ওভারলর্ড অ্যানিমে সিরিজটি বেশ কিছু বছর ধরে ওটাকু কমিউনিটির আলোচনার কেন্দ্রবিন্দুতেই অবস্থান করে। সেই ২০১৫ সালে প্রথম সিজন মুক্তি পাবার পর থেকেই অ্যানিমেটির জনপ্রিয়তা তুঙ্গে। সিরিজটির ৪র্থ সিজনের শেষ এপিসোডটি রিলিজ হয় ২০২২ এর ২৭ সেপ্টেম্বরে। তারপর থেকে ফ্যানদের মাঝে অপেক্ষা রয়েই যায় পরবর্তী সিকুয়েল এর জন্য। দীর্ঘ বিরতি শেষে ওভারলর্ড এর স্টোরি ফিরছে আবারও, তবে নতুন একটি মুভি রূপে।

নতুন বছরে-২০২৪ এ আসছে ওভারলর্ড সিরিজটির নতুন মুভি “ওভারলর্ড: দ্য হোলি কিংডম”। মুভিটির ঘোষণা প্রথম করা হয়েছিলো ২০২১-এই। মুভিটি অ্যানিমে সিরিজটির একটি সিক্যুয়েল হিসাবে আসতে যাচ্ছে এবং এর মুক্তির সংবাদটি নিশ্চিত করা হয়েছে ১ জানুয়ারি, ২০২৪। মুভিটিতে কাহিনী থাকছে ওভারলর্ড এর নোভেল সিরিজ এর “দ্য প্যালেডিন অফ দ্য হোলি কিংডম” আর্কটি নিয়ে, যা প্রধানত নোভেল সিরিজটির ১২ এবং ১৩ তম ভলিউম এর অংশ। তবে প্রযোজকেরা নিশ্চিত করেছেন যে মুভিটিতে কিছু জিনিস যা মূল সিরিজটিতে বিদ্যমান রয়েছে তা বাদ থাকতে পারে। তবে মুভিটির মুক্তি সংক্রান্ত কোনো প্রকার নির্দিষ্ট তারিখ এবং সময় এখনো জানানো হয়নি।
সুত্র: Comic Natalie
