বহু মাসের অপেক্ষার পর, ডেমন স্লেয়ার: কিমেতসু নো ইয়াইবা – ইনফিনিটি ক্যাসেল (Demon Slayer: Kimetsu no Yaiba – Infinity Castle) মুভি অফিসিয়াল মুক্তির তারিখ অবশেষে নিশ্চিত করা হয়েছে। এর সঙ্গে প্রকাশিত হয়েছে একটি নতুন ভিজ্যুয়াল ও ২০২৫ সালের প্রোমোশনাল ট্রেইলার।
১ মার্চ, ২০২৫ এ অনুষ্ঠিত বিশেষ Corps Gathering Event-এ ঘোষণা করা হয় যে Infinity Castle Arc মুভি ট্রিলজির প্রথম মুভি আগামি ১৮ জুলাই, ২০২৫-এ জাপানে মুক্তি পাবে। এর আগে, ডিসেম্বরে জানানো হয়েছিল যে প্রথম মুভিটি ২০২৫ সালে মুক্তি পাবে
ডেমন স্লেয়ার: কিমেটসু নো ইয়াইবা – ইনফিনিটি ক্যাসেল মুভি ট্রিলজি জনপ্রিয় মাঙ্গা সিরিজের চূড়ান্ত আর্ককে অ্যানিমে আকারে উপস্থাপন করবে।
এই এনিমের পরিচালনায় রয়েছেন হারুও সোটোজাকি, এবং এটি প্রযোজনা করছে Ufotable স্টুডিও। আকিরা মাতসুশিমা চিফ অ্যানিমেশন ডিরেক্টর ও ক্যারেক্টার ডিজাইনার হিসেবে কাজ করছেন, এবং মিউজিক কম্পোজ করেছেন ইউকি কাজিউরা ও গো শিনা।
সুত্র: অফিশিয়াল ওয়েবসাইট
