আমাদের সাইটটি ব্যবহারের মাধ্যমে আপনি আমাদের প্রাইভেসি পলিসি এবং টার্মস অব ইউজ-এর সাথে সম্মত হন।
ঠিক আছে
ওটাকু বাংলা
  • প্রচ্ছদ
  • সংবাদ
  • সিরিজ
  • মুভি
  • মাঙ্গা
  • যোগাযোগ
  • লগিন
Reading: সেরা ১০ হ্যালোইন অ্যানিমে
মার্চ কিনুন
গরম সংবাদ
দেশি চরিত্রকেন্দ্রিক দেশি কমিক কন – ঢাকা ২০২৬ নিয়ে আয়োজকদের নতুন আপডেট
প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো “ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬”
দীর্ঘ প্রতিক্ষার পর ৭ আগস্ট ফিরছে ‘ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬’
বাংলাদেশি কমিক কালচারকে নতুন উচ্চতায় নিতে আসছে ‘দেশি কমিক কন ঢাকা ২০২৬’
গ্র্যান্ড ব্লু সিজন ৩-এর মূল ট্রেলার প্রকাশ, প্রিমিয়ার ৬ জুলাই
ওটাকু বাংলাওটাকু বাংলা
  • সংবাদ
  • সিরিজ
  • মুভি
  • মাঙ্গা
  • আমাদের কথা
  • আমাদের টিম
  • যোগাযোগ
সার্চ
  • প্রচ্ছদ
  • সংবাদ
  • সিরিজ
  • মুভি
  • মাঙ্গা
  • যোগাযোগ
  • লগিন
জুজুৎসু কাইসেন সিজন ২ এর সিক্যুয়াল ঘোষণা!

জুজুৎসু কাইসেন সিজন ২ এর সিক্যুয়াল ঘোষণা!

২৯ ডিসেম্বর, ২০২৩
ফেইসবুকLike
এক্সFollow
পিন্টারেস্টPin
ইন্সটাগ্রামFollow
© 2023 – 2026 ওটাকু বাংলা।
লিস্ট

সেরা ১০ হ্যালোইন অ্যানিমে

By Tanvir Rana Rabbi
৩ নভেম্বর, ২০২৪
Share
সেরা ১০ হ্যালোইন অ্যানিমে
SHARE

হ্যালোইনের সময়টা ভূতুড়ে ও রহস্যময় গল্পের মধ্যে ডুব দেওয়ার জন্য পারফেক্ট সময়। এই সময়ে সুপারন্যাচারাল সাসপেন্স, সাইকোলজিক্যাল থ্রিলার, এবং ভীতিকর আবহে ভরপুর অ্যানিমেগুলো বিশেষভাবে আকর্ষণীয়। হরর ঘরানার নতুন ভক্তদের জন্য হোক বা পুরোনোদে জন্য, হ্যালোইনের জন্য উপযুক্ত কিছু অ্যানিমে রয়েছে আমার এই তালিকায় যা সবার মন ভরাবে।

১০. ঘোস্ট স্টোরিজ

সেরা ১০ হ্যালোইন অ্যানিমে

ঘোস্ট স্টোরিজ (Ghost Stories) একদম নতুনভাবে ভৌতিক গল্পের ধারণাকে তুলে ধরে। গল্পটি কিছু শিশুকে ঘিরে, যারা জানতে পারে যে তাদের শহরটি অশুভ আত্মাদের দ্বারা আক্রান্ত। তাদের স্কুলের পুরনো ভূতের এনসাইক্লোপিডিয়া ব্যবহার করে এবং কিছু মন্ত্র উচ্চারণের মাধ্যমে এই আত্মাদের তাড়ানোর চেষ্টায় মেতে ওঠে। মজার ব্যাপার হল, এই অ্যানিমের ইংরেজি ডাবটি অত্যন্ত হাস্যকর। মূলত জাপানে কম জনপ্রিয়তার কারণে, ইংরেজি ডাবিং করার সময় ভয়েস আর্টিস্টদের ডায়লগ নিয়ে স্বাধীনতা দেওয়া হয়, যা এটিকে হাস্যরসে ভরপুর ভৌতিক অভিযানে পরিণত করেছে।

