ডার্ক ফ্যান্টাসি জনরার ‘গবলিন স্লেয়ার’ ২০১৮ সালের শেষের দিকে ১২ পর্বের এক সিজন নিয়ে অ্যানিমে জগতে প্রবেশ করে। অতিরিক্তি অশ্লীল দৃশ্য থাকায় আলোচনা-সমালোচনার শিকার হওয়া এই অ্যানিমেটির দ্বিতীয় সিজনের সম্প্রচার শুরু হতে যাচ্ছে আগামি ৬ অক্টোবর থেকে।
গবলিন স্লেয়ার ২ এর প্রচারণার জন্য এখন পর্যন্ত ৩টি টেইলার প্রকাশ করা হয়েছে। ট্রেইলাগুলিতে অনেক বেশি লড়াইয়ের দৃশ্য দেখা গেছে। এছাড়াও প্রকাশিত ২য় ট্রেইলারে নতুন এক লাল চুলের চরিত্র দেখা গিয়েছে।
