আমাদের সাইটটি ব্যবহারের মাধ্যমে আপনি আমাদের প্রাইভেসি পলিসি এবং টার্মস অব ইউজ-এর সাথে সম্মত হন।
ঠিক আছে
ওটাকু বাংলা
  • প্রচ্ছদ
  • সংবাদ
  • সিরিজ
  • মুভি
  • মাঙ্গা
  • যোগাযোগ
  • লগিন
Reading: অ্যাটাক অন টাইটান: দীর্ঘ এক দশকের জার্নির অবসান
মার্চ কিনুন
গরম সংবাদ
দেশি চরিত্রকেন্দ্রিক দেশি কমিক কন – ঢাকা ২০২৬ নিয়ে আয়োজকদের নতুন আপডেট
প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো “ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬”
দীর্ঘ প্রতিক্ষার পর ৭ আগস্ট ফিরছে ‘ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬’
বাংলাদেশি কমিক কালচারকে নতুন উচ্চতায় নিতে আসছে ‘দেশি কমিক কন ঢাকা ২০২৬’
গ্র্যান্ড ব্লু সিজন ৩-এর মূল ট্রেলার প্রকাশ, প্রিমিয়ার ৬ জুলাই
ওটাকু বাংলাওটাকু বাংলা
  • সংবাদ
  • সিরিজ
  • মুভি
  • মাঙ্গা
  • আমাদের কথা
  • আমাদের টিম
  • যোগাযোগ
সার্চ
  • প্রচ্ছদ
  • সংবাদ
  • সিরিজ
  • মুভি
  • মাঙ্গা
  • যোগাযোগ
  • লগিন
দ্য সামার হিকারু ডাইড সিজন ২ আসছে

দ্য সামার হিকারু ডাইড সিজন ২ আসছে

২৯ সেপ্টেম্বর, ২০২৫
ফেইসবুকLike
এক্সFollow
পিন্টারেস্টPin
ইন্সটাগ্রামFollow
© 2023 – 2026 ওটাকু বাংলা।
রিভিউ

অ্যাটাক অন টাইটান: দীর্ঘ এক দশকের জার্নির অবসান

By Ajher Mahmud
৫ নভেম্বর, ২০২৩
Share
অ্যাটাক অন টাইটান: দীর্ঘ এক দশকের জার্নির অবসান
SHARE

সময়ের অন্যতম জনপ্রিয় অ্যানিমে ‘অ্যাটাক অন টাইটান’-এর ফাইনাল এপিসোড রিলিজের মধ্য দিয়ে সমাপ্তি হলো তুমুল জনপ্রিয় সিরিজটির। গত ৪ঠা নভেম্বর, ২০২৩ তারিখে রিলিজ হয় ‘অ্যাটাক অন টাইটান’ সিরিটির সর্বশেষ অংশ। প্রায় দেড় ঘণ্টার এই অংশে অ্যাডাপ্ট করা হয় কাহিনীর উপসংহার।

২০১৩ সালে প্রথম সম্প্রচারে পর দুনিয়াময় অ্যানিমে ফ্যানদের প্রবলভাবে আলোড়িত করেছিলো হাযিমে ইসাইয়ামা’র মাঙ্গার উপর ভিত্তি করে নির্মিত অ্যানিমে অ্যাটাক অন টাইটান।

অ্যাকশন-শোনেন জনরার সিরিজটি শুধু দুনিয়াব্যাপি ফ্যান-ফেভারিট সিরিজেই পরিণত হয়নি, একইসাথে পরিণত হয়েছে সর্বকালের সবচেয়ে আইকনিক একটি সিরিজে।

অ্যাটাক অন টাইটান: দীর্ঘ এক দশকের জার্নির অবসান

সিরিজটির প্লটের সূচনা হয় অ্যাপোক্যালিপ্টিক এক ওয়ার্ল্ডে যেখানে মানবজাতি দাঁড়িয়ে আছে ধ্বংসের দ্বারপ্রান্তে। মানুষখেকো দানব “টাইটান” আর মানবজাতির মধ্যে সীমানা হিসেবে দাঁড়িয়ে আছে সুউচ্চ তিনটি প্রাচীর। কে এই প্রাচীরের নির্মাতা? টাইটানদের আবির্ভাব কিভাবে হয়েছিলো? কিভাবে টাইটানদের হারিয়ে মানবজাতিকে ধ্বংস হতে রক্ষা সম্ভব?

