আমাদের সাইটটি ব্যবহারের মাধ্যমে আপনি আমাদের প্রাইভেসি পলিসি এবং টার্মস অব ইউজ-এর সাথে সম্মত হন।
ঠিক আছে
ওটাকু বাংলা
  • প্রচ্ছদ
  • সংবাদ
  • সিরিজ
  • মুভি
  • মাঙ্গা
  • যোগাযোগ
  • লগিন
Reading: অনুষ্ঠিত হয়ে গেলো গেমিং ও ওটাকু সংস্কৃতির প্রাণবন্ত মিলনমেলা ফিউশন প্লে ২০২৫
মার্চ কিনুন
গরম সংবাদ
দেশি চরিত্রকেন্দ্রিক দেশি কমিক কন – ঢাকা ২০২৬ নিয়ে আয়োজকদের নতুন আপডেট
প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো “ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬”
দীর্ঘ প্রতিক্ষার পর ৭ আগস্ট ফিরছে ‘ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬’
বাংলাদেশি কমিক কালচারকে নতুন উচ্চতায় নিতে আসছে ‘দেশি কমিক কন ঢাকা ২০২৬’
গ্র্যান্ড ব্লু সিজন ৩-এর মূল ট্রেলার প্রকাশ, প্রিমিয়ার ৬ জুলাই
ওটাকু বাংলাওটাকু বাংলা
  • সংবাদ
  • সিরিজ
  • মুভি
  • মাঙ্গা
  • আমাদের কথা
  • আমাদের টিম
  • যোগাযোগ
সার্চ
  • প্রচ্ছদ
  • সংবাদ
  • সিরিজ
  • মুভি
  • মাঙ্গা
  • যোগাযোগ
  • লগিন
আনুষ্ঠানিকভাবে শেষ হলো চেইনসো ম্যান মাঙ্গা

আনুষ্ঠানিকভাবে শেষ হলো চেইনসো ম্যান মাঙ্গা

২৫ মার্চ, ২০২৬
ফেইসবুকLike
এক্সFollow
পিন্টারেস্টPin
ইন্সটাগ্রামFollow
© 2023 – 2026 ওটাকু বাংলা।
ইভেন্ট

অনুষ্ঠিত হয়ে গেলো গেমিং ও ওটাকু সংস্কৃতির প্রাণবন্ত মিলনমেলা ফিউশন প্লে ২০২৫

By Ajher Mahmud
২১ ডিসেম্বর, ২০২৫
Share
অনুষ্ঠিত হয়ে গেলো গেমিং ও ওটাকু সংস্কৃতির প্রাণবন্ত মিলনমেলা ফিউশন প্লে ২০২৫
© Musbir Ahmed Sadman/Otaku Bangla
SHARE

শনিবার (২০ ডিসেম্বর, ২০২৫) ঢাকার যমুনা ফিউচার পার্কের ফিউচার ওয়ার্ল্ড ভেন্যুতে অনুষ্ঠিত হয়ে গেল Bold Boisterous Cosplayers (BBC) আয়োজিত কসপ্লে ইভেন্ট “Fusion Play”। বছরের শেষ প্রান্তে শীতের আবহে ওটাকু ও কসপ্লে কমিউনিটির জন্য আনন্দঘন একটি অভিজ্ঞতা উপহার দিতেই আয়োজন করা হয়েছিল এই ইভেন্টটি। এটিই ছিল Bold Boisterous Cosplayers–এর নিজস্ব ব্যবস্থাপনায় প্রথম কোনো বড় পরিসরের মেজর ইভেন্ট, যা কমিউনিটির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

অনুষ্ঠিত হয়ে গেলো গেমিং ও ওটাকু সংস্কৃতির প্রাণবন্ত মিলনমেলা ফিউশন প্লে ২০২৫
© Musbir Ahmed Sadman/Otaku Bangla

ইভেন্টের সূচনা হয় দুপুর ১২টার দিকে দর্শনার্থী ও অংশগ্রহণকারীদের প্রবেশ এবং অ্যানিমে মিউজিকের মাধ্যমে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভেন্যুতে বাড়তে থাকে দর্শক ও কসপ্লেয়ারদের উপস্থিতি। বিভিন্ন অ্যানিমে, গেম ও পপ কালচার চরিত্রের কসপ্লেতে সেজে ওঠা অংশগ্রহণকারীদের উপস্থিতিতে ধীরে ধীরে জমে ওঠে পুরো পরিবেশ।

