হ্যারি পটার ভক্তদের জন্য সুখবর। আগামী ১৯ জুন, ২০২৬ রাজধানীর যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ফ্যান ইভেন্ট আ ডে অ্যাট হগওয়ার্টস – ঢাকা ২০২৬ (A Day at Hogwarts – Dhaka 2026)।
ইভেন্টটি আয়োজন করছে Eventors BD, সহযোগিতার থাকছে AnimeCon Dhaka। যমুনা ফিউচার পার্কের লেভেল ৫-এর ইভেন্ট স্টেশনে অনুষ্ঠিতব্য এই বিশেষ আয়োজনে অংশগ্রহণকারীরা একদিনের জন্য প্রবেশ করতে পারবেন হগওয়ার্টসের জাদুকরী জগতে। পুরো ভেন্যুকে সাজানো হবে হ্যারি পটার থিমে, যেখানে থাকবে বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ বুথ, প্রতিযোগিতা, গেমিং ইভেন্ট এবং বিনোদনের আয়োজন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, দর্শনার্থীরা হাউস সর্টিং সেরিমনির মাধ্যমে নিজেদের হগওয়ার্টস হাউস নির্ধারণ করতে পারবেন। পাশাপাশি থাকবে পোটিয়ন মেকিং বুথ, অ্যাস্ট্রোনমি বুথ, ফর্চুন টেলিং বুথ, কুইডিচ গেমিং ও টুর্নামেন্ট, ওয়ান্ড থ্রোয়িং গেম, উইজার্ডিং ওয়ার্ল্ড ট্রিভিয়া কুইজ এবং স্পেল ডুয়েল প্রতিযোগিতা।
সৃজনশীল অংশগ্রহণকারীদের জন্য থাকছে হ্যারি পটারভিত্তিক আর্ট, মিম এবং স্টোরি বা থিওরি প্রতিযোগিতা। এছাড়া কসপ্লে প্রতিযোগিতা, ইউল বল, হ্যারি পটার ইউএনও, লাইভ ম্যাজিক শোসহ বিভিন্ন বিনোদনমূলক আয়োজনও থাকবে দিনব্যাপী।
ইভেন্টের অন্যতম আকর্ষণ হিসেবে তৈরি করা হবে একাধিক ফটো জোন। দর্শনার্থীরা থ্রিডি গ্রেট হল, প্ল্যাটফর্ম ৯¾ প্রবেশদ্বার এবং বিভিন্ন চরিত্রভিত্তিক সেটআপে ছবি তোলার সুযোগ পাবেন। এছাড়া থাকবে বাটারবিয়ার ও অন্যান্য থিমভিত্তিক খাবার, এক্সক্লুসিভ হ্যারি পটার মার্চেন্ডাইজ, মেমোরি বোর্ড এবং আরও কিছু চমক।
আয়োজকদের প্রত্যাশা, জাদুকর হোন বা সাধারণ মাগল, হ্যারি পটার জগতের প্রতি ভালোবাসা থাকা যে কেউ এই আয়োজনে স্মরণীয় একটি দিন কাটাতে পারবেন। বন্ধুদের সঙ্গে প্রিয় চরিত্রের পোশাকে অংশ নিয়ে হগওয়ার্টসের আবহ উপভোগ করার সুযোগও থাকবে।
টিকিট সংগ্রহ করা যাবে কুইকেট প্ল্যাটফর্মের মাধ্যমে। ওটাকু বাংলার কুপন কোড (OTAKUB30) ব্যবহার করলে টিকিটের মূল্যে ৩০ শতাংশ ছাড় পাওয়া যাবে। টিকিট লিংক: https://quicket.me/events/a-day-at-hogwarts-dhaka-2026/
ইভেন্টে ওটাকু বাংলা কমিউনিটি পার্টনার হিসাবে যুক্ত থাকবে।
