আমাদের সাইটটি ব্যবহারের মাধ্যমে আপনি আমাদের প্রাইভেসি পলিসি এবং টার্মস অব ইউজ-এর সাথে সম্মত হন।
ঠিক আছে
ওটাকু বাংলা
  • প্রচ্ছদ
  • সংবাদ
  • সিরিজ
  • মুভি
  • মাঙ্গা
  • যোগাযোগ
  • লগিন
Reading: নেটফ্লিক্সে আসছে সোলো লেভেলিং-এর লাইভ-অ্যাকশন সিরিজ
মার্চ কিনুন
গরম সংবাদ
দেশি চরিত্রকেন্দ্রিক দেশি কমিক কন – ঢাকা ২০২৬ নিয়ে আয়োজকদের নতুন আপডেট
প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো “ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬”
দীর্ঘ প্রতিক্ষার পর ৭ আগস্ট ফিরছে ‘ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬’
বাংলাদেশি কমিক কালচারকে নতুন উচ্চতায় নিতে আসছে ‘দেশি কমিক কন ঢাকা ২০২৬’
গ্র্যান্ড ব্লু সিজন ৩-এর মূল ট্রেলার প্রকাশ, প্রিমিয়ার ৬ জুলাই
ওটাকু বাংলাওটাকু বাংলা
  • সংবাদ
  • সিরিজ
  • মুভি
  • মাঙ্গা
  • আমাদের কথা
  • আমাদের টিম
  • যোগাযোগ
সার্চ
  • প্রচ্ছদ
  • সংবাদ
  • সিরিজ
  • মুভি
  • মাঙ্গা
  • যোগাযোগ
  • লগিন
আসছে "এমএফ ঘোস্ট" এর তৃতীয় সিজন!

আসছে “এমএফ ঘোস্ট” এর তৃতীয় সিজন!

২৪ ডিসেম্বর, ২০২৪
ফেইসবুকLike
এক্সFollow
পিন্টারেস্টPin
ইন্সটাগ্রামFollow
© 2023 – 2026 ওটাকু বাংলা।
সংবাদ

নেটফ্লিক্সে আসছে সোলো লেভেলিং-এর লাইভ-অ্যাকশন সিরিজ

By Tanvir Rana Rabbi
১০ জুলাই, ২০২৫
Share
নেটফ্লিক্সে আসছে সোলো লেভেলিং-এর লাইভ-অ্যাকশন সিরিজ
© Solo Leveling Animation Partners
SHARE

জনপ্রিয় ওয়েবনভেল, মাঙ্গা ও অ্যানিমে সিরিজ সোলো লেভেলিং (Solo Leveling) অবশেষে লাইভ-অ্যাকশন রূপে আসছে নেটফ্লিক্সে। স্ট্রিমিং প্ল্যাটফর্মটি সম্প্রতি ঘোষণা করেছে যে, জনপ্রিয় দক্ষিণ কোরিয়ান অভিনেতা বিয়ন উ-সক (Byeon Woo-seok) নতুন কোরিয়ান এই সিরিজে সং জিনউ (Sung Jinwoo) চরিত্রে অভিনয় করবেন। এই ঘোষণার সঙ্গে তারা অভিনেতার একটি ছবি এবং মূল নির্মাতা দলের তথ্যও শেয়ার করেছে।

Solo Leveling, the global phenomenon, is coming to Netflix as a live-action series starring Byeon Woo-seok as lead character Sung Jin-woo. pic.twitter.com/tw7TaUONKp

— Netflix (@netflix) July 9, 2025

বিয়ন উ-সক এর আগে 20th Century Girl এবং Lovely Runner-এ তার অভিনয়ের জন্য দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন।