ফিউচার ওয়ার্ল্ড ভেন্যুর অংশ হিসেবে ইভেন্ট চলাকালীন সবার জন্য উন্মুক্ত ছিল সুপার সুইং, ডায়নোসর স্কুটি অ্যান্ড ফ্যামিলি ট্রেইন, বাঞ্জি জাম্পিং, ড্রাঙ্কার্ড বক্সিং, বাম্পার কার এবং দুটি আলাদা আর্কেড জোনসহ আরও বেশ কিছু বিনোদনমূলক আয়োজন। ফলে কসপ্লে ইভেন্টের পাশাপাশি ভিজিটরদের জন্য একটি পূর্ণাঙ্গ ফানফেস্টের অভিজ্ঞতা তৈরি হয়।

অনুষ্ঠিত হয়ে গেলো গেমিং ও ওটাকু সংস্কৃতির প্রাণবন্ত মিলনমেলা ফিউশন প্লে ২০২৫
অনুষ্ঠিত হয়ে গেলো গেমিং ও ওটাকু সংস্কৃতির প্রাণবন্ত মিলনমেলা ফিউশন প্লে ২০২৫
অনুষ্ঠিত হয়ে গেলো গেমিং ও ওটাকু সংস্কৃতির প্রাণবন্ত মিলনমেলা ফিউশন প্লে ২০২৫
অনুষ্ঠিত হয়ে গেলো গেমিং ও ওটাকু সংস্কৃতির প্রাণবন্ত মিলনমেলা ফিউশন প্লে ২০২৫

ভেন্যুর সেকেন্ড ফ্লোরের ওপেন এরিয়া কসপ্লেয়ারদের জন্য নির্ধারিত ছিল, যেখানে কসপ্লে শোকেস ও ফটোগ্রাফির সুযোগ পাওয়া যায়। এর পাশেই থাকা ওপেন রুফটপ এরিয়াটি কসপ্লেয়ারদের জন্য বাড়তি আকর্ষণ যোগ করে, যেখানে প্রাকৃতিক আলোতে ফটোশুট করতে দেখা যায় অনেক অংশগ্রহণকারীকে।

ইভেন্টে ছিল অ্যানিমে ও গেম স্টাইলড মার্চেন্ডাইজ স্টলও। বিভিন্ন ধরনের টি-শার্ট, অ্যাকশন ফিগার, প্লাশি, পোস্টারসহ আরও নানা সামগ্রী দর্শনার্থীদের আগ্রহ কাড়ে।

অনুষ্ঠিত হয়ে গেলো গেমিং ও ওটাকু সংস্কৃতির প্রাণবন্ত মিলনমেলা ফিউশন প্লে ২০২৫
অনুষ্ঠিত হয়ে গেলো গেমিং ও ওটাকু সংস্কৃতির প্রাণবন্ত মিলনমেলা ফিউশন প্লে ২০২৫
অনুষ্ঠিত হয়ে গেলো গেমিং ও ওটাকু সংস্কৃতির প্রাণবন্ত মিলনমেলা ফিউশন প্লে ২০২৫
অনুষ্ঠিত হয়ে গেলো গেমিং ও ওটাকু সংস্কৃতির প্রাণবন্ত মিলনমেলা ফিউশন প্লে ২০২৫
অনুষ্ঠিত হয়ে গেলো গেমিং ও ওটাকু সংস্কৃতির প্রাণবন্ত মিলনমেলা ফিউশন প্লে ২০২৫
অনুষ্ঠিত হয়ে গেলো গেমিং ও ওটাকু সংস্কৃতির প্রাণবন্ত মিলনমেলা ফিউশন প্লে ২০২৫
অনুষ্ঠিত হয়ে গেলো গেমিং ও ওটাকু সংস্কৃতির প্রাণবন্ত মিলনমেলা ফিউশন প্লে ২০২৫

