মুশোকু তনসেই: জবলেস রিইনকার্নেশন-এর সিজন ২ সমাপ্তির পর আনুষ্ঠানিকভাবে তৃতীয় সিজন ঘোষণা করা হয়েছে। আরও বিস্তারিত পরবর্তী সময়ে নিশ্চিত করা হবে। প্রাথমিকভাবে পল এবং রুডির একটি ছবি দিয়ে ঘোষণাটি এসেছে, আর সাথে একটি সংক্ষিপ্ত টিজার ট্রেলার।
মুশোকু টেনসেই-এর প্রথম সিজন ২০২১ সালের উইন্টার এবং ফল অ্যানিমে সিজনে মোট ২৩টি পর্বে ২টি কোর্সে সম্প্রচারিত হয়েছিল। এই বসন্ত পর্যন্ত বিরতি নেওয়ার আগে
দ্বিতীয় সিজনটিতে ২০২৩ সামার-এ প্রথম অংশ এবং ২০২৪ এর স্প্রিং-এ দ্বিতীয় অংশ সহ মোট ২৪টি পর্ব ছিল। উভয় সিজনেরই অ্যানিমেশনের কাজ Studio Bind করেছিলো।
অ্যানিমে শিরোটাকার আঁকা এবং রিফুজিন না ম্যাগোনোটের লেখা লাইট নোভেলের উপর ভিত্তি করে তৈরি।
সুত্র: অফিশিয়াল ওয়েবসাইট