৯. মিয়েরুকো-চ্যান

সেরা ১০ হ্যালোইন অ্যানিমে

মিয়েরুকো-চ্যান (Mieruko-Chan) একটি ব্যতিক্রমী ভৌতিক-কমেডি। এই গল্পটি মিকো ইয়োৎসুয়া নামে একটি মেয়েকে ঘিরে, যে হঠাৎ করেই ভয়ঙ্কর আত্মাদের দেখতে পায়, কিন্তু কাউকে কিছু না বলে এগুলো এড়িয়ে চলে। দৈনন্দিন জীবন স্বাভাবিকভাবে চলার চেষ্টা করে সে। হ্যালোইনের জন্য মিয়েরুকো-চ্যান পারফেক্ট হবার কারণ এতে আশেপাশে সুপারন্যাচারাল কিছু থাকার অনুভূতি জাগায়। এই অনুভূতি যে কারো শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত বইয়ে দেবে। ভয়ঙ্কর এবং মজাদার কাহিনী হিসাবে অ্যানিমেটি নতুনদের জন্য উপযোগী।

৮. টোকিও ঘৌল

সেরা ১০ হ্যালোইন অ্যানিমে

টোকিও ঘৌল (Tokyo Ghoul)-এর গল্প কেন কানেকি নামে একজন কলেজ ছাত্রকে ঘিরে, যে এক ভৌতিক দূর্ঘটনার পর অর্ধেক-ঘৌল হয়ে যায়। ঘৌলদের অন্ধকার জগতে তার অভিযানের মধ্য দিয়ে সে নিজের নতুন জীবন এবং পরিবর্তিত পরিচয়ের সাথে মানিয়ে নিতে শিখে।

এই অ্যানিমে অডিয়েন্সের মনোযোগ ধরে রাখে এর ভীতিকর এবং এক্সাইটিং গল্প দিয়ে। হ্যালোইনের জন্য টোকিও ঘৌল এর অন্ধকার এবং সাসপেন্সপূর্ণ পরিবেশ নিঃসন্দেহে গায়েল লোক দাঁড়া করিয়ে দিবে।

৭. ড্যানগানরোনপা: দ্য অ্যানিমেশন

সেরা ১০ হ্যালোইন অ্যানিমে

ড্যানগানরোনপা: দ্য অ্যানিমেশন (Danganronpa: The Animation) গল্পে কিছু হাইস্কুল স্টুডেন্টদের এক গেমে আটকে রাখা হয়। মনোকুমা নামে একটি অদ্ভূত চরিত্র এই গেইম পরিচালক। গেইমে নিজেকে বাঁচার জন্য নিজের সহপাঠীকে হত্যা করতে হয়, যা পুরো গল্পকে ভীতিকর করে তোলে।

গল্পটি বিশ্বাসঘাতকতা, ভয় এবং জীবনের জন্য লড়াইয়ের থিমে ঘেরা, যা হ্যালোইনের জন্য অসাধারণ।

৬. প্যারাসাইট: দ্য ম্যাক্সিম

সেরা ১০ হ্যালোইন অ্যানিমে

প্যারাসাইট: দ্য ম্যাক্সিম (Parasyte: The Maxim) গল্পে শিনিচি ইজুমি নামের এক ছাত্রের কথা বলা হয়েছে, যার ডান হাতে একটি ভিনগ্রহের পরজীবী বসবাস শুরু করে। পরজীবী মিগির সাথে শিনিচির মানবতা এবং নতুন জীবনের সংগ্রামের গল্প এই অ্যানিমেটিকে আকর্ষণীয় করেছে।

৫. হিগুরাশি: হোয়েন দে ক্রাই

সেরা ১০ হ্যালোইন অ্যানিমে

হিগুরাশি: হোয়েন দে ক্রাই (Higurashi: When They Cry) নামে এই অ্যানিমেটি একটি শান্ত গ্রামে ঘটে যাওয়া ভয়ানক ঘটনার উপর কেন্দ্র করে গড়ে ওঠে। বার্ষিক এক উৎসবের সময় একের পর এক ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে। অ্যানিমেটিতে বন্ধুত্বের আড়ালে গভীর রহস্যের আঁচ দেখা যায়। হ্যালোইনের জন্য এই অ্যানিমেটি দারুণ চয়েজ।