পূর্বনির্ধারিত সময়ের তুলনায় কিছুটা দেরিতে শুরু হলেও বিকালের দিক থেকে ইভেন্টের গতি ও এনার্জি বাড়তে থাকে। বিকাল চারটার দিকে মেইন স্টেজে শুরু হয় কারাওকে ও অ্যানিমে মিউজিক সেশন। অডিয়েন্স ও প্রেজেন্টারদের মধ্যে অ্যানিমে নিয়ে ইন্টারঅ্যাকটিভ আলোচনা এবং কুইজধর্মী প্রশ্নোত্তর পর্ব ইভেন্টে প্রাণবন্ত পরিবেশ তৈরি করে। স্টেজে র‍্যাপ পারফরম্যান্স যুক্ত হওয়ার পর ইভেন্টের এনার্জি আরও বেড়ে যায়।

অনুষ্ঠিত হয়ে গেলো গেমিং ও ওটাকু সংস্কৃতির প্রাণবন্ত মিলনমেলা ফিউশন প্লে ২০২৫
© Musbir Ahmed Sadman/Otaku Bangla

সন্ধ্যা ছয়টার দিকে শুরু হয় মেইন কসপ্লে ইভেন্ট। একই সময় ভেন্যুর বিপরীত অংশে সমান্তরালভাবে চলতে থাকে MLBB (Mobile Legends: Bang Bang)–এর Battle of Legends গেমিং সেগমেন্ট। এই সময় আমাদের ওটাকু বাংলা টিম ইভেন্টে অংশগ্রহণকারী বেশ কয়েকজন কসপ্লেয়ারের সঙ্গে কথা বলার সুযোগ পায়।

আহসান শরীফ এহরাম কল অফ ডিউটি গেমের জনপ্রিয় ক্যারেক্টার Ghost–এর কসপ্লেতে অংশ নেন। সংক্ষিপ্ত সাক্ষাৎকারে তিনি ক্যারেক্টারটি এবং কসপ্লে করার অভিজ্ঞতা নিয়ে নিজের আগ্রহ ও অনুপ্রেরণার কথা জানান।

অনুষ্ঠিত হয়ে গেলো গেমিং ও ওটাকু সংস্কৃতির প্রাণবন্ত মিলনমেলা ফিউশন প্লে ২০২৫
© Musbir Ahmed Sadman/Otaku Bangla

তানজীম হুদা অংশ নেন My Hero Academia–এর প্রধান চরিত্র ডেকুর কসপ্লেতে। অ্যানিমে নিয়ে কথা বলতে গিয়ে তিনি ডেকুকে একজন “ট্রু হিরো” হিসেবে উল্লেখ করেন এবং সিরিজের ফাইনাল সিজনের প্রশংসা করেন।

চেইনসো ম্যানের দেনজি চরিত্রে হাজির হন সাফওয়ান শারার, যার সঙ্গে চেইনসো ম্যান অ্যানিমে ও ক্যারেক্টার নিয়ে কথা হয়।

এছাড়াও ম্যাশ নামের একজন কসপ্লেয়ার রিসেন্টলি রিলিজড সাইকোলজিক্যাল হরর গেম Silent Hill: F–এর প্রধান চরিত্র হিনাকোর কসপ্লে করেন। তিনি তার হ্যান্ডমেইড কসপ্লে তৈরির প্রক্রিয়া ও ক্যারেক্টারের সঙ্গে নিজের মিল নিয়ে কথা বলেন।

সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে কসপ্লে ইভেন্ট ফটোশুটের মাধ্যমে কনক্লুড হয়। একই সময়ে ইভেন্ট স্টেজের বিপরীতে চলছিল MLBB Battle of Legends–এর ফাইনাল ফেজ, যেখানে অংশগ্রণকারী টিমের মাঝে চলছিলো হাড্ডাহাড্ডি লড়াই।

সবশেষে প্রাইজ গিভিং সেশনের মাধ্যমে পুরো ইভেন্টের সমাপ্তি ঘটে। কসপ্লে কম্পিটিশনে চ্যাম্পিয়ন হন তানজীম হুদা, যিনি ডেকুর কসপ্লেতে বিচারকদের নজর কাড়েন। রানার আপ হন ফাহিম আলম, তার ব্যাটম্যান কসপ্লে ও কণ্ঠের ব্যবহারে। দ্বিতীয় রানার আপ হিসেবে নির্বাচিত হন Silent Hill: F–এর হিনাকো চরিত্রে কসপ্লে করা ম্যাশ।

