জনপ্রিয় রোমান্টিক কমেডি মাঙ্গা “মাই ড্রেস-আপ ডার্লিং” সম্প্রতি ১ কোটি কপি বিক্রির রেকর্ড অতিক্রম করেছে। সিরিজটির এখন পর্যন্ত ১২ টি ভলিউম প্রকাশিত হয়েছে।
গতবছরের শুরুতে জনপ্রিয় এই মাঙ্গার অ্যানিমেতে অ্যাডাপ্টেড করে স্টুডিও ক্লভার ওয়ার্কস। অ্যানিমে অ্যাডাপ্টেশনটি ওটাকুদের কাছ থেকে বেশ ইতিবাচক সাড়া পায়, যদিও মাত্রাতিরিক্ত ফ্যানসার্ভিস অনেকের কাছে বিব্রতকর এবং অপ্রয়োজনীয় মনে হয়।
সিরিজটির এই সাফল্যে সিরিজটির অ্যানিমে অ্যাডাপ্টেশনের ক্যারেক্টার ডিজাইনার ও চিফ অ্যানিমেশন ডিরেক্টর মাজুমাসা ইশিদা একটি ইলাস্ট্রেশন পাবলিশ করা হয় সিরিজটির অফিশিয়াল টুইটারে।
গতবছরের মার্চে অ্যানিমের প্রথম সিজন শেষ হবার পর গতবছরের সেপ্টেম্বরে সিরিজটি সিক্যুয়েলের ঘোষণা আসে ক্লভার ওয়ার্কসের পক্ষ থেকে, যদিও এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো রিলিজ ডেট জানানো হয়নি।
তথ্যসুত্র:
