শোনেন জাম্প ম্যাগাজিনের অত্যন্ত জনপ্রিয় সাই-ফাই মাঙ্গা ‘ডানডাডান’ অ্যানিমে অ্যাডাপ্টেশন পাচ্ছে। ঘোষণা হিসাবে প্রকাশ পেয়েছে নতুন পোস্টার এবং ট্রেইলার। ২০২৪ সালে সম্প্রচার শুরু হবে সিরিজটি। সিরিজটি তৈরি করবে Science SARU স্টুডিয়ো।
ডানডাডান (Dandadan) সিরিজটি পরিচালনা করবেন ফুগা ইয়ামাশিরো, রচনা করবেন হিরোশি সেকো।

ডানডাডান ছিল এ বছরের সবচেয়ে প্রত্যাশিত অ্যানিমে ঘোষণাগুলির মধ্যে একটি। যদিও গত জুনে অ্যানিমেটিকে ঘিরে একটি টুইটার (বর্তমানে এক্স) অ্যাকাউন্ট এবং anime-dandadan.com ওয়েবসাইট তৈরি করা হয়েছিল যার মাধ্যমে ভক্তরা নিশ্চিত ছিলো যে আসছে। তবে এবার অফিশিয়ালি ঘোষণা করা হলো। কোনো তারিখ জানান না গলেও ২০২৪ এ আসছে সিরিজটি।
টিজার ট্রেইলার এবং পোস্টারের পাশাপাশি ডানডাডান লেখক ইউকিনোবু তাতসুর ভক্তদের উদ্দেশ্য একটি চিঠি প্রকাম করেন যাতে লেখা ছিলো:
“ডানডাডান-কে অ্যানিমেতে রূপান্তর করার জন্য ধন্যবাদ। আমি সবসময় Science SARU-এর কাজ দেখে মুগ্ধ হয়েছি, এবং আমার মনে হয় যে সংশ্লিষ্ট সবার সাথে কাজ করতে পারাটা স্বপ্নের মতো। সবাইকে ধন্যবাদ। আমরা একসাথে ডানডাডানকে আরও নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবো বলে আশা করি। আবারও সবাইকে অনেক ধন্যবাদ।”
সুত্র: অফিশিয়াল ওয়েবসাইট
