নেটফ্লিক্সের অফিসিয়াল অ্যানিমে ইউটিউব চ্যানেল থেকে সম্প্রচার শুরু হয়েছে রেকর্ড অব র্যাগনারক ৩ (Record of Ragnarok III)-এর প্রথম মেইন ট্রেইলার। এই ক্লিপে নিশ্চিত করা হয়েছে যে, শিনিয়া উমেমুরা, আজিচিকা এবং তাকুমি ফুকুই-এর তৈরি ফ্যান্টাসি ব্যাটল মাঙ্গার অ্যানিমে অ্যাডাপটেশনের তৃতীয় সিজন স্ট্রিমিং শুরু হবে ২০২৫ সালের ডিসেম্বরে।
এই সিজনের পরিচালনায় রয়েছেন কোইচি হাতসুমি, প্রধান চিত্রনাট্যকার হিসেবে রয়েছেন ইয়াসুয়ুকি মুতো। ক্যারেক্টার ডিজাইনের দায়িত্বে আছেন ইয়োকো তানাবে ও হিসাশি কাওয়াশিমা এবং সঙ্গীত পরিচালনায় রয়েছেন ইয়াসুহারু তাকানাশি। অ্যানিমেটি প্রযোজনা করছে Yumeta Company এবং MARU Animation।
২০২১ সালে প্রথম সিজন এবং ২০২৩ সালে দ্বিতীয় সিজনের পর, এই তৃতীয় সিজনও বিশ্বব্যাপী নেটফ্লিক্সে স্ট্রিমিং করা হবে মুক্তির পর।
সুত্র: নেটফ্লিক্স, Anime Expo 2025
