সাইবারপাঙ্ক: এজরানারস (Cyberpunk: Edgerunners) এর সেকেন্ড অ্যানিভার্সারি হিসেবে সিরিজটির অফিসিয়াল টুইটার (এখন এক্স) একাউন্টে নতুন একটি আর্টওয়ার্ক রিলিজ হয়েছে। স্টুডিও ট্রিগারের অ্যানিমেটর ও ক্যারেক্টার ডিজাইনার ইয়োহ ইয়োশিনারি ইলাস্ট্রেট করেছেন এই আর্টওয়ার্কটি।
দুইবছর আগে ১৩ সেপ্টেম্বর নেটফ্লিক্স এক্সক্লুসিভ হিসেবে রিলিজ হয় সাইবারপাঙ্ক: এজরানারস। ফ্যান-ফেভারিট “দ্য উইচার থ্রি” নির্মাতা পোলিশ গেম ডেভেলপার “সিডি প্রজেক্ট রেড” তাদের নেক্সট বিগ হিট হিসাবে “সাইবারপাঙ্ক ২০৭৭” গেইম রিলিজ করে ২০২০ এর ১০ ডিসেম্বর। গ্রাফিক্যালি ডিমান্ডিং গেমটির ইনিশিয়াল রিলিজের পর গেমটি স্ট্যাবিলিটি ও বাগ ইস্যুর কারণে ব্যাপক সমালোচনার শিকার হয়। সাইবারপাঙ্ক: এজরানারস প্রজেক্ট স্টার্ট করা হয় গেমের প্রিক্যুয়েল স্টোরি হিসেবে। সিডি প্রজেক্ট রেড ও স্টুডিও ট্রিগারের যৌথ প্রযোজনায় নির্মিত হয় সিরিজটি।
সাইবারপাঙ্ক এজরানারস-এর প্লট গেমের স্টোরির একবছর আগের স্টোরি নিয়ে। ফিউচারিস্টিক নাইট সিটিতে সিরিজটির প্রধান চরিত্র ডেভিড মার্টিনেজের টিকে থাকার লড়াইকে কেন্দ্র করে সিরিজটির পটভূমি। নিজের সবকিছু হারানোর পর ক্রাইম ও করাপশনে জর্জরিত নাইট সিটিতে টিকে থাকার লড়াইয়ে ডেভিড যোগ দেয় মার্সেনারি আউট ল’ এজরানারস’দের দলে যারা সিটি অথরিটির কাছে পরিচিত সাইবারপাঙ্ক হিসেবে।

১০ এপিসোডের সাইবারপাঙ্ক: এজরানারস রিলিজের পর ব্যাপক প্রশংসা কুড়ায়। অসাধারণ এস্থেটিক, অ্যানিমেশন ও স্টোরিটেলিং নিয়ে আসে ক্রিটিক্যাল অ্যাক্লেইমেশন। ২০২৩ এর ক্রাঞ্চিরোল অ্যানিমে অ্যাওয়ার্ডসে “অ্যানিমে অফ দ্য ইয়ার” হিসেবে মনোনীত হয় সিরিজটি। ২০২২ এর অক্টোবরে সিডি প্রজেক্ট রেড নতুন সাইবারপাঙ্ক অ্যানিমেশন প্রজেক্টের পরিকল্পনার কথা জানিয়েছিলো এবং স্টুডিও ট্রিগারের সাথে সিরিজটির সিক্যুয়েল নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করে।
