আমাদের সাইটটি ব্যবহারের মাধ্যমে আপনি আমাদের প্রাইভেসি পলিসি এবং টার্মস অব ইউজ-এর সাথে সম্মত হন।
ঠিক আছে
ওটাকু বাংলা
  • প্রচ্ছদ
  • সংবাদ
  • সিরিজ
  • মুভি
  • মাঙ্গা
  • যোগাযোগ
  • লগিন
Reading: নতুন আবিষ্কৃত এক মাছের নাম রাখা হয়েছে অ্যানিমে চরিত্রের নামে!
মার্চ কিনুন
গরম সংবাদ
দেশি চরিত্রকেন্দ্রিক দেশি কমিক কন – ঢাকা ২০২৬ নিয়ে আয়োজকদের নতুন আপডেট
প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো “ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬”
দীর্ঘ প্রতিক্ষার পর ৭ আগস্ট ফিরছে ‘ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬’
বাংলাদেশি কমিক কালচারকে নতুন উচ্চতায় নিতে আসছে ‘দেশি কমিক কন ঢাকা ২০২৬’
গ্র্যান্ড ব্লু সিজন ৩-এর মূল ট্রেলার প্রকাশ, প্রিমিয়ার ৬ জুলাই
ওটাকু বাংলাওটাকু বাংলা
  • সংবাদ
  • সিরিজ
  • মুভি
  • মাঙ্গা
  • আমাদের কথা
  • আমাদের টিম
  • যোগাযোগ
সার্চ
  • প্রচ্ছদ
  • সংবাদ
  • সিরিজ
  • মুভি
  • মাঙ্গা
  • যোগাযোগ
  • লগিন
১১ বছরের যাত্রার সমাপ্তি: শেষ হলো ব্ল্যাক ক্লোভার মাঙ্গা

১১ বছরের যাত্রার সমাপ্তি: শেষ হলো ব্ল্যাক ক্লোভার মাঙ্গা

১০ মে, ২০২৬
ফেইসবুকLike
এক্সFollow
পিন্টারেস্টPin
ইন্সটাগ্রামFollow
© 2023 – 2026 ওটাকু বাংলা।
সংবাদ

নতুন আবিষ্কৃত এক মাছের নাম রাখা হয়েছে অ্যানিমে চরিত্রের নামে!

By Tanvir Rana Rabbi
১২ ফেব্রুয়ারি, ২০২৫
Share
নতুন আবিষ্কৃত এক মাছের নাম রাখা হয়েছে অ্যানিমে চরিত্রের নামে!
Huang et al./Hayao Miyazaki/Studio Ghibli, ND
SHARE

নতুন আবিষ্কৃত Branchiostegus sanae মাছটি টাইলফিশের একটি প্রজাতি, যার নাম রাখা হয়েছে প্রিন্সেস মনোনোকের চরিত্র সান-এর নামে। অনেক অন্যান্য মাছের মতোই, B. sanae-কে বিজ্ঞানীরা প্রথম আবিষ্কার করেন একটি সি-ফুড মার্কেটে। এই মাছের বৈজ্ঞানিক নামের “sanae” অংশটি এসেছে এর মুখের উল্লম্ব লাল দাগের কারণে, যা মনোনোকেতে সানের ওয়ার পেইন্টের মতো।

Branchiostegidae পরিবারভুক্ত এই মাছের গণ বা জেনাস Branchiostegus, যা আটলান্টিক, ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরে পাওয়া যায়। টাইলফিশ সাধারণত সমুদ্রের নরম তলদেশে গর্ত খুঁড়ে বসবাস করে। এই জেনাসের মাছ তুলনামূলকভাবে অগভীর পানিতে বসবাস করলেও কেউ কেউ প্রায় ৬০০ মিটার গভীরেও বসবাস করে।

নতুন আবিষ্কৃত এক মাছের নাম রাখা হয়েছে অ্যানিমে চরিত্রের নামে!
Branchiostegus sanae 
© Huang et al

