আমাদের সাইটটি ব্যবহারের মাধ্যমে আপনি আমাদের প্রাইভেসি পলিসি এবং টার্মস অব ইউজ-এর সাথে সম্মত হন।
ঠিক আছে
ওটাকু বাংলা
  • প্রচ্ছদ
  • সংবাদ
  • সিরিজ
  • মুভি
  • মাঙ্গা
  • যোগাযোগ
  • লগিন
Reading: চেইনসো ম্যান চরিত্রের নামে নামকরণ হলো এক নতুন প্রজাতির মাছ!
মার্চ কিনুন
গরম সংবাদ
দেশি চরিত্রকেন্দ্রিক দেশি কমিক কন – ঢাকা ২০২৬ নিয়ে আয়োজকদের নতুন আপডেট
প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো “ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬”
দীর্ঘ প্রতিক্ষার পর ৭ আগস্ট ফিরছে ‘ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬’
বাংলাদেশি কমিক কালচারকে নতুন উচ্চতায় নিতে আসছে ‘দেশি কমিক কন ঢাকা ২০২৬’
গ্র্যান্ড ব্লু সিজন ৩-এর মূল ট্রেলার প্রকাশ, প্রিমিয়ার ৬ জুলাই
ওটাকু বাংলাওটাকু বাংলা
  • সংবাদ
  • সিরিজ
  • মুভি
  • মাঙ্গা
  • আমাদের কথা
  • আমাদের টিম
  • যোগাযোগ
সার্চ
  • প্রচ্ছদ
  • সংবাদ
  • সিরিজ
  • মুভি
  • মাঙ্গা
  • যোগাযোগ
  • লগিন
শীঘ্রই আসছে ডেমন স্লেয়ার অ্যানিমের চতুর্থ সিজন

শীঘ্রই আসছে ডেমন স্লেয়ার অ্যানিমের চতুর্থ সিজন

১১ মার্চ, ২০২৪
ফেইসবুকLike
এক্সFollow
পিন্টারেস্টPin
ইন্সটাগ্রামFollow
© 2023 – 2026 ওটাকু বাংলা।
সংবাদ

চেইনসো ম্যান চরিত্রের নামে নামকরণ হলো এক নতুন প্রজাতির মাছ!

By Tanvir Rana Rabbi
১২ নভেম্বর, ২০২৫
Share
চেইনসো ম্যান চরিত্রের নামে নামকরণ হলো এক নতুন প্রজাতির মাছ!
© © Villafaña et al./Tatsuki Fujimoto/ Shueisha, MAPPA
SHARE

চেইনসো ম্যান (Chainsaw Man) অ্যানিমের একটি চরিত্রের নামে নামকরণ হয়েছে এক প্রাণীর! চিলির বাহিয়া ইংলেসা অঞ্চলে অজানা এক করাত-হাঙরের (sawshark) দাঁত আবিষ্কারের পর বিজ্ঞানীরা নতুন প্রজাতিটির নাম রেখেছেন Pochitaserra patriciacanalae, যা নামকরণ করা হয়েছে Pochita-র নামে।

এই P. patriciacanalae প্রজাতির নামটি এসেছে দুটি উৎস থেকে, Chainsaw Man-এর জনপ্রিয় চরিত্র পোচিতা এবং চিলির জীবাশ্মবিদ ড. প্যাট্রিসিয়া কানালেস। এটি এই বছরের দ্বিতীয় মাছের প্রজাতি, যার নাম রাখা হয়েছে কোনো অ্যানিমে চরিত্রের নামে। এর আগে, এই বছরই Branchiostegus sanae নামের এক নতুন টাইলফিশ প্রজাতির নাম রাখা হয়েছিলো প্রিন্সেস মনোনোকের চরিত্র সান-এর নামে।

চেইনসো ম্যান চরিত্রের নামে নামকরণ হলো এক নতুন প্রজাতির মাছ!
নতুন আবিষ্কৃত Pochitaserra patriciacanalae (উপরে) এবং Dasyatis manuelcamposi (নিচে) এর রিকনস্ট্রাকশন। © Villafaña et al.

চিলির কালদেরা উপকূলের ইংলিশ বে ফরমেশনে কাজ করা একদল জীবাশ্মবিদ প্রায় ৩০০ কিলোগ্রাম অবক্ষেপ থেকে ১৯টি মাছ প্রজাতির অন্তর্গত ২৪১টিরও বেশি ক্ষুদ্র জীবাশ্ম আবিষ্কার করেন। এই গবেষণায় শুধু Pochitaserra patriciacanalae নয়, বরং বিলুপ্ত এক রে মাছের প্রজাতি Dasyatis manuelcamposi -এরও বর্ণনা দেওয়া হয়েছে।