কসপ্লে উইনারদের পাশাপাশি প্রাইজ গিভিং অনুষ্ঠানে ইভেন্ট ভলান্টিয়ার, মিম কনটেস্ট উইনার এবং মিডিয়া পার্টনারদেরও সম্মাননা প্রদান করা হয়। কমিউনিটি পার্টনার হিসেবে ইভেন্টে যুক্ত থাকা Otaku Bangla টিম গ্রহণ করে একটি সার্টিফিকেট অব অ্যাপ্রিসিয়েশন।

অনুষ্ঠিত হয়ে গেলো গেমিং ও ওটাকু সংস্কৃতির প্রাণবন্ত মিলনমেলা ফিউশন প্লে ২০২৫
টিম ওটাকু বাংলা অর্গানাইজারের পক্ষ থেকে সার্টিফিকেট অব অ্যাপ্রিসিয়েশন রিসিভ করছে।
অনুষ্ঠিত হয়ে গেলো গেমিং ও ওটাকু সংস্কৃতির প্রাণবন্ত মিলনমেলা ফিউশন প্লে ২০২৫
অনুষ্ঠিত হয়ে গেলো গেমিং ও ওটাকু সংস্কৃতির প্রাণবন্ত মিলনমেলা ফিউশন প্লে ২০২৫
অনুষ্ঠিত হয়ে গেলো গেমিং ও ওটাকু সংস্কৃতির প্রাণবন্ত মিলনমেলা ফিউশন প্লে ২০২৫
অনুষ্ঠিত হয়ে গেলো গেমিং ও ওটাকু সংস্কৃতির প্রাণবন্ত মিলনমেলা ফিউশন প্লে ২০২৫
অনুষ্ঠিত হয়ে গেলো গেমিং ও ওটাকু সংস্কৃতির প্রাণবন্ত মিলনমেলা ফিউশন প্লে ২০২৫
অনুষ্ঠিত হয়ে গেলো গেমিং ও ওটাকু সংস্কৃতির প্রাণবন্ত মিলনমেলা ফিউশন প্লে ২০২৫

বছরের শেষ মাসে আয়োজন করা Fusion Play কেবল একটি কসপ্লে ইভেন্টই নয়, বরং ঢাকার ওটাকু ও কসপ্লে কমিউনিটির জন্য একটি স্মরণীয় মিলনমেলায় পরিণত হয়। Bold Boisterous Cosplayers–এর এই উদ্যোগ ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজনের প্রত্যাশা জাগিয়ে দিয়েছে।

Share This Article
ফেইসবুক লিংক কপি করুন
পূর্ববর্তী প্রবন্ধ ২০ ডিসেম্বর যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে 'ফিউশন প্লে' ২০ ডিসেম্বর যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ফিউশন প্লে’
পরবর্তী প্রবন্ধ গাচিয়াকুতা সিজন ২ ঘোষণা করা হয়েছে, সাথে আসছে পাচ্ছে গেম এবং স্টেজ অ্যাডাপ্টেশন গাচিয়াকুতা সিজন ২ ঘোষণা করা হয়েছে, সাথে আসছে পাচ্ছে গেম এবং স্টেজ অ্যাডাপ্টেশন
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বাধিক জনপ্রিয়

গ্র্যান্ড ব্লু সিজন ৩-এর মূল ট্রেলার প্রকাশ, প্রিমিয়ার ৬ জুলাই

জনপ্রিয় কমেডি অ্যানিমে গ্র্যান্ড ব্লু-এর তৃতীয় সিজনের মূল ট্রেলার প্রকাশ করা হয়েছে। ট্রেলারটিতে নতুন সিজনের…

২৪ জুন, ২০২৬

বাংলাদেশি কমিক কালচারকে নতুন উচ্চতায় নিতে আসছে ‘দেশি কমিক কন ঢাকা ২০২৬’

বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে দেশি কমিক কন ঢাকা ২০২৬ (Deshi Comic Con Dhaka…

১৭ জুলাই, ২০২৬

দীর্ঘ প্রতিক্ষার পর ৭ আগস্ট ফিরছে ‘ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬’