৪. পারফেক্ট ব্লু

সেরা ১০ হ্যালোইন অ্যানিমে

পারফেক্ট ব্লু (Perfect Blue) একটি সাইকোলজিক্যাল হরর। সাবেক পপ তারকা মিমার জীবনের ভীতিকর দিক দেখানো হয় এই অ্যানিমেটিতে। অভিনয় করতে গিয়ে সে একের পর এক সাইকোলজিক্যাল বিপদের সম্মুখীন হয় সে।

হ্যালোইনের জন্য পারফেক্ট ব্লু-এর অস্বস্তিকর পরিবেশ এবং সাইকোলজিক্যাল থিম অসাধারণ।

৩. জুনজি ইতো কালেকশন

সেরা ১০ হ্যালোইন অ্যানিমে

জুনজি ইতো কালেকশন (Junji Ito Collection) অ্যানিমেটি স্বনামধন্য হরর মাঙ্গা শিল্পী জুনজি ইতো-এর বিখ্যাত ভয়ঙ্কর গল্পগুলোর সমাহার। এর ছোট ছোট ভৌতিক গল্পগুলো হ্যালোইনের জন্য দারুণ মানানসই।

২. শিকি

সেরা ১০ হ্যালোইন অ্যানিমে

শিকি (Shiki) এক ছোট গ্রামে ঘটা এক রহস্যময় মৃত্যুর গল্প নিয়ে আবর্তিত। নতুন এক পরিবারের আগমনের সাথে-সাথে ঘটতে থাকে একের পর এক ভৌতিক ঘটনা।

হ্যালোইনের জন্য একটা সেরা অভিজ্ঞতা দিতে বাধ্য

১. অ্যানাদার

সেরা ১০ হ্যালোইন অ্যানিমে

অ্যানাদার (Another) এর কাহিনি মূলক কইচি সাকাকিবারা নামের এক ছাত্রকে নিয়ে। সে এক অভিশপ্ত স্কুলে ভর্তি হয়। সেখানে তার সহপাঠীরা একের পর এক দুর্ঘটনায় মারা যেতে থাকে। কইচি এবং মেই মিসাকি একসাথে এই অভিশাপের রহস্য উন্মোচনে নামে।

অ্যানাদার (Another) হ্যালোইনের জন্য সেরা, কারণ এতে কাহিনির প্রতিটি অংশে ভয়ের ছোঁয়া রয়েছে, যা আপনাকে কাহিনির শেষ পর্যন্ত ধরে রাখে।

এই ছিলো আমাদের সর্বকালের সেরা ১০টি হ্যালোইন অ্যানিমে।

Share This Article
ফেইসবুক লিংক কপি করুন
পূর্ববর্তী প্রবন্ধ হ্যালোইন ২০২৪ উদযাপনে সেরা সব অ্যানিমে ইলাস্ট্রেশন সংগ্রহ হ্যালোইন ২০২৪ উদযাপনে সেরা সব অ্যানিমে ইলাস্ট্রেশন সংগ্রহ
পরবর্তী প্রবন্ধ "কামিতসুবাকি সিটি আন্ডার কনস্ট্রাকশন" অ্যানিমের নতুন ভিজ্যুয়াল প্রকাশিত “কামিতসুবাকি সিটি আন্ডার কনস্ট্রাকশন” অ্যানিমের নতুন ভিজ্যুয়াল প্রকাশিত
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বাধিক জনপ্রিয়

গ্র্যান্ড ব্লু সিজন ৩-এর মূল ট্রেলার প্রকাশ, প্রিমিয়ার ৬ জুলাই

জনপ্রিয় কমেডি অ্যানিমে গ্র্যান্ড ব্লু-এর তৃতীয় সিজনের মূল ট্রেলার প্রকাশ করা হয়েছে। ট্রেলারটিতে নতুন সিজনের…

২৪ জুন, ২০২৬

বাংলাদেশি কমিক কালচারকে নতুন উচ্চতায় নিতে আসছে ‘দেশি কমিক কন ঢাকা ২০২৬’

বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে দেশি কমিক কন ঢাকা ২০২৬ (Deshi Comic Con Dhaka…

১৭ জুলাই, ২০২৬

দীর্ঘ প্রতিক্ষার পর ৭ আগস্ট ফিরছে ‘ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬’

বাংলাদেশের, কসপ্লে এবং পপ কালচার অনুরাগীদের জন্য সুখবর। দীর্ঘ অপেক্ষার পর আবারও ফিরছে বহুল প্রতিক্ষিত…