ব্রিটিশ জার্নাল Papers in Paleontology-এ প্রকাশিত এই গবেষণার সহলেখক ও Center for Environmental and Human Sciences Research Atacama-এর বৈজ্ঞানিক পরিচালক ড. মার্টিন চাভেজ বলেন, “আমরা এমন একটি বৈজ্ঞানিক নাম চেয়েছিলাম, যা স্মরণীয় হবে এবং একই সঙ্গে বিজ্ঞানকে বর্তমান সংস্কৃতির সঙ্গে যুক্ত করবে।”

যারা জীবাশ্মবিদ্যায় নতুন, তাদের জন্য জানা দরকার। প্রাচীন হাঙর বা রে মাছের মতো elasmobranch প্রজাতির জীবাশ্ম সাধারণত দাঁত থেকেই চিহ্নিত করা হয়। কারণ, এদের দেহের মূল কাঠামো কার্টিলেজ দিয়ে তৈরি, যা ভালোভাবে জীবাশ্মে পরিণত হয় না। এমনকি বিখ্যাত Megalodon হাঙরকেও কেবল দাঁত ও অল্প কিছু অস্থি থেকেই চেনা যায়।

Pochitaserra patriciacanalae প্রায় ৮ মিলিয়ন বছর আগে, অর্থাৎ মায়োসিন যুগে বেঁচে ছিল। এদের দীর্ঘ ও করাতের দাঁতের মতো “রস্ট্রাম” বা নাসার অংশের জন্যই নামকরণ করা হয়েছে “sawshark”। এই রস্ট্রামের আকৃতিই অনেকটা চেইনসোর মতো, তাই Chainsaw Man-এর পোচিতার নামে নামটি বেশ মানানসই। বর্তমানে এমন কয়েকটি জীবিত করাত-হাঙর প্রজাতি রয়েছে, যাদের সংরক্ষণ অবস্থা “least concern” থেকে “data deficient” পর্যন্ত বিস্তৃত।

চেইনসো ম্যান চরিত্রের নামে নামকরণ হলো এক নতুন প্রজাতির মাছ!
চেইনসো ম্যান চরিত্রের নামে নামকরণ হলো এক নতুন প্রজাতির মাছ!

করাত-হাঙরের সঙ্গে দেখতে প্রায় একরকম sawfish প্রজাতিও আছে, যাদেরও করাত-আকৃতির রস্ট্রাম রয়েছে। তবে প্রধান পার্থক্য হলো, হাঙরের গিল বা ফুলকাগুলো শরীরের পাশে, আর করাত-মাছের ফুলকাগুলো শরীরের নিচে থাকে। এছাড়াও sawfish অনেক বড় আকারের হয়; যেখানে সবচেয়ে বড় sawshark-এর দৈর্ঘ্য প্রায় ৫ ফুট, সেখানে sawfish লম্বায় ২০ ফুট পর্যন্ত হয় এবং ওজনে ১২০০ পাউন্ডের বেশি। দুর্ভাগ্যজনকভাবে, বর্তমানের ৫টি জীবিত sawfish প্রজাতির মধ্যে ৪টি এখন অত্যন্ত বিপন্ন এবং তাদের অনেকেই নিজেদের পুরনো আবাসস্থল থেকে পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে।

Chainsaw Man হলো উইকলি শোনেন জাম্প-এ প্রকাশিত এক জনপ্রিয় মাঙ্গা সিরিজ, যেখানে কিশোর ডেনজি তার ঋণ শোধ করতে “চেইনসো ডেভিল” পোচিতার সঙ্গে মিলে শয়তান শিকারি হিসেবে কাজ করে। কিন্তু এক সময় ইয়াকুজা বসদের বিশ্বাসঘাতকতার শিকার হয়ে তারা একত্রে মিশে যায়, ডেনজি তখন হয়ে ওঠে এক চেইনসো-ধারী দানব, যে মুহূর্তেই তার আক্রমণকারীদের পরাজিত করে। পরে ডেনজি জাপানের পাবলিক সেফটি বিভাগে যোগ দিয়ে পেশাদার ডেভিল হান্টার হিসেবে কাজ শুরু করে, যদিও তার শান্ত জীবনের আশা ধীরে ধীরে বিপদের মুখে পড়ে। এই মাঙ্গাটি লিখেছেন ও অঙ্কন করেছেন লিজেন্ড তাতসুকি ফুজিমোতো।

Share This Article
ফেইসবুক লিংক কপি করুন
পূর্ববর্তী প্রবন্ধ জুজুৎসু কাইসেন সিজন ৩ আসছে ২০২৬ সালের জানুয়ারিতে জুজুৎসু কাইসেন সিজন ৩ আসছে ২০২৬ সালের জানুয়ারিতে
পরবর্তী প্রবন্ধ সাক্ষাৎকার: কসপ্লেয়ার মালিহা মেহেরিন সাক্ষাৎকার: কসপ্লেয়ার মালিহা মেহেরিন
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বাধিক জনপ্রিয়