এমন অনেক অজানা প্রশ্ন নিয়ে শুরু হয়েছিলো সিরিজট। সিরিজটির প্রধান চরিত্র হিসেবে ছিলো তিন বাল্যবন্ধু, এরেন, মিকাসা ও আরমিন। সিরিজের সূচনা হয় প্রাচীর ভেদ করে টাইটানদের আক্রমনের মধ্যে দিয়ে। চোখের সামনে মায়ের মৃত্যুর সাক্ষী হয়ে এরেন শপথ নেয় দুনিয়া থেকে টাইটানদের নিশ্চিহ্ন করার, যোগ দেয় স্কাউট রেজিমেন্টে, দুঃসাহসী একদল সৈন্য যারা জীবনের ঝুঁকি নিয়ে প্রাচীরের বাইরের মৃত্যুফাঁদে পা দেয় মানবজাতিকে রক্ষার উপায় খুঁজতে।

অ্যাটাক অন টাইটান: দীর্ঘ এক দশকের জার্নির অবসান

সিরিজটি একইসাথে রোমাঞ্চকর, টানটান উত্তেজনায় ভরা, সাথে রয়েছে মানুষের সাথে টাইটানদের লড়াই। এরই মাঝে কাহিনীর প্রথমদিকের অজানা প্রশ্নগুলোর উত্তর ধীরে ধীরে আলোতে আসতে থাকে। অসংখ্য প্লট-টুইস্ট ও স্যাক্রিফাইসের মধ্য দিয়ে টাইটানদের রহস্য থেকে শুরু করে দুনিয়া ও মানবসভ্যতার সত্যিকার ইতিহাস উন্মোচনের মাধ্যমে সিরিজটি কাহিনী প্রচণ্ড জটিল রূপ নেয় যা একইসাথে সিরিজটির চরিত্রগুলোকে দেয় গভীরতা। সিরিজটি একইসাথে আমাদের কাছে তুলে ধরে প্রচণ্ড লাইকেবল কিছু চরিত্রকে, একইসাথে ফ্যানদের মনে প্রশ্ন জাগায় সিরিজটির কাহিনীর প্রেক্ষাপটে তাদের পছন্দের চরিত্রের ভূমিকা নিয়ে।

প্রতিটি সিরিজেরই ইতিবাচক-নেতিবাচক দিক থাকে। দীর্ঘ এক দশক সময়ে ফ্যানদের মন জয় করার পাশাপাশি বহুল সমালোচিতও হয়েছে সিরিজটি; বিভিন্ন দেশে শিকার হয়েছে ব্যানের। সিরিজটির কনক্লুশন, টাইম স্কিপ, প্লট ডেভেলপমেন্ট নিয়ে ফ্যানদের মধ্যে রয়েছে বিভিন্ন অভিযোগ। এমনকি সিরিজের শেষ অংশের অ্যানিমেশন, আর্ট স্টাইল নিয়েও হয়েছে সমালোচনা। অ্যাটাক অন টাইটান-এর পক্ষে-বিপক্ষে এত তর্কবিতর্ক সিরিজটির তুমুল জনপ্রিয়তাকেই নির্দেশ করে।

৭ এপ্রিল, ২০১৩ থেকে আজ পর্যন্ত, এই এক দশকের যাত্রায় সিরিজটির সাথে আমাদের অনেকেরই আবেগ, স্মৃতি জড়িয়ে আছে। এটি নিঃসন্দেহে অ্যানিমে ইতিহাসের সবচেয়ে আইকনিক অ্যানিমে সিরিজের একটি এবং “অ্যাটাক অন টাইটান” স্মরণীয় হয়ে থাকবে কোটি কোটি ফ্যানদের অন্তরে।

রাইটার: আজহার মাহমুদ, ওটাকু বাংলা

Share This Article
ফেইসবুক লিংক কপি করুন
পূর্ববর্তী প্রবন্ধ দ্য বয় অ্যান্ড দ্য হেরন রিভিউ - আরেকটি হায়াও মিয়াজাকি মাস্টারপিস দ্য বয় অ্যান্ড দ্য হেরন রিভিউ – আরেকটি হায়াও মিয়াজাকি মাস্টারপিস
পরবর্তী প্রবন্ধ স্টুডিও ঘিবলি তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে স্টুডিও ঘিবলি তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বাধিক জনপ্রিয়

গ্র্যান্ড ব্লু সিজন ৩-এর মূল ট্রেলার প্রকাশ, প্রিমিয়ার ৬ জুলাই

জনপ্রিয় কমেডি অ্যানিমে গ্র্যান্ড ব্লু-এর তৃতীয় সিজনের মূল ট্রেলার প্রকাশ করা হয়েছে। ট্রেলারটিতে নতুন সিজনের…

