হেল’স প্যারাডাইজ (Hell’s Paradise) সিজন ২-এর মেইন ভিজ্যুয়াল এবং আরও চারজন অতিরিক্ত কাস্ট সদস্য ঘোষণা করা হয়েছে। স্টুডিও MAPPA সিরিজটি অ্যানিমেট করছে, যা ১১ জানুয়ারি ২০২৬ সালে প্রিমিয়ার হতে যাচ্ছে।
এছাড়াও শুগেন, জিক্কা, কিয়োমারু ও ইসুজু, এই চারটি চরিত্রের নতুন ভিজ্যুয়ালও প্রকাশ করা হয়েছে।

হেল’স প্যারাডাইজ: জিগোকুরাকু মাঙ্গাটি লিখেছেন ও চিত্রায়ন করেছেন ইউজি কাকু, যার ভিত্তিতেই অ্যানিমেটি তৈরি। সিক্যুয়েলের জন্য পরিচালক হিসেবে ফিরছেন কাওরি মাকিতা। সিরিজ স্ক্রিপ্টের দায়িত্বে আবারও আছেন আকিরা কিনদাইচি। ক্যারেক্টার ডিজাইনার হিসেবে আকিৎসুগু হিসাগি এবং সংগীত পরিচালক হিসেবে ইয়োশিআকি ডেওয়াও ফিরে এসেছেন।
সুত: অফিশিয়াল ওয়েবসাইট