গ্র্যান্ড ব্লু সিজন ৩-এর মূল ট্রেলার প্রকাশ, প্রিমিয়ার ৬ জুলাই

জনপ্রিয় কমেডি অ্যানিমে গ্র্যান্ড ব্লু-এর তৃতীয় সিজনের মূল ট্রেলার প্রকাশ করা হয়েছে। ট্রেলারটিতে নতুন সিজনের…

২৪ জুন, ২০২৬

বাংলাদেশি কমিক কালচারকে নতুন উচ্চতায় নিতে আসছে ‘দেশি কমিক কন ঢাকা ২০২৬’

বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে দেশি কমিক কন ঢাকা ২০২৬ (Deshi Comic Con Dhaka…

১৭ জুলাই, ২০২৬

দীর্ঘ প্রতিক্ষার পর ৭ আগস্ট ফিরছে ‘ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬’

বাংলাদেশের, কসপ্লে এবং পপ কালচার অনুরাগীদের জন্য সুখবর। দীর্ঘ অপেক্ষার পর আবারও ফিরছে বহুল প্রতিক্ষিত…

২৪ জুলাই, ২০২৬

প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো “ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬”

দুই বছরের বিরতির পর আবারও অ্যানিমে, কসপ্লে ও পপ কালচারপ্রেমীদের মিলনমেলায় পরিণত হলো রাজধানীর মোহাম্মদপুরে…

১২ আগস্ট, ২০২৬

দেশি চরিত্রকেন্দ্রিক দেশি কমিক কন – ঢাকা ২০২৬ নিয়ে আয়োজকদের নতুন আপডেট

​রাজধানীর টোকিও স্কয়ার কনভেনশন সেন্টারের বড় হলরুমে আগামী ২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ অনুষ্ঠিত হতে যাচ্ছে…

১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফেইসবুকLike
এক্সFollow
পিন্টারেস্টPin
ইন্সটাগ্রামFollow
ইভেন্ট

১৯ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আ ডে অ্যাট হগওয়ার্টস – ঢাকা ২০২৬’

১৯ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে 'আ ডে অ্যাট হগওয়ার্টস - ঢাকা ২০২৬'

হ্যারি পটার ভক্তদের জন্য সুখবর। আগামী ১৯ জুন, ২০২৬ রাজধানীর যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ফ্যান ইভেন্ট আ ডে অ্যাট হগওয়ার্টস - ঢাকা ২০২৬ (A Day at…

১১ জুন, ২০২৬

এগুলিও দেখতে পারেন

দেশি চরিত্রকেন্দ্রিক দেশি কমিক কন - ঢাকা ২০২৬ নিয়ে আয়োজকদের নতুন আপডেট
সংবাদইভেন্ট

দেশি চরিত্রকেন্দ্রিক দেশি কমিক কন – ঢাকা ২০২৬ নিয়ে আয়োজকদের নতুন আপডেট

১৫ সেপ্টেম্বর, ২০২৬
দীর্ঘ প্রতিক্ষার পর ৭ আগস্ট ফিরছে 'ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬'
সংবাদইভেন্ট

দীর্ঘ প্রতিক্ষার পর ৭ আগস্ট ফিরছে ‘ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬’

২৪ জুলাই, ২০২৬
বাংলাদেশি কমিক কালচারকে নতুন উচ্চতায় নিতে আসছে ‘দেশি কমিক কন ঢাকা ২০২৬’
সংবাদইভেন্ট

বাংলাদেশি কমিক কালচারকে নতুন উচ্চতায় নিতে আসছে ‘দেশি কমিক কন ঢাকা ২০২৬’

১৭ জুলাই, ২০২৬
প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো "ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬"
ইভেন্টসংবাদ

প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো “ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬”

১২ আগস্ট, ২০২৬
otakubangla-logo

ওটাকু বাংলা বাংলায় প্রথম অ্যানিমে রিভিউ ও ডেটাবেজ সাইট। বাংলা ভাষায় জাপানিজ অ্যানিমেশনের দুনিয়া এক্সপ্লোর করার সর্বপ্রথম প্লাটফর্ম। বাংলায় অ্যানিমে নিউজ, রিভিউ, ডিসকাশন এবং ক্রিটিকের প্রথম কমিউনিটি হিসেবে আমরা বাংলা ভাষাভাষী ওটাকুদের জন্য দিচ্ছি অন্যরকম এক অভিজ্ঞতা।

প্রয়োজনীয় লিঙ্ক

  • অ্যাড রিকোয়েস্ট
  • আমাদের টিম
  • যুক্ত হোন আমাদের সাথে
  • আমাদের কথা
  • প্রাইভেসি পলিসি
  • টার্মস অব ইউজ
বিজ্ঞাপন দিন ওটাকু বাংলা-তে
Follow US
© 2023 – 2026 ওটাকু বাংলা।
  • অ্যাড রিকোয়েস্ট
  • আমাদের টিম
  • যুক্ত হোন আমাদের সাথে
  • আমাদের কথা
  • প্রাইভেসি পলিসি
  • টার্মস অব ইউজ
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

Not a member? Sign Up