বাংলাদেশের, কসপ্লে এবং পপ কালচার অনুরাগীদের জন্য সুখবর। দীর্ঘ অপেক্ষার পর আবারও ফিরছে বহুল প্রতিক্ষিত…

২৪ জুলাই, ২০২৬

প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো “ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬”

দুই বছরের বিরতির পর আবারও অ্যানিমে, কসপ্লে ও পপ কালচারপ্রেমীদের মিলনমেলায় পরিণত হলো রাজধানীর মোহাম্মদপুরে…

১২ আগস্ট, ২০২৬

দেশি চরিত্রকেন্দ্রিক দেশি কমিক কন – ঢাকা ২০২৬ নিয়ে আয়োজকদের নতুন আপডেট

​রাজধানীর টোকিও স্কয়ার কনভেনশন সেন্টারের বড় হলরুমে আগামী ২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ অনুষ্ঠিত হতে যাচ্ছে…

১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফেইসবুকLike
এক্সFollow
পিন্টারেস্টPin
ইন্সটাগ্রামFollow
ইভেন্ট

১৯ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আ ডে অ্যাট হগওয়ার্টস – ঢাকা ২০২৬’

১৯ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে 'আ ডে অ্যাট হগওয়ার্টস - ঢাকা ২০২৬'

হ্যারি পটার ভক্তদের জন্য সুখবর। আগামী ১৯ জুন, ২০২৬ রাজধানীর যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ফ্যান ইভেন্ট আ ডে অ্যাট হগওয়ার্টস - ঢাকা ২০২৬ (A Day at…

১১ জুন, ২০২৬

এগুলিও দেখতে পারেন

গ্র্যান্ড ব্লু সিজন ৩-এর মূল ট্রেলার প্রকাশ, প্রিমিয়ার ৬ জুলাই
সংবাদঅ্যানিমে

গ্র্যান্ড ব্লু সিজন ৩-এর মূল ট্রেলার প্রকাশ, প্রিমিয়ার ৬ জুলাই

২৪ জুন, ২০২৬
প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো "ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬"
ইভেন্টসংবাদ

প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো “ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬”

১২ আগস্ট, ২০২৬
দীর্ঘ প্রতিক্ষার পর ৭ আগস্ট ফিরছে 'ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬'
সংবাদইভেন্ট

দীর্ঘ প্রতিক্ষার পর ৭ আগস্ট ফিরছে ‘ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬’

২৪ জুলাই, ২০২৬
দেশি চরিত্রকেন্দ্রিক দেশি কমিক কন - ঢাকা ২০২৬ নিয়ে আয়োজকদের নতুন আপডেট
সংবাদইভেন্ট

দেশি চরিত্রকেন্দ্রিক দেশি কমিক কন – ঢাকা ২০২৬ নিয়ে আয়োজকদের নতুন আপডেট

১৫ সেপ্টেম্বর, ২০২৬
otakubangla-logo

ওটাকু বাংলা বাংলায় প্রথম অ্যানিমে রিভিউ ও ডেটাবেজ সাইট। বাংলা ভাষায় জাপানিজ অ্যানিমেশনের দুনিয়া এক্সপ্লোর করার সর্বপ্রথম প্লাটফর্ম। বাংলায় অ্যানিমে নিউজ, রিভিউ, ডিসকাশন এবং ক্রিটিকের প্রথম কমিউনিটি হিসেবে আমরা বাংলা ভাষাভাষী ওটাকুদের জন্য দিচ্ছি অন্যরকম এক অভিজ্ঞতা।

প্রয়োজনীয় লিঙ্ক

  • অ্যাড রিকোয়েস্ট
  • আমাদের টিম
  • যুক্ত হোন আমাদের সাথে
  • আমাদের কথা
  • প্রাইভেসি পলিসি
  • টার্মস অব ইউজ
বিজ্ঞাপন দিন ওটাকু বাংলা-তে
Follow US
© 2023 – 2026 ওটাকু বাংলা।
  • অ্যাড রিকোয়েস্ট
  • আমাদের টিম
  • যুক্ত হোন আমাদের সাথে
  • আমাদের কথা
  • প্রাইভেসি পলিসি
  • টার্মস অব ইউজ
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

Not a member? Sign Up