জনপ্রিয় ফেট রিওয়াইন্ডার (Fate Rewinder) মাঙ্গা এবার আনুষ্ঠানিকভাবে টিভি আনিমে রূপে আসছে। এই নতুন আনিমেটির অ্যানিমেশনের কাজ করছে বিখ্যাত স্টুডিও Bones Film, আর পরিচালনার দায়িত্বে আছেন জনপ্রিয় নির্মাতা রিয়ে মাতসুমোতো।
স্টুডিও Bones বর্তমানে যেসব প্রজেক্টে কাজ করছে, তার মধ্যে রয়েছে Gachiakuta—যেটি চলমান এবং টানা দুই কোর ধরে ২৪ পর্বে সম্প্রচারিত হবে। এছাড়া তারা কাজ করছে My Hero Academia-র চূড়ান্ত সিজনের ওপর, যার সম্প্রচার শুরু হবে আগামী অক্টোবর মাসে।
Fate Rewinder আনিমেটি প্রযোজনা করছে STORY Inc. এবং এর একটি ‘সুপার টিজার’ পোস্টার ও ট্রেলার ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে।
এই মাঙ্গাটি ফুতা কিমুরা-র সৃষ্টি। এটি প্রথম প্রকাশিত হয় জানুয়ারি ২০২২-এ একটি ওয়ান-শট হিসেবে, এবং পরের মাস থেকেই নিয়মিত সিরিয়ালাইজ হওয়া শুরু করে। ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত, এই সিরিজটি মোট ৯টি ভলিউমে প্রকাশিত হয়েছে। এটি প্রকাশ করে Shogakukan প্রকাশনীর জনপ্রিয় শোনেন ম্যাগাজিন Monthly CoroCoro Comic।
সুত্র: অফিশিয়াল ওয়েবসাইট
