জনপ্রিয় ইসেকাই অ্যানিমে মুশোকু তেনসেই: জবলেস রিইনকার্নেশন (Mushoku Tensei: Jobless Reincarnation) এর তৃতীয় সিজনের প্রথম টিজার ট্রেইলার প্রকাশ পেয়েছে চলমান Anime Expo 2025-এ। ট্রেইলারটি প্রদর্শিত হয় Crunchyroll-এর ইন্ডাস্ট্রি প্যানেলে, যেখানে আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের মুক্তির তারিখও ঘোষণা করা হয়। এর আগে দ্বিতীয় সিজনের সমাপ্তির পর তৃতীয় সিজনের ঘোষণা আসে।
সিজন ৩–এর পরিচালক হিসেবে থাকছেন রিয়োসুকে শিবুয়া। ক্যারেক্টার ডিজাইনে সানায়ে শিমাদা এবং রিওটা ফুরুকাওয়া। মিউজিক ডিরেকশনে থাকবেন ইয়োশিআকি ফুজিসাওয়া। সিজন ৩ এর অ্যানিমেশনের কাজ করবেন আগের মতোই Studio Bind।
মুশোকু তেনসেই অ্যানিমের প্রথম সিজনটি ২০২১ সালের উইন্টার ও স্প্রিং সিজনে দুই ভাগে প্রচারিত হয়, মোট ২৩টি পর্বে। দ্বিতীয় সিজনের প্রথম ভাগ প্রচারিত হয় ২০২৩ সালের সামারে এবং কিছু বিরতির পর দ্বিতীয় ভাগ শুরু হয় ২০২৪ এর স্প্রিং সিজনে, যেখানে মোট পর্ব ছিল ২৪টি। উভয় সিজনের অ্যানিমেশন প্রযোজনা করেছে Studio Bind।
এই অ্যানিমেটির কাহিনী গঠিত হয়েছে Rifujin na Magonote–এর লেখা লাইট নভেল অবলম্বনে, যার চিত্রাঙ্কন করেছেন Shirotaka।
সুত্র: অফিশিয়াল ওয়েবসাইট
