ সালের জানুয়ারি থেকে কোডানশার ম্যাগাজিন পকেট মাঙ্গা ওয়েবসাইটে প্রকাশিত হয়ে আসছে।
সুত্র: অফিশিয়াল ওয়েবসাইট