এই সিরিজটি যৌথভাবে পরিচালনা করবেন লি হে-জুন এবং কিম বিয়ং-সিও, যারা পূর্বে Ashfall, Like a Virgin, Castaway on the Moon, My Dictator, এবং Cold Eyes-এর মতো মুভিতে কাজ করেছেন। প্রযোজনা করছে Kakao Entertainment এবং SANAI PICTURES।

এর আগে এবছরের জানুয়ারিতেই Kakao Entertainment নিশ্চিত করেছিল যে, একটি কোরিয়ার লাইভ-অ্যাকশন সিরিজের পরিকল্পনা ও চিত্রনাট্য তৈরি চলছে। এর আগেই, ২০২১ সালে খবর প্রকাশিত হয়েছিল যে, যুক্তরাষ্ট্রের প্রযোজনায়ও একটি আলাদা ড্রামা নির্মিত হচ্ছে। তবে সে ব্যাপারে আর কোনো আপডেট আসেনি

সোলো লেভেলিং এর সূচনা হয়েছিল একটি ওয়েব নভেল হিসেবে যার নাম ছিল Only I Level Up (나 혼자만 레벨업), ছদ্মনাম Chugong কর্তৃক রচিত। এটি ২০১৬ সাল থেকে কোরিয়ান প্ল্যাটফর্ম KakaoPage-এ ডিজিটালভাবে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।

২০১৮ সালে এই উপন্যাসটি একটি ওয়েবটুনে অ্যকডাপ্টেশন বের করা হয় REDICE Studio কর্তৃক। ওয়েবটুনটি আঁকেন Jang Sung-rak, যার ছদ্মনাম DUBU।

এই ওয়েবটুন অবলম্বনে তৈরি হয় Solo Leveling অ্যানিমে, যেটি A-1 Pictures দ্বারা নির্মিত। এর প্রথম সিজন ১২ পর্বে ২০২৪ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত প্রচারিত হয়। এরপর Solo Leveling Season 2: Arise From the Shadow শিরোনামে দ্বিতীয় সিজনটি ১৩ পর্বে ২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সম্প্রচারিত হয়।

সুত্র: অফিশিয়াল টুইটার

Share This Article
ফেইসবুক লিংক কপি করুন
পূর্ববর্তী প্রবন্ধ ২০২৬ সালে আসছে মুশোকু তেনসেই সিজন ৩ ২০২৬ সালে আসছে মুশোকু তেনসেই সিজন ৩
পরবর্তী প্রবন্ধ অ্যানিমে অ্যাডাপ্টেশন পেতে যাচ্ছে ফেট রিওয়াইন্ডার মাঙ্গা অ্যানিমে অ্যাডাপ্টেশন পেতে যাচ্ছে ফেট রিওয়াইন্ডার মাঙ্গা
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বাধিক জনপ্রিয়

গ্র্যান্ড ব্লু সিজন ৩-এর মূল ট্রেলার প্রকাশ, প্রিমিয়ার ৬ জুলাই

জনপ্রিয় কমেডি অ্যানিমে গ্র্যান্ড ব্লু-এর তৃতীয় সিজনের মূল ট্রেলার প্রকাশ করা হয়েছে। ট্রেলারটিতে নতুন সিজনের…

২৪ জুন, ২০২৬

বাংলাদেশি কমিক কালচারকে নতুন উচ্চতায় নিতে আসছে ‘দেশি কমিক কন ঢাকা ২০২৬’

বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে দেশি কমিক কন ঢাকা ২০২৬ (Deshi Comic Con Dhaka…

১৭ জুলাই, ২০২৬

দীর্ঘ প্রতিক্ষার পর ৭ আগস্ট ফিরছে ‘ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬’

বাংলাদেশের, কসপ্লে এবং পপ কালচার অনুরাগীদের জন্য সুখবর। দীর্ঘ অপেক্ষার পর আবারও ফিরছে বহুল প্রতিক্ষিত…

২৪ জুলাই, ২০২৬

প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো “ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬”