একটি প্রজাতির “আবিষ্কার” আসলে একটু বিভ্রান্তিকর, কারণ B. sanae বহু আগে থেকেই মানুষের কাছে পরিচিত ছিল, কেবল বৈজ্ঞানিকভাবে বর্ণনা করা হয়নি। বাণিজ্যিকভাবে এ মাছ বহুদিন ধরে ধরা হয়ে আসছে, এমনকি এর একটি প্রচলিত নামও আছে – “鬼马头鱼” (ভূতুরে ঘোড়া-মাথা মাছ)। মজার বিষয় হলো, এই মাছের সাধারণ নামটিও অলৌকিক অর্থ বহন করে, যা এর নতুন বৈজ্ঞানিক নামের মতোই অতিপ্রাকৃততার ইঙ্গিত দেয়।

বর্তমানে, দক্ষিণ চীন সাগরের Xi’sha এবং Hainan দ্বীপপুঞ্জের কাছ থেকে সংগৃহীত মাত্র পাঁচটি নমুনা থেকে এই প্রজাতির বৈজ্ঞানিক বর্ণনা দেওয়া হয়েছে। এই নতুন প্রজাতিটি চিহ্নিত করার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে সাউথ চায়না সি ইনস্টিটিউট অফ ওশানোলজি, চাইনিজ একাডেমি অফ সায়েন্স, ওশান ইউনিভার্সিটি অফ চায়না এবং ঝেজিয়াং ইউনিভার্সিটির গবেষকরা।

নতুন আবিষ্কৃত এক মাছের নাম রাখা হয়েছে অ্যানিমে চরিত্রের নামে!
আবাস্থল
© Huang et al
নতুন আবিষ্কৃত এক মাছের নাম রাখা হয়েছে অ্যানিমে চরিত্রের নামে!
মাছের বাজারে Branchiostegus sanae
© Huang et al

গত ৩৪ বছরে মাত্র তিনটি নতুন Branchiostegus প্রজাতি বৈজ্ঞানিকভাবে বর্ণণা হয়েছে, তাই একটি নতুন প্রজাতির নাম একট্ অ্যানিমে চরিত্রের নামে রাখা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ একটি ঘটনা।

তবে B. sanae একমাত্র প্রজাতি নয়, যার নাম অ্যানিমে চরিত্রের নামে রাখা হয়েছে। এর আগেও বহু প্রাণীর নামকরণ এমনভাবে হয়েছে, বিশেষত পোকামাকড়ের ক্ষেত্রে।

উদাহরণস্বরূপ, Binburrum গণের তিনটি পোকা প্রজাতি (Binburrum articuno, Binburrum moltres এবং Binburrum zapdos)-র নাম রাখা হয়েছে পোকেমন ফ্র্যাঞ্চাইজির তিনটি লিজেন্ডারি পাখির নামে। এছাড়াও, Neon Genesis Evangelion অ্যানিমে সিরিজের নামে Lycocerus evangelium নামে এক ধরনের বিটলও রয়েছে। এমনকি, স্টুডিও জিবলির অন্য একটি চরিত্র টোটোরো-র নামেও একটি কীটের প্রজাতি রয়েছে যার নাম Eoperipatus totoro. প্রজাতিন নামকরণের বাইরে Asteroid in Love অ্যানিমের চরিত্র Ao Manaka-র নামেও একটি গ্রহাণুর নাম রাখা হয়েছে।

এই নামকরণের বিষয়ে গবেষক Haochen Huang বলেছেন: “প্রিন্সেস মনোনোকে মুভিতে, সান হলো এক তরুণী, যাকে ছোটবেলায় তার মানব বাবা-মা পরিত্যাগ করে। পরে নেকড়েরা তাকে লালন-পালন করে। সে নিজেকে বনের অংশ মনে করে এবং বন রক্ষার জন্য লড়াই করে। এই মুভিটি মানুষের সাথে প্রকৃতির জটিল সম্পর্ক নিয়ে তুলে ধরে এবং তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সহাবস্থানের বার্তা দেয়। আমরা এই নামের মাধ্যমে একই বার্তা পৌঁছে দিতে চাই।”

