জাপানে গতকাল প্রথম সিজনের ফাইনাল পর্ব প্রচারের সঙ্গে সঙ্গেই গাচিয়াকুতা (Gachiakuta) টিভি অ্যানিমের সিজন ২ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। অ্যানিমেটি টানা দুই কুরে মোট ২৪টি এপিসোড সম্প্রচারিত হয়, যেখানে অ্যানিমেশন প্রোডাকশনের দায়িত্বে ছিল BONES FILM।
এছাড়া, জুলাই মাসে Crunchyroll-এ সবচেয়ে বেশি দেখা অ্যানিমে হিসেবেও জায়গা করে নেয় গাচিয়াকুতা।
শুধু সিজন ২-ই নয়, একই সঙ্গে একটি মোবাইল গেম এবং একটি স্টেজ (মঞ্চ) অ্যাডাপ্টেশন-এর ঘোষণাও এসেছে। গেমটি পরিকল্পিত হচ্ছে একটি সারভাইভাল অ্যাকশন RPG হিসেবে, যার আপাতত নাম “Gachiakuta The Game”। নির্মাতাদের মতে, এই গেমে অ্যানিমের অনন্য পরিবেশ ও আবহকে গেমের মাধ্যমে তুলে ধরা হবে।
সুত্র: অফিশিয়াল এক্স
