স্টুডিও ঘিবলির দ্য বয় অ্যান্ড দ্য হেরন ২০২৩ সালের গোল্ডেন গ্লোব-এ সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্মের অ্যাওয়ার্ড জিতেছে। এর মাধম্য আন্তর্জাতিক চলচ্চিত্রের জন্য এক দশকেরও বেশি সময় ধরে চলে আসা এক অবাঞ্ছিত ধারা ভাঙলো। সাথে ৮২ বছর বয়সে পরিচালক হায়াও মিয়াজাকি তার জীবনের প্রথম গোল্ডেন গ্লোব জিতল।
দ্য বয় অ্যান্ড দ্য হেরন-এর গোল্ডেন গ্লোব জেতার মাধ্যমে এই প্রথমবার কোনো নন-আমেরিকান মুভি সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্মের জন্য পুরস্কার জিতলো৷ ২০০৬ সালে ক্যাটাগরিটি প্রথম চালু করা হয়েছিল, যার উদ্বোধনী পুরস্কার জিতেছিল পিক্সারের ‘কারস’।

দ্য বয় অ্যান্ড দ্য হেরন আন্তর্জাতিকভাবে মুক্তির প্রথম সপ্তাহে ১২.৮ মিলিয়ন মার্কিন ডলার আয় করে যা মুক্তির সপ্তাহান্তে প্রথমবারের মতো কোনো অ্যানিমে ফিল্ম ইউএস বক্স অফিসে ১ নম্বরে নিয়ে যায়। এছাড়াও মুভিটি মার্কিন যুক্তরাষ্ট্রে ঘিবলি-র এখন পর্যন্ত সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র, বর্তমানে ৩৯ মিলিয়ন মার্কিন ডলার (বক্স অফিস মোজো-র তথ্যমতে)।
ওটাকু বাংলা মুভিটিকে ‘আরেকটি হায়াও মিয়াজাকি মাস্টারপিস‘ হিসাবে আখ্যা দিয়েছে। বিস্তারিত রিভিউ দেখে আসতে পারেন।
সুত্র: GKIDS, The Hollywood Reporte
