ক্লাসরুম অফ দ্য এলিট সিজন ৩ সম্প্রচার শুরু হবে আগামি বছর অর্থাৎ ২০২৪ সালের জানুয়ারিতে। সিজন ৩ এর নতুন অফিসিয়াল কি ভিজুয়াল প্রকাশিত হয়েছে।
১ম সিজন প্রচারিত হবার দীর্ঘ পাঁচ বছরের বিরতির পরে, সিজন ২ প্রচারিত হয়। অসাধারণ সেই সিজন শেষে তৃতীয় সিজনের জন্য দর্শকদের অধীর আগ্রহে অপেক্ষা করছে। অপেক্ষার প্রহর প্রায় শেষ হতে চলেছে। ক্লাসরুম অফ দ্য এলিট এর সিজন ৩ প্রচারিত হচ্ছে আগামি বছর জানুয়ারিতে৷ যদিও ঠিক জানুয়ারির কত তারিখে প্রকাশিত হতে যাচ্ছে তা জানানো হয় নি।
টোকিও মেট্রোপলিটান অ্যাডভান্সড নর্চারিং হাই স্কুল নামে একটি প্রতিষ্ঠানকে ঘিরে ক্লাসরুম অফ দ্য এলিট-এর ঘটনা আবার্তিত হতে থাকে। বিলাসবহুল একটি দ্বীপে অবস্থিত অনন্য বিদ্যালয়টি শুধুমাত্র সবচেয়ে মেধাবী এবং ব্যতিক্রমী ছাত্রছাত্রীদের ভর্তি করে থাকে। যারা অসামান্য একাডেমিক পারফরমেন্স এবং পাঠ্যক্রম বহির্ভূত দক্ষতা প্রদর্শন করতে পারে শুধু তাদের জায়গা হয় এ স্কুলে। যে সমস্ত ছাত্রছাত্রীরা স্কুলে টিকে থাকে তারা তাদের কাঙ্খিত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার বিষয়ে নিশ্চিত হতে পারে এবং ভবিশ্যতে উচ্চ বেতনের চাকরি পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি করে। গল্পটি কিয়োটাকা অয়ানোকোজির দৃষ্টিভঙ্গি অনুসরণ করে, একটি শান্ত এবং নিরীহ বালক, যে বন্ধু তৈরিতে ভাল নয় এবং বরং তার দূরত্ব বজায় রাখে, কিন্তু অতুলনীয় বুদ্ধিমত্তা এবং অবিশ্বাস্য শারীরিক ক্ষমতার অধিকারী।
———
ওটাকু বাংলা-তে মাতৃভাষায় আলোচনা, সমালোচনা, পর্যালোচনা করুন ক্লাসরুম অফ দ্য এলিট (সিজন ১) এবং ক্লাসরুম অফ দ্য এলিট (সিজন ২) এর।
