দীর্ঘদিন ধরে চলতে থাকা মাঙ্গা আর্টিস্ট ইইচিরো ওডার বিখ্যাত সৃষ্টি “ওয়ান পিস”-এর টিভি অ্যানিমের ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত বিরতিতে যাচ্ছে বলে জানানো হয়েছে।
নতুন প্রকাশিত একটি টিজার অনুসারে, “ওয়ান পিস” এর “এগহেড আইল্যান্ড” আর্ক আবার ৩০ মার্চ, ২০২৫ থেকে সম্প্রচারে ফিরবে। এই বিরতিকে সিরিজের পেছনের সৃজনশীল ব্যক্তিদের জন্য একটি গুরুত্বপূর্ণ সময় হিসাবে দেখা হচ্ছে, যাতে তারা শোয়ের মান এবং মানদণ্ডকে আরও উন্নত করতে পারে।
তবে অক্টোবর মাসেও অন্য “ওয়ান পিস” অ্যাডভেঞ্চারগুলো চলতে থাকবে বলে আশা করা হচ্ছে, কারণ আগামী রবিবার ‘ওয়ান পিস ফ্যান লেটার’ পর্বটি সম্প্রচারিত হবে।
ফ্র্যাঞ্চাইজটি “ফিশ-ম্যান আইল্যান্ড” আর্কের একটি “স্পেশাল এডিটেড ভার্সন” ঘোষণা করেছে যেটি ২৭ অক্টোবর, ২০২৪ তারিখে সম্প্রচারিত হবে।
২০২৪ সালঅ্যানিমে এবং মাঙ্গা ভক্তদের জন্য মিশ্র অভিজ্ঞতা নিয়ে এসেছে, কারণ এবছরই “জুজুৎসু কাইসেন”, “মাই হিরো একাডেমিয়া”, “ওশি নো কো” এর মতো অনেক নতুন প্রজন্মের ফ্র্যাঞ্চাইজ তাদের চূড়ান্ত চ্যাপ্টারের মাধ্যমে তাদের যাত্রা শেষ করেছে।
