জনপ্রিয় অ্যানিমে সিরিজ স্পাই ফ্যামিলি-র সিজন ২ আসছে অক্টোবর মাসের প্রথমে। সিরিজটি যৌথভাবে অ্যানিমেট করবে উইট স্টুডিও এবং ক্লভার ওয়ার্কস। একইসাথে ডিসেম্বরে বড় পর্দায় আসছে “স্পাই ফ্যামিলি মুভি কোড: হোয়াইট”। মুভিটির প্লট হবে অরিজিনাল সোর্স ম্যাটেরিয়ালসের উপর ভিত্তি করে, অন্যদিকে সিরিজের দ্বিতীয় সিজনের কাহিনী অনুসরণ করবে তাৎসুইয়া এন্দোর মাঙ্গার সোর্স ম্যাটেরিয়ালস।
অক্টোবর ৭ থেকে সম্প্রচার শুরু হবে সিরিজটির দ্বিতীয় সিজনের।