স্টুডিও জিবলির তৈরি প্রিন্সেস মনোনোক (Princess Mononoke) মুভিটি ১৯৯৭ সালে জাপানে মুক্তি পায়। মুভিটি পরিচালনা করেন অস্কার বিজয়ী পরিচালক হায়াও মিয়াজাকি। মুক্তির পরেই পুরো জাপানে একটি আলোড়ন তৈরি করে ফেলে এবং ১০০ মিলিয়ন মার্কিন ডলার আয় করে নেয় জাপানের বিভিন্ন প্রেক্ষাগৃহ থেকে।

অ্যানিমেটেড মুভির কাহিনিটি ঘুরে প্রিন্স আশিতাকা নামের এক তরুণের চারপাশে, যে একটি অভিশাপ থেকে মুক্তির পথ খুঁজতে গিয়ে মাইনিং টাউন এব১ ফরেস্ট স্পিরিটদের মধ্যকার দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। সেখানে সে সান-এর সাথে দেখা করে, যে নেকড়েদের দ্বারা লালিত এক তরুণী এবং বন রক্ষার জন্য লড়াই করে। এই গল্পে প্রিন্স আশিতাকা দুটি পক্ষের মধ্যে সমঝোতা আনার চেষ্টা করে, পাশাপাশি নিজের শরীরে থাকা অভিশাপের বিরুদ্ধেও লড়াই চালিয়ে যায়।

সুত্র: ZooKeys জার্নাল

Share This Article
ফেইসবুক লিংক কপি করুন
পূর্ববর্তী প্রবন্ধ জুলাই ২০২৫ এ আসছে কমেডি অ্যানিমে "সিটি দ্য অ্যানিমেশন" জুলাই ২০২৫ এ আসছে কমেডি অ্যানিমে “সিটি দ্য অ্যানিমেশন”
পরবর্তী প্রবন্ধ দ্বিতীয় সিজন নিয়ে আসছে "বোচ্চি দ্য রক!" অ্যানিমে দ্বিতীয় সিজন নিয়ে আসছে “বোচ্চি দ্য রক!” অ্যানিমে
একটি মন্তব্য
  • পিংব্যাকঃ চেইনসো ম্যান চরিত্রের নামে নামকরণ হলো এক নতুন প্রজাতির মাছ!

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বাধিক জনপ্রিয়

গ্র্যান্ড ব্লু সিজন ৩-এর মূল ট্রেলার প্রকাশ, প্রিমিয়ার ৬ জুলাই

জনপ্রিয় কমেডি অ্যানিমে গ্র্যান্ড ব্লু-এর তৃতীয় সিজনের মূল ট্রেলার প্রকাশ করা হয়েছে। ট্রেলারটিতে নতুন সিজনের…

২৪ জুন, ২০২৬

বাংলাদেশি কমিক কালচারকে নতুন উচ্চতায় নিতে আসছে ‘দেশি কমিক কন ঢাকা ২০২৬’

বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে দেশি কমিক কন ঢাকা ২০২৬ (Deshi Comic Con Dhaka…

১৭ জুলাই, ২০২৬

দীর্ঘ প্রতিক্ষার পর ৭ আগস্ট ফিরছে ‘ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬’

বাংলাদেশের, কসপ্লে এবং পপ কালচার অনুরাগীদের জন্য সুখবর। দীর্ঘ অপেক্ষার পর আবারও ফিরছে বহুল প্রতিক্ষিত…

২৪ জুলাই, ২০২৬

প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো “ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬”