২৪ জুলাই, ২০২৬

প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো “ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬”

দুই বছরের বিরতির পর আবারও অ্যানিমে, কসপ্লে ও পপ কালচারপ্রেমীদের মিলনমেলায় পরিণত হলো রাজধানীর মোহাম্মদপুরে…

১২ আগস্ট, ২০২৬

দেশি চরিত্রকেন্দ্রিক দেশি কমিক কন – ঢাকা ২০২৬ নিয়ে আয়োজকদের নতুন আপডেট

​রাজধানীর টোকিও স্কয়ার কনভেনশন সেন্টারের বড় হলরুমে আগামী ২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ অনুষ্ঠিত হতে যাচ্ছে…

১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফেইসবুকLike
এক্সFollow
পিন্টারেস্টPin
ইন্সটাগ্রামFollow
ইভেন্ট

১৯ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আ ডে অ্যাট হগওয়ার্টস – ঢাকা ২০২৬’

১৯ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে 'আ ডে অ্যাট হগওয়ার্টস - ঢাকা ২০২৬'

হ্যারি পটার ভক্তদের জন্য সুখবর। আগামী ১৯ জুন, ২০২৬ রাজধানীর যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ফ্যান ইভেন্ট আ ডে অ্যাট হগওয়ার্টস - ঢাকা ২০২৬ (A Day at…

১১ জুন, ২০২৬

এগুলিও দেখতে পারেন

দেশি চরিত্রকেন্দ্রিক দেশি কমিক কন - ঢাকা ২০২৬ নিয়ে আয়োজকদের নতুন আপডেট
সংবাদইভেন্ট

দেশি চরিত্রকেন্দ্রিক দেশি কমিক কন – ঢাকা ২০২৬ নিয়ে আয়োজকদের নতুন আপডেট

১৫ সেপ্টেম্বর, ২০২৬
দীর্ঘ প্রতিক্ষার পর ৭ আগস্ট ফিরছে 'ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬'
সংবাদইভেন্ট

দীর্ঘ প্রতিক্ষার পর ৭ আগস্ট ফিরছে ‘ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬’

২৪ জুলাই, ২০২৬
গ্র্যান্ড ব্লু সিজন ৩-এর মূল ট্রেলার প্রকাশ, প্রিমিয়ার ৬ জুলাই
সংবাদঅ্যানিমে

গ্র্যান্ড ব্লু সিজন ৩-এর মূল ট্রেলার প্রকাশ, প্রিমিয়ার ৬ জুলাই

২৪ জুন, ২০২৬
বাংলাদেশি কমিক কালচারকে নতুন উচ্চতায় নিতে আসছে ‘দেশি কমিক কন ঢাকা ২০২৬’
সংবাদইভেন্ট

বাংলাদেশি কমিক কালচারকে নতুন উচ্চতায় নিতে আসছে ‘দেশি কমিক কন ঢাকা ২০২৬’

১৭ জুলাই, ২০২৬
otakubangla-logo

ওটাকু বাংলা বাংলায় প্রথম অ্যানিমে রিভিউ ও ডেটাবেজ সাইট। বাংলা ভাষায় জাপানিজ অ্যানিমেশনের দুনিয়া এক্সপ্লোর করার সর্বপ্রথম প্লাটফর্ম। বাংলায় অ্যানিমে নিউজ, রিভিউ, ডিসকাশন এবং ক্রিটিকের প্রথম কমিউনিটি হিসেবে আমরা বাংলা ভাষাভাষী ওটাকুদের জন্য দিচ্ছি অন্যরকম এক অভিজ্ঞতা।

প্রয়োজনীয় লিঙ্ক

  • অ্যাড রিকোয়েস্ট
  • আমাদের টিম
  • যুক্ত হোন আমাদের সাথে
  • আমাদের কথা
  • প্রাইভেসি পলিসি
  • টার্মস অব ইউজ
বিজ্ঞাপন দিন ওটাকু বাংলা-তে
Follow US
© 2023 – 2026 ওটাকু বাংলা।
  • অ্যাড রিকোয়েস্ট
  • আমাদের টিম
  • যুক্ত হোন আমাদের সাথে
  • আমাদের কথা
  • প্রাইভেসি পলিসি
  • টার্মস অব ইউজ
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

Not a member? Sign Up