দীর্ঘ ৭ বছর ধারাবাহিক প্রকাশনার পর আগামি ২১ মার্চ, ২০২৫ এ শেষ হতে চলেছে মাই ড্রেস-আপ ডার্লিং (My Dress-Up Darling) মাঙ্গা। শিনইচি ফুকুদার লেখা ও আঁকা এই সিরিজটি জানুয়ারি ২০১৮ থেকে স্কয়ার এনিক্স দ্বারা সিরিয়ালাইজড হয়ে আসছে। সিরিজটি Young Gangan-এর পরবর্তী সংখ্যায় ১১৫তম অধ্যায়ের মাধ্যমে শেষ হবে বলে লেখক ঘোষণা দিয়েছেন।
স্কয়ার এনিক্স ২০২৪ সালের নভেম্বর মাসে মাঙ্গার ১৪তম ভলিউম প্রকাশ করেছে। ইংরেজিতে, Square Enix Manga & Books ২০২৪ সালের অক্টোবর মাসে মাঙ্গার ১২তম ভলিউম প্রকাশ করে। বর্তমানে চলমান “Tenmei” (Mandate of Heaven) আর্কের জন্য মাঙ্গাটি ১৫ সেপ্টেম্বর ২০২৩ থেকে মাসিক প্রকাশনায় রূপান্তরিত হয়। “Tenmei” আর্কটি ৮৬তম অধ্যায়ের মাধ্যমে শুরু হয়েছিল, যা প্রথমবার প্রকাশিত হয় ৬ জানুয়ারি ২০২৩-এ।”
সুত্র: Young Gangan ৫ম ইস্যু
