জনপ্রিয় মোবাইল গেইম গেরিনা ফ্রি ফায়ার (Garena Free Fire)-এর উপর ভিত্তি করে নির্মিত অ্যানিমে অ্যাডাপ্টেশনের প্রথম ঝলক টিজার ভিজ্যুয়াল এবং ট্রেইলার প্রকাশিত হয়েছে, পাশাপাশি প্রধান প্রযোজনা টিমের নামও জানানো হয়েছে। ভিজ্যুয়াল এবং ট্রেইলারে দেখা গেছে গেমটির অন্যতম জনপ্রিয় চরিত্র কেলি-কে, যে এই অ্যানিমের কেন্দ্রীয় প্রধান চরিত্র হিসেবে থাকবেন।
KADOKAWA CORPORATION এবং Garena Online Private Limited এই ঘোষণা দেয় ৫ জুলাই, ২০২৫। এর আগে ২০২৪ সালের মে মাসে প্রথম অ্যানিমেটির ঘোষণা দেয়া হয়।
এই অ্যানিমে অ্যাডাপ্টেশনটি একটি জাপানি অ্যানিমে প্রোডাকশন স্টুডিওর মাধ্যমে প্রযোজিত হচ্ছে, যেখানে KADOKAWA-এর আন্তর্জাতিক শাখা KADOKAWA QINGYU প্রযোজনা ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে। সম্পূর্ণ অ্যানিমেশনটি বিশ্বব্যাপী সম্প্রচার ও স্ট্রিমিং করা হবে।
Garena Free Fire হলো একটি মোবাইল ব্যাটল রয়্যাল গেইম, যা Garena দ্বারা নির্মিত। মোবাইল প্ল্যাটফর্মের জন্য তৈরি এই গেমটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে এবং গত কয়েক বছর ধরে এটি তার বিভাগে সর্বাধিক ডাউনলোড হওয়া গেমগুলোর মধ্যে স্থান পেয়েছে—Sensor Tower-এর তথ্য অনুযায়ী। বিশেষভাবে উল্লেখযোগ্য, এটি ২০১৯, ২০২১, ২০২৩ এবং ২০২৪ সালে বিশ্বব্যাপী সর্বাধিক ডাউনলোড হওয়া মোবাইল গেইম ছিল।
সুত্র: প্রেস রিলিজ