দুই বছরের বিরতির পর আবারও অ্যানিমে, কসপ্লে ও পপ কালচারপ্রেমীদের মিলনমেলায় পরিণত হলো রাজধানীর মোহাম্মদপুরে…

১২ আগস্ট, ২০২৬

দেশি চরিত্রকেন্দ্রিক দেশি কমিক কন – ঢাকা ২০২৬ নিয়ে আয়োজকদের নতুন আপডেট

​রাজধানীর টোকিও স্কয়ার কনভেনশন সেন্টারের বড় হলরুমে আগামী ২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ অনুষ্ঠিত হতে যাচ্ছে…

১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফেইসবুকLike
এক্সFollow
পিন্টারেস্টPin
ইন্সটাগ্রামFollow
ইভেন্ট

১৯ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আ ডে অ্যাট হগওয়ার্টস – ঢাকা ২০২৬’

১৯ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে 'আ ডে অ্যাট হগওয়ার্টস - ঢাকা ২০২৬'

হ্যারি পটার ভক্তদের জন্য সুখবর। আগামী ১৯ জুন, ২০২৬ রাজধানীর যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ফ্যান ইভেন্ট আ ডে অ্যাট হগওয়ার্টস - ঢাকা ২০২৬ (A Day at…

১১ জুন, ২০২৬

এগুলিও দেখতে পারেন

দীর্ঘ প্রতিক্ষার পর ৭ আগস্ট ফিরছে 'ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬'
সংবাদইভেন্ট

দীর্ঘ প্রতিক্ষার পর ৭ আগস্ট ফিরছে ‘ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬’

২৪ জুলাই, ২০২৬
দেশি চরিত্রকেন্দ্রিক দেশি কমিক কন - ঢাকা ২০২৬ নিয়ে আয়োজকদের নতুন আপডেট
সংবাদইভেন্ট

দেশি চরিত্রকেন্দ্রিক দেশি কমিক কন – ঢাকা ২০২৬ নিয়ে আয়োজকদের নতুন আপডেট

১৫ সেপ্টেম্বর, ২০২৬
প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো "ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬"
ইভেন্টসংবাদ

প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো “ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬”

১২ আগস্ট, ২০২৬
গ্র্যান্ড ব্লু সিজন ৩-এর মূল ট্রেলার প্রকাশ, প্রিমিয়ার ৬ জুলাই
সংবাদঅ্যানিমে

গ্র্যান্ড ব্লু সিজন ৩-এর মূল ট্রেলার প্রকাশ, প্রিমিয়ার ৬ জুলাই

২৪ জুন, ২০২৬
otakubangla-logo

ওটাকু বাংলা বাংলায় প্রথম অ্যানিমে রিভিউ ও ডেটাবেজ সাইট। বাংলা ভাষায় জাপানিজ অ্যানিমেশনের দুনিয়া এক্সপ্লোর করার সর্বপ্রথম প্লাটফর্ম। বাংলায় অ্যানিমে নিউজ, রিভিউ, ডিসকাশন এবং ক্রিটিকের প্রথম কমিউনিটি হিসেবে আমরা বাংলা ভাষাভাষী ওটাকুদের জন্য দিচ্ছি অন্যরকম এক অভিজ্ঞতা।

প্রয়োজনীয় লিঙ্ক

  • অ্যাড রিকোয়েস্ট
  • আমাদের টিম
  • যুক্ত হোন আমাদের সাথে
  • আমাদের কথা
  • প্রাইভেসি পলিসি
  • টার্মস অব ইউজ
বিজ্ঞাপন দিন ওটাকু বাংলা-তে
Follow US
© 2023 – 2026 ওটাকু বাংলা।
  • অ্যাড রিকোয়েস্ট
  • আমাদের টিম
  • যুক্ত হোন আমাদের সাথে
  • আমাদের কথা
  • প্রাইভেসি পলিসি
  • টার্মস অব ইউজ
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

Not a member? Sign Up