দুই বছরের বিরতির পর আবারও অ্যানিমে, কসপ্লে ও পপ কালচারপ্রেমীদের মিলনমেলায় পরিণত হলো রাজধানীর মোহাম্মদপুরে…

১২ আগস্ট, ২০২৬

দেশি চরিত্রকেন্দ্রিক দেশি কমিক কন – ঢাকা ২০২৬ নিয়ে আয়োজকদের নতুন আপডেট

​রাজধানীর টোকিও স্কয়ার কনভেনশন সেন্টারের বড় হলরুমে আগামী ২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ অনুষ্ঠিত হতে যাচ্ছে…

১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফেইসবুকLike
এক্সFollow
পিন্টারেস্টPin
ইন্সটাগ্রামFollow
ইভেন্ট

১৯ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আ ডে অ্যাট হগওয়ার্টস – ঢাকা ২০২৬’

১৯ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে 'আ ডে অ্যাট হগওয়ার্টস - ঢাকা ২০২৬'

হ্যারি পটার ভক্তদের জন্য সুখবর। আগামী ১৯ জুন, ২০২৬ রাজধানীর যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ফ্যান ইভেন্ট আ ডে অ্যাট হগওয়ার্টস - ঢাকা ২০২৬ (A Day at…

১১ জুন, ২০২৬

এগুলিও দেখতে পারেন

প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো "ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬"
ইভেন্টসংবাদ

প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো “ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬”

১২ আগস্ট, ২০২৬
দেশি চরিত্রকেন্দ্রিক দেশি কমিক কন - ঢাকা ২০২৬ নিয়ে আয়োজকদের নতুন আপডেট
সংবাদইভেন্ট

দেশি চরিত্রকেন্দ্রিক দেশি কমিক কন – ঢাকা ২০২৬ নিয়ে আয়োজকদের নতুন আপডেট

১৫ সেপ্টেম্বর, ২০২৬
বাংলাদেশি কমিক কালচারকে নতুন উচ্চতায় নিতে আসছে ‘দেশি কমিক কন ঢাকা ২০২৬’
সংবাদইভেন্ট

বাংলাদেশি কমিক কালচারকে নতুন উচ্চতায় নিতে আসছে ‘দেশি কমিক কন ঢাকা ২০২৬’

১৭ জুলাই, ২০২৬
দীর্ঘ প্রতিক্ষার পর ৭ আগস্ট ফিরছে 'ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬'
সংবাদইভেন্ট

দীর্ঘ প্রতিক্ষার পর ৭ আগস্ট ফিরছে ‘ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬’

২৪ জুলাই, ২০২৬
otakubangla-logo

ওটাকু বাংলা বাংলায় প্রথম অ্যানিমে রিভিউ ও ডেটাবেজ সাইট। বাংলা ভাষায় জাপানিজ অ্যানিমেশনের দুনিয়া এক্সপ্লোর করার সর্বপ্রথম প্লাটফর্ম। বাংলায় অ্যানিমে নিউজ, রিভিউ, ডিসকাশন এবং ক্রিটিকের প্রথম কমিউনিটি হিসেবে আমরা বাংলা ভাষাভাষী ওটাকুদের জন্য দিচ্ছি অন্যরকম এক অভিজ্ঞতা।

প্রয়োজনীয় লিঙ্ক

  • অ্যাড রিকোয়েস্ট
  • আমাদের টিম
  • যুক্ত হোন আমাদের সাথে
  • আমাদের কথা
  • প্রাইভেসি পলিসি
  • টার্মস অব ইউজ
বিজ্ঞাপন দিন ওটাকু বাংলা-তে
Follow US
© 2023 – 2026 ওটাকু বাংলা।
  • অ্যাড রিকোয়েস্ট
  • আমাদের টিম
  • যুক্ত হোন আমাদের সাথে
  • আমাদের কথা
  • প্রাইভেসি পলিসি
  • টার্মস অব ইউজ
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

Not a member? Sign Up