স্পাই ফ্যামিলি তার বড় পর্দায় আত্মপ্রকাশের জন্য প্রস্তুত হচ্ছে! কিছুক্ষণ আগে, অ্যানিমের দ্বিতীয় সিজনের প্রিমিয়ার হয়েছে। এই শীতে অর্থাৎ ডিসেম্বর মাসের ২২ তারিখে Spy × Family Code: White পেক্ষাগৃহে আসতে চলেছে। মুভিটি IMAM পেক্ষাগৃহে প্রকাশের একটি নতুন পোস্টার উন্মুক্ত করা হয়েছে৷

এই নতুন পোস্টার অনুসারে, Spy × Family Code: White জাপান জুড়ে সাধারণ থিয়েটারের পাশাপাশি একই সাথে IMAX থিয়েটারে মুক্তি পাবে। মুভিটি কবে নাগাদ আন্তর্জাতিক মহলে আসবে সে বিষয়ে কোনো কিছু জানানো হয়নি। যেহেতু, স্পাই ফ্যামিলি একটি অত্যন্ত জনপ্রিয় অ্যানিমে, তাই ধারণা করা যায় যে, এটা আন্তর্জাতিক মহলে মুক্তি পাবে।
সুত্র: Comic Natalie
