জনপ্রিয় অ্যানিমে Black Clover (ব্ল্যাক ক্লোভার) ২০২৬ সালে টিভি অ্যানিমের সিক্যুয়েল অর্থাৎ সিজন ২ হিসেবে ফিরে আসছে। এই ঘোষণা এসেছে অ্যানিমে এক্সপো ২০২৫-এ একটি ভিজ্যুয়াল ও ট্রেইলারের মাধ্যমে। যদিও আন্তর্জাতিক দর্শকদের জন্য এটি কিছুটা বিভ্রান্তিকর হতে পারে, কারণ জাপানে অ্যানিমেটি টানা সম্প্রচার হওয়ায় এর ১৭০টি এপিসোডকেই একটি একক সিজন হিসেবে ধরা হয়। অ্যানিমেশন প্রোডাকশনের দায়িত্বে আবারও থাকছে Studio Pierrot।
আপডেট: ব্ল্যাক ক্লোভার সিজন ২ এর অ্যানাউন্সমেন্ট ট্রেইলারে ক্রাঞ্চারোল ২০২৬ সালের মুক্তির তারিখ উল্লেখ করেছিলো। একদিন পরে, ডেসক্রিপশনে ২০২৬ সালের মুক্তির তারিখ মুছে এর পরিবর্তে বলা হয়েছে “is coming to Crunchyroll”


এই ঘোষণা আসে ক্রাঞ্চিরোলের ইন্ডাস্ট্রি প্যানেল থেকে আয়োজিত ইভেন্টে।

ব্ল্যাক ক্লোভার মাঙ্গাটি ২০১৫ সাল থেকে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত সাপ্তাহিক শোনেন জাম্প ম্যাগাজিনে ধারাবাহিকভাবে প্রকাশিত হয় এবং এরপর স্থানান্তরিত হয় জাম্প গিগা-তে। মাঙ্গাটি ২০২২ সালের আগস্টে চূড়ান্ত আর্কে প্রবেশ করে।
এটি Studio Pierrot প্রযোজনায় ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত ১৭০টি পর্বের একটি অ্যানিমে অ্যাডাপ্টেশন পায়। এছাড়া, Black Clover: Sword of the Wizard King নামের একটি মুভি ১৬ জুন, ২০২৩-এ মুক্তি পায়।
সুত্র: Anime Expo 2025