২৪ জুন, ২০২৬

বাংলাদেশি কমিক কালচারকে নতুন উচ্চতায় নিতে আসছে ‘দেশি কমিক কন ঢাকা ২০২৬’

বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে দেশি কমিক কন ঢাকা ২০২৬ (Deshi Comic Con Dhaka…

১৭ জুলাই, ২০২৬

দীর্ঘ প্রতিক্ষার পর ৭ আগস্ট ফিরছে ‘ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬’

বাংলাদেশের, কসপ্লে এবং পপ কালচার অনুরাগীদের জন্য সুখবর। দীর্ঘ অপেক্ষার পর আবারও ফিরছে বহুল প্রতিক্ষিত…

২৪ জুলাই, ২০২৬

প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো “ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬”

দুই বছরের বিরতির পর আবারও অ্যানিমে, কসপ্লে ও পপ কালচারপ্রেমীদের মিলনমেলায় পরিণত হলো রাজধানীর মোহাম্মদপুরে…

১২ আগস্ট, ২০২৬

দেশি চরিত্রকেন্দ্রিক দেশি কমিক কন – ঢাকা ২০২৬ নিয়ে আয়োজকদের নতুন আপডেট

​রাজধানীর টোকিও স্কয়ার কনভেনশন সেন্টারের বড় হলরুমে আগামী ২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ অনুষ্ঠিত হতে যাচ্ছে…

১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফেইসবুকLike
এক্সFollow
পিন্টারেস্টPin
ইন্সটাগ্রামFollow
ইভেন্ট

১৯ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আ ডে অ্যাট হগওয়ার্টস – ঢাকা ২০২৬’

১৯ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে 'আ ডে অ্যাট হগওয়ার্টস - ঢাকা ২০২৬'

হ্যারি পটার ভক্তদের জন্য সুখবর। আগামী ১৯ জুন, ২০২৬ রাজধানীর যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ফ্যান ইভেন্ট আ ডে অ্যাট হগওয়ার্টস - ঢাকা ২০২৬ (A Day at…

১১ জুন, ২০২৬

এগুলিও দেখতে পারেন

দীর্ঘ প্রতিক্ষার পর ৭ আগস্ট ফিরছে 'ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬'
সংবাদইভেন্ট

দীর্ঘ প্রতিক্ষার পর ৭ আগস্ট ফিরছে ‘ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬’

২৪ জুলাই, ২০২৬
দেশি চরিত্রকেন্দ্রিক দেশি কমিক কন - ঢাকা ২০২৬ নিয়ে আয়োজকদের নতুন আপডেট
সংবাদইভেন্ট

দেশি চরিত্রকেন্দ্রিক দেশি কমিক কন – ঢাকা ২০২৬ নিয়ে আয়োজকদের নতুন আপডেট

১৫ সেপ্টেম্বর, ২০২৬
প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো "ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬"
ইভেন্টসংবাদ

প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো “ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬”

১২ আগস্ট, ২০২৬
গ্র্যান্ড ব্লু সিজন ৩-এর মূল ট্রেলার প্রকাশ, প্রিমিয়ার ৬ জুলাই
সংবাদঅ্যানিমে

গ্র্যান্ড ব্লু সিজন ৩-এর মূল ট্রেলার প্রকাশ, প্রিমিয়ার ৬ জুলাই

২৪ জুন, ২০২৬
otakubangla-logo

ওটাকু বাংলা বাংলায় প্রথম অ্যানিমে রিভিউ ও ডেটাবেজ সাইট। বাংলা ভাষায় জাপানিজ অ্যানিমেশনের দুনিয়া এক্সপ্লোর করার সর্বপ্রথম প্লাটফর্ম। বাংলায় অ্যানিমে নিউজ, রিভিউ, ডিসকাশন এবং ক্রিটিকের প্রথম কমিউনিটি হিসেবে আমরা বাংলা ভাষাভাষী ওটাকুদের জন্য দিচ্ছি অন্যরকম এক অভিজ্ঞতা।

প্রয়োজনীয় লিঙ্ক

  • অ্যাড রিকোয়েস্ট
  • আমাদের টিম
  • যুক্ত হোন আমাদের সাথে
  • আমাদের কথা
  • প্রাইভেসি পলিসি
  • টার্মস অব ইউজ
বিজ্ঞাপন দিন ওটাকু বাংলা-তে
Follow US
© 2023 – 2026 ওটাকু বাংলা।
  • অ্যাড রিকোয়েস্ট
  • আমাদের টিম
  • যুক্ত হোন আমাদের সাথে
  • আমাদের কথা
  • প্রাইভেসি পলিসি
  • টার্মস অব ইউজ
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

Not a member? Sign